বিনোদন

বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে : শাকিব খান

post-img

শাকিব খান ও শবনম বুবলীর সম্পর্ক যে ভালো নেই, এমন খবর বেশ পুরনো। তারা নতুন সিনেমায় আর জুটি হচ্ছেন না। বিষয়টি নিয়ে শাকিব খান একাধিকবার মুখ খুলেছেন। তবে এবার হাটে হাড়ি ভেঙে দিয়েছেন নায়ক নিজেই। বিষয়টি খোলাসা করে শাকিব খান বলে দিলেন, বুবলীর সঙ্গে তার অধ্যায় পুরোপুরি শেষ।

শাকিব খান বলেন, বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমাতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। তিনি বলেন, আপনারা যদি ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করবেন, একটা রোমান্টিক গান; তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি তাদের। আমার পুরো অভিনয় জীবনে এমনটা কখনো ঘটেনি। কারণ, আমি আর কোনোদিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।


তিনি বলেন, বাস্তব জীবনে বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে।

তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটাই হবে, দ্যাটস ইট। আবারও বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। সন্তানের কারণে জন্মদিনে একই ফ্রেমে দেখা গিয়েছে বলে জানান শাকিব খান। শাকিবের কথায়, আমার তো সন্তান আছে। শেহজাদ এখনো ছোট। সে মায়ের সঙ্গে থাকে। শেহজাদ যখন বাবার সঙ্গে দেখা করতে আসে, তখন ন্যানির সঙ্গে মা–ও সঙ্গে আসে। তখন আমাদের হয়তো এক ছবিতে দেখা যায়। সন্তানের জন্য আমাদের দেখাসাক্ষাৎ হবে, এটাই স্বাভাবিক। তাই এসব নিয়ে রংচং মাখিয়ে খবর প্রকাশের তো কিছু নেই। আমাদের সম্পর্ক যে নেই সে বিষয়টা তো অনেক আগেই পরিষ্কার করে দিয়েছি। এসব নিয়ে ভবিষ্যতে আরও কোনো কথা বলতে চাই না।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.