post
এনআরবি সাফল্য

মালদ্বীপে কৃষি শিক্ষা স্কুল উদ্বোধন করলেন বাংলাদেশি

বাংলাদেশি বংশোদ্ভূত আহমেদ মোত্তাকি। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুরের মিয়াবাড়িতে বেড়ে ওঠা আহমেদ মোত্তাকী তরুণ বয়সে পারিবারিক সূত্রে পাড়ি জমান মালদ্বীপে। প্রথমে তার প্রবাস জীবন শুরু হয় মালদ্বীপের আমিনিয়া স্কুলের ব্যবসায়িক সাবজেক্টের প্রধান হিসেবে। ১৯৯৪-২০১০ সাল পর্যন্ত সরকারি স্কুলে শিক্ষকতা করলেও নিজের মধ্যে একটি অস্থিরতা কাজ করতো সবসময়। কারণ শিক্ষকতার পাশাপাশি সময় থেকেই নিজে কিছু করতে চাইতেন। তিনি জানতেন সফলতার জন্য প্রয়োজন দৃঢ় মনোবল এবং কঠোর পরিশ্রম। আর এসবের মাধ্যমেই একজন মানুষ হয়ে ওঠে সেরাদের সেরা। তিনি একজন মালদ্বীপ-বাংলাদেশি উদ্যোক্তা। গত ৩০টি বছর ধরে অবস্থান করছেন মালদ্বীপে। তিনি একজন সফল ব্যবসায়ী। ২০০৬ সালে মালদ্বীপে নিজ মালিকানায় প্রতিষ্ঠা করেন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল গ্রুপ। তার বাংলাদেশ থেকে আমদানিকৃত উল্লেখযোগ্য কয়েকটি কোম্পানি মিয়াঞ্জ ফুডস, স্কয়ার, বেঙ্গল মিট, এসিআই এবং আকিজ বেভারেজের (স্পিড কার্বনেটেড ড্রিংক) একমাত্র পরিবেশক ছিলেন মিট স্টিট রেস্টুরেন্ট মিয়াঞ্জ ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেডের অধীনে। শুরুর দিকে খুব একটা ভালো করে উঠতে না পারলেও সেই সময় অনেকটা ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। ২০০৬ সলের শেষের দিকে এমআই কলেজ প্রতিষ্ঠা করেন, তার বছর খানেক বাদে ঘুরে দাঁড়ায় তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি আহমেদ মোত্তাকিকে। বর্তমানে মালদ্বীপের বিভিন্ন দ্বীপে তার এমআই কলেজের ১৭টি শাখা রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১০ মে মালদ্বীপের ঐতিহাসিক আড্ডু শহরে বাংলাদেশী শিক্ষা উদ্যোক্তা আহমেদ মুত্তাকির উদ্যোগে এমআই কলেজের স্কুল অব এগ্রিকালচারের শুভ উদ্বোধন করা হয়েছে। এ আন্তর্জাতিক কলেজের কৃষি ফ্যাকাল্টি হিসেবে আড্ডু শহরে এমআই কলেজ স্কুল অফ এগ্রিকালচার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন|  

post
এনআরবি বিশ্ব

প্রবাসী বাংলাদেশিদের জন্য আমাদের দরজা ২৪ ঘণ্টা খোলা: হাইকমিশনার

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেছেন, প্রবাসীরা যে কোনো সময় দূতাবাসের সহযোগিতা নিতে পারবেন। বাংলাদেশিদের জন্য আমাদের দরজা ২৪ ঘণ্টা উন্মুক্ত। বৃহস্পতিবার (১২ মে) মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। বৈঠকে ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক আবেদ আলী বলেন, প্রবাসীদের সঙ্গে মিলেমিশে যথাযথ সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ হাইকমিশনার। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে দূতাবাস সক্রিয় ভূমিকা রাখছেন বলে তিনি মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মিজানুর রহমান মজুমদার, কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী ও এম এ মালেক।

post
এনআরবি বিশ্ব

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে

ফ্রান্সে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। কারণ শেষ পর্যন্ত স্থায়ী একটি শহীদ মিনারের অনুমতি পাওয়া গেছে সেইন্ট ডেনিশে। বিশ্ববিদ্যালয়ের সামনে বার্নার্ড মারি স্কয়ারে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এই শহীদ মিনার স্থাপন হবে। এ ব্যাপারে প্রশাসনিক কাজ ও নকশা অনুমোদন হয়েছে। ঢাকায় স্থাপিত মূল শহীদ মিনারের আদলেই নির্মিত হবে এটি।স্থানীয় সংগঠন ‘অ্যাসোসিয়েশন সেকুয়ানো বাঙালি’র প্রেসিডেন্ট সরোদ সদিউল বলেন, এই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে প্যারিসে বসবাসকারী বাংলাদেশিদের দাবি পূরণ হতে চলেছে। জাতির প্রতি, ভাষা আন্দোলনের শহীদদের প্রতি আমাদের দায়িত্ব পালন করলাম। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি ঘোষণা করার সময় প্যারিস শহীদ মিনার বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কাজী এনায়েত উল্লাহ বলেন, উদ্যোক্তা সদিউল এবং অর্থ সমন্বয়ক টি এম রেজাকে নিয়ে আমরা অতীতে যেভাবে কাজ করেছি, তারই ধারাবাহিকতায় আমরা যেন ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি নতুন শহীদ মিনারে পালন করতে পারি।

post
বাংলাদেশ

গোপালগঞ্জে বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে ৮ জন নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। শনিবার বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মুফাজ্জেল হক। তিনি জানান, "রাজিব পরিবহন নামে একটি বাস মাওয়া থেকে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় খুলনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনটি বাহনই দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়।"এরপর হাসপাতালে নেওয়ার পর সেখানে একজন মারা যায় বলে জানান কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি হাসান। মুফাজ্জেল হক আরও জানান, দুর্ঘটনাস্থলে সড়কের পাশেই ধান মাড়াই করছিল স্থানীয়রা। নিহতদের মধ্যে তাদেরও দু-একজন থাকতে পারে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। এছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা। 

post
এনআরবি সাফল্য

প্যাটারসন সিটি কাউন্সিলের নির্বাচনে জয়ী বাংলাদেশি ফরিদউদ্দিন

নিউজার্সি স্টেটের প্যাটারসন সিটি কাউন্সিলের নির্বাচনে ‘সিটি কাউন্সিল এ্যাট লার্জ’ পদে জয়ী হয়েছেন বাংলাদেশি আমেরিকান মো. ফরিদউদ্দিন। ১০ মে অনুষ্ঠিত এ নির্বাচনে গিলমান চৌধুরী নামক আরেক বাংলাদেশি লড়েন কিন্তু জয়ী হতে পারেননি। উল্লেখ্য, উভয়েই সিলেটের গোলাপগঞ্জের সন্তান এবং কম্যুনিটি ঐক্যবদ্ধ হলে দু’জনই জয়ী হতে পারতেন বলে এলাকার অভিজ্ঞজনরা মনে করছেন। কারণ, ‘সিটি কাউন্সিল এ্যাট লার্জ’র ৩ আসনের জন্য ভোট হয়েছে। চার বছর মেয়াদি এ নির্বাচনে প্যাটারসন সিটির মেয়র পদে পুনরায় জয়ী হয়েছেন আন্দ্রে সায়েঘ। সিরিয়ান বংশোদ্ভূত আন্দ্রে তার সকল প্রতিদ্বন্দ্বীর মোট ভোটেরও অধিক পেয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে। অপরদিকে, প্যাটারসনের হাই স্কুল শিক্ষক মো. ফরিদ বিজয় ছিনিয়ে নিতে নিজের সঞ্চিত ৫০ হাজার ডলার ব্যয় করেন। এটি হচ্ছে সিটি মেয়রের সমান্তরাল একটি পদ অর্থাৎ পুরো সিটির উন্নয়ন-কল্যাণে মেয়রকে পরামর্শ দেবেন এবং নিজের পরিকল্পনাসমূহ বাস্তবায়িত করার সক্ষমতা রাখবেন। এই সিটির একটি ওয়ার্ডে কাউন্সিলম্যান হিসেবে আগেই নির্বাচিত হয়ে আছেন শাহীন খালিক। তিনিও সিলেটের সন্তান। নিউইয়র্ক সিটি সংলগ্ন প্যাটারসনে বসবাসরত প্রবাসীদের ৮০% হলেন সিলেটি। রাজনীতির পাশাপাশি তারা সকলেই ব্যবসায় প্রতিষ্ঠিত। পেশাগতভাবে নতুন প্রজন্মের অবস্থানও সংহত। এখন তারা রাজনীতিও প্রশাসনে ঘনিষ্ঠভাবে জড়িত হচ্ছেন। ফরিদউদ্দিন নিজের অনুভূতি ব্যক্তকালে এ সংবাদদাতাকে বলেন, এ বিজয় বাঙালিদের এবং এই সিটিতে বাংলাদেশিদের সামগ্রিক উন্নয়নকে আমি অবশ্যই প্রাধান্য দেব। বিরাজমান সমস্যার সমাধানে সাধ্যমত চেষ্টা করবো। নতুন প্রজন্মের এই উত্থানকে স্বাগত জানিয়ে ‘আমেরিকা-বাংলাদেশ এলায়েন্স’র প্রেসিডেন্ট এম এ সালাম বলেন, ‘জাতিগতভাবে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে প্যাটারসনের মেয়র পদটিও দখলে সক্ষম হবো। আশা করছি ব্যাপারটি সকলে বিশেষ দৃষ্টিতে নিয়ে এখন থেকেই কাজ শুরু করবেন।’

post
এনআরবি বিশ্ব

কৃষি ও মৎস্য ক্ষেত্রে বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক আলোচনা

মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়ে যোগদান করার পরে রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। মালদ্বীপের সাথে দেশের দ্বিপক্ষীক উন্নয়নে মালদ্বীপের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি দের সাথে সাক্ষাৎ করে যাচ্ছেন,এরই ধারাবাহিকতায়।১০ মে হাই কমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের ফিসারিজ, মেরিন রিসোর্সেস এন্ড এগ্রিকালচার মিনিস্টার ড. হুসেইন রশিদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এসময় উভয় দেশের কৃষি ও মৎস ক্ষেত্রে বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। মালদ্বীপের কৃষি মৎস ক্ষেত্রে বিভিন্ন সময়ে মালদ্বীপ কে সহযোগিতা প্রদানের জন্যও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। আলোচনাকালে মন্ত্রী এবং রাষ্ট্রদূত দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারকরন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পারমানেন্ট সেক্রেটারি ও ডিজি এগ্রিকালচার এবং দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ উপস্থিত ছিলেন

post
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শেখ হাসিনার

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবনে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেশনের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম আস্থাভাজন উন্নয়ন অংশীদার এবং এদেশের আর্থ-সামাজিক উন্নয়ন অবদান রেখে আসছে। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি বিদেশি বিনিয়োগের উৎস এবং রফতানি বাজার। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বাংলাদেশে বিদ্যুৎ, জ্বালানি, আইসিটি, অবকাঠামো, হালকা প্রকৌশল পণ্য, মোবাইল ফোন ইলেক্ট্রনিক পণ্য, গাড়ি কৃষি-প্রক্রিয়াজাতকরণ, ওষুধ উৎপাদন, সিরামিক খাতসহ সম্ভবনাময় খাতগুলোত আরও বিনিয়োগ করে বিশেষ সুবিধা পেতে পারে। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাওয়ার সুপারিশ পেয়েছে। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা রয়েছ আমাদের। সে লক্ষ্যে আমাদের বন্ধু দেশগুলোর কাছ থেকে বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি বিনিয়োগ দরকার। প্রধানমন্ত্রী আরও বলেন, ভৌত অবকাঠামো উন্নয়নের পাশাপাশি, আমরা বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত নিয়ম-কানুন হালনাগাদ ও সহজ করেছি। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে উদার নীতি বাংলাদেশের। আইন ও দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে এদেশে বিদেশি বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা চাইলে তাদের জন্য আলাদাভাবে অর্থনৈতিক অঞ্চল করে দেওয়ারও আশ্বাস দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, গত ৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি প্রায় ৩০০ কোটি ডলার বেড়েছে। ২০২১-২০২২ অর্থবছরে ৭৬০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা ২০১৬-২০১৭ অর্থবছরে ছিল ৫৮০ কোটি ডলার।

post
এনআরবি সাফল্য

পিপলএনটেকে শুরু হতে যাচ্ছে পাইথন ও জ্যাঙ্গো'র বিশেষ ব্যাচ

বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেকে শুরু হচ্ছে ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট ইন পাইথন এন্ড জ্যাঙ্গ'র বিশেষ ব্যাচশুরুতে জেনে নেই পাইথন কি! কম্পিউটার দিয়ে কাজ করাতে গেলে কম্পিউটার বুঝতে পারে, এমন ভাষায় তাকে নির্দেশ দিতে হয়। এটাই প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা অনেক রয়েছে এবং নিত্যনতুন তৈরি হচ্ছে। তবে অল্প কয়েকটি ভাষাই প্রোগ্রামারদের কাছে জনপ্রিয় হতে পেরেছে। তেমন একটি প্রোগ্রামিং ভাষা হচ্ছে পাইথন। এর জনক গুইডো ভন রুযাম। ১৯৮৯ সালের ডিসেম্বর মাসে বড়দিনের ছুটিতে তিনি পাইথন তৈরি করা শুরু করেন। তবে পাইথন বেশি জনপ্রিয় হয়ে ওঠে ২০০০ সালে, ২.০ সংস্করণ চালু হওয়ার পরে। বর্তমানে পাইথনের ২.৭ এবং ৩.৪ সংস্করণ চালু রয়েছে।বর্তমানে সবচেয়ে জনপ্রিয় Web Language হচ্ছে Python.অনেকেই ধারনা করছেন যে ভবিষ্যতে Laravel এর পরে Python হতে যাচ্ছে ভবিষ্যতের ওয়েব ডেভেলপারদের পছন্দের জায়গা। এমনকি Instagram এর মতো সোশ্যাল মিডিয়া কিন্তু বর্তমানে Python নির্ভর। আর তাই তো ভবিষ্যতের এই চাহিদার কথা মাথায় রেখে PeopleNTech Institute of IT নিয়ে এসেছে Web Application Development in Python and Django এর বিশেষ ব্যাচ। ভর্তির জন্য এখনই Registration করে ফেলুন- https://forms.gle/Z5jSKYEihBV2t1zt9যোগাযোগ করুনঃ 01799 446655,01885 981250, 01611 446699 ১৫১/৭, গুডলাক সেন্টার(৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল, গ্রীন রোড, ঢাকা-১২০৫ভিজিট করুনঃ https://www.peoplentech.com.bdনিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুনঃ- YouTube: youtube.com/channel/UCFsCGU6vp4LApX1wzf0dpUQ- Facebook Page: https://facebook.com/peoplentech/- Facebook Group:https://facebook.com/groups/peoplentechbd/

post
এনআরবি বিশ্ব

ইতালিতে ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত প্রবাসী বাংলাদেশিদের ক্ষোভ

ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ড্রাইভিং লাইসেন্স ইতালীয় ভাষায় রূপান্তর করা গেলেও এখন তা পুরোপুরি বন্ধ। নতুন ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্তদের নিয়ে রোমে আয়োজিত এক পুনর্মিলনীতে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন প্রবাসীরা। তাদের অভিযোগ কূটনৈতিক ব্যর্থতার কারণেই বাংলাদেশিরা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। প্রায় ২ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন ইতালিতে। একসময় বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স ইতালির ভাষায় রূপান্তর করে ব্যবহার করার বৈধতা থাকলেও দালালচক্রের কারণে তা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েন বিপুলসংখ্যক বাংলাদেশি। যার নেতিবাচক প্রভাব পড়ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্যেও। এদিকে ইতালীয় ভাষায় কঠিন শর্তের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না অনেকেই। তাদের সুবিধার্থে বেশকিছু বাংলাদেশি প্রতিষ্ঠান প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেতে সহায়তা করে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। নতুন ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তরা রোমে এক পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে আগত বাংলাদেশিদের অভিযোগ কূটনৈতিক ব্যর্থতার কারণেই তারা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে একজন প্রবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেশের ড্রাইভিং লাইসেন্স এ দেশের ভাষায় রূপান্তর করা হচ্ছে না। আরেকজন প্রবাসী আশা প্রকাশ করে বলেন, আমরা চাই আমাদের এ সমস্যা যাতে সমাধান হয় এবং আমাদের দেশের ভাষায় যাতে রূপান্তর করানো যায়। সেখানকার বাংলাদেশ কমিউনিটির নেতা হাসান ইকবাল বলেন, ড্রাইভিং লাইসেন্স যারা নিয়ে আসেন তাদেরটা এ দেশের ভাষায় রূপান্তর করার জন্য আমি দূতাবাসের মাধ্যমে এ দেশের প্রশাসনের সঙ্গে কথা বলে সেটা যেন করা যায়, আমি এ বিষয়ে দূতাবাসের হস্তক্ষেপ কামনা করি। তবে অনুষ্ঠানে আগত রোম দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকি দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশিদের জন্য আরো সুযোগ তৈরির ক্ষেত্রে বা তাদের কোন দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে অন্য কেউ যদি উদ্যোক্তা হিসেবে আসেন, অবশ্যই আমি বলব যে, সরকারের পক্ষে আমাদের দূতাবাস তাদের সহযোগিতা করতে আগ্রহী।

post
বিনোদন

আবারো বিয়ে করেছেন শবনম ফারিয়া

ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া আবারো বিয়ে করেছেন। শবনম ফারিয়ার নতুন স্বামীর নাম জাহিন রহমান। শবনম ফারিয়ার বিয়ের খবর নিশ্চিত করে তার ফুপু জেসমিন সুলতানা। তিনি জানিয়েছেন, পারিবারিকভাবে দুই মাস আগে বিয়ে হয়েছে ফারিয়ার। তবে এখনও শ্বশুরবাড়িতে থাকছেন না। শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনা হবে। এদিকে বিয়ের ব্যাপারে মুখ খুলতে নারাজ শবনম ফারিয়া। তিনি বলেন, আমি এ নিয়ে মন্তব্য করতে চাই না। যেহেতু আমার বক্তব্য ছাড়াই অনেকে নিউজ করে ফেলেছে, আমার আর কিছু বলার নেই। আমি যখন আপনাদের দাওয়াত দিতে পারবো তখনই এ বিয়ে নিয়ে কথা বলবো। বিয়ে নিয়ে কোনো কথা না বললেও শবনম ফারিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে বৃহস্পতিবার (০৫ মে) বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেই ছবির মধ্যে নীল পাঞ্জাবি পরা অভিনেত্রীর বর জাহিনকেও দেখা গেছে৷ এর আগে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তাদের বিবাহবিচ্ছেদ হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.