ঈদের আনন্দ ভাগাভাগি করতে ওমানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হকের আলখয়েরের বাসভবনে এ আয়োজন করা হয়। এতে ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য, সোশ্যাল ক্লাবের কর্মকর্তা, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি,ব্যবসায়ী, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকেই সপরিবারে অংশগ্রহণ করেন। বহুদিন পর সবাই একত্রিত হওয়ায় এসময় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশের। হই-হুল্লোড়, গল্প, আড্ডা ছাড়াও কমিউনিটির নানান সমস্যা তুলে ধরে, এর সমাধানের রাস্তা খুঁজে বের করতেও সবাই ঐকমত্য প্রকাশ করেন। খোশগল্পে প্রবাসীদের ঈদের আনন্দের মাত্রা বেড়ে যায় বহুগুণ।
