বাংলাদেশ

ঢাকা জেলা আ.লীগের কার্যালয় পরিদর্শন করলেন ডব্লিউইউএসটির চ্যান্সেলর আবুবকর হানিপ ও সিএফও ফারহানা হানিপ

post-img

ঢাকা জেলা আওয়ামী লীগের অফিস পরিদর্শন করলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ এবং পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির প্রেসিডেন্ট ও বিশ্ববিদ্যালয়টির সিএফও ফারহানা হানিপ।

রবিবার দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের আমন্ত্রণে রাজধানীর তেজগাঁওয়ে শিল্পাঞ্চল এলাকায় আওয়ামী লীগের নিজস্ব অফিসে যান চ্যান্সেলর হানিপ ও তার সহধর্মিণী ফারহানা হানিপ।

পরিদর্শন শেষে চ্যান্সেলর হানিপ ও ফারহানা হানিপ বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের অফিস পরিদর্শন করে আমরা আনন্দিত এবং পনিরুজ্জামান তরুণ ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ও আমাদের এই চমৎকার জায়গাটি দেখার অনুমতি দেওয়ার জন্য।

তাঁরা বলেন, ঢাকা শহরটি আমাদের শৈশবকালের অনেক স্মৃতি ধারণ করে, ঢাকা জেলা আওয়ামীলীগ অফিসে এসে আমরা অনেক সম্মানিত বোধ করছি। 

তাঁরা আরো বলেন, 'স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার বাংলাদেশের জন্য গভীর মিশন এবং দৃষ্টি ছিল। 

জাতির পিতার আজীবন স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান ডিজিটাল বাংলাদেশ থেকে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে সকলকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।'

এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক জিএস সরকারী ইস্পাহানি কলেজ ছাত্র সংসদ, আবুল হোসেন খান মুকুল।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.