অভিবাসন

বাংলাদেশি পরিচয়ে ট্রাভেল পারমিট নিতে গিয়ে মালয়েশিয়ায় আটক ৩ রোহিঙ্গা

post-img

স্থানীয় সময় সোমবার (২২ জানুয়ারি) তাদের মালয়েশিয়ার পুলিশের কাছে সোপর্দ করে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন।

আটক তিনজন হলেন- জসিম উদ্দিন, নুরুল ইসলাম এবং শামসুল আলম। তারা টেকনাফ, কক্সবাজারের ঠিকানা ব্যবহার করে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ মিশনে ট্রাভেল পারমিট নিতে আসেন। সন্দেহ হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাদের সরবরাহকৃত তথ্যাদি পর্যালোচনা করে দেখেন যে উক্ত নাম ঠিকানা ব্যবহার করে কিছুদিন আগে তিনজন বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, ট্রাভেল পারমিট পাওয়ার জন্য দালালকে ৪ হাজার রিংগিত দিয়েছে তারা।

স্থানীয় পুলিশের সহায়তায় দালালদের সন্ধান করছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাস।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.