পরিবার ও স্বজনদের সাথে ঈদ উদযাপন করা, অবশ্যই অন্য রকম আনন্দের। কিন্তু সেই আনন্দ স্পর্শ করতে পারে না প্রবাসীদের। দেশ ও পরিবার- দুটোর সমৃদ্ধিতেই নিজের অংশগ্রহণ থাকলেও, কোন উৎসবেই অংশ নিতে পারেন না অধিকাংশ প্রবাসী।
বরিশালের মনির হোসেন দম্পতি দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে বাস করছেন লেবাননে। তাদের জীবনের বেশিরভাগই ঈদ কেটেছে প্রবাসের মাটিতে। দেশে পরিবারের সাথে ঈদ পালনের ইচ্ছে থাকলেও প্রবাসের ব্যস্ততা, সব আনন্দ ম্লান করে দিয়েছে। ঈদ আড্ডায় প্রবাসীরা জানান, প্রতিটি মুহূর্তেই মনে পড়ে দেশের স্মৃতি। থাকে পরিবারের সাথে ঈদ না করতে পারার আক্ষেপও। তবুও তাদের কষ্টের টাকায় আপনজন আনন্দে ঈদ করতে পারছে,এটাই তাদের বড় সার্থকতা।
