সংযুক্ত আরব আমিরাতে জনশক্তি রপ্তানী বাড়বে বাংলাদেশের। এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদির সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, দুবাই ছাড়া সংযুক্ত আরব আমিরাতের অন্য শহরগুলোতে এমপ্লয়মেন্ট ভিসা চালুর ব্যাপারে আলোচনা করা হয়েছে। সহজে ও স্বল্প খরচে কি ভাবে শ্রমশক্তি রপ্তানি করা যায়, সেই বিষয়েও কথা হয়েছে বলে জানিয়েছেন ড. হাছান মাহমুদ।
