এনআরবি বিশ্ব

প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিনেটর শেখ রহমানের

post-img

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সভা করেছে প্রবাসীদের রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব’।

সমাবেশে নেতা-কর্মীদের সঙ্গে সিনেটর শেখ রহমানসমাবেশে নেতা-কর্মীদের সঙ্গে সিনেটর শেখ রহমানস্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ফ্লোরিডায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান।

তিনি প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের উন্নয়নে মনোনিবেশ করার আহ্বান জানান।

আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, মুসলিম-আমেরিকান ককাসের পরিচালক জুনায়েদ আক্তার ও ফ্লোরিডা কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৯২ থেকে ডেমক্রেটিক পার্টির মনোনয়ন প্রার্থী হাসান জাহাঙ্গির। হাসান জাহাঙ্গির তার নির্বাচনী ইস্তেহার উপস্থাপন করেন।

সম্মাননা নিচ্ছেন সিনেটর শেখ রহমানসম্মাননা নিচ্ছেন সিনেটর শেখ রহমানসভা পরিচালনা করেন আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট সামিরা আব্বাস, সেক্রেটারি আতিকুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট আনোয়ার খান দীপু। উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার প্রেসিডেন্ট এম রহমান জহির ও সেক্রেটারি আরিফ আহমেদ আশরাফ।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.