মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সময় বাকি আর মাত্র ১৯ দিন। চলতি মাসের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে আবেদন। এর মধ্যেই বৈধতার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
দেশটির সংশ্লিষ্ট দফতর থেকে বলা হয়েছে,যারা অবৈধ বিদেশি কর্মীদের নিয়োগ দিচ্ছেন এবং নথিভুক্ত নিশ্চিত করতে প্রোগ্রামের সঙ্গে নিবন্ধন করার জন্য এগিয়ে আসবেন সেসব নিয়োগকর্তাদের জন্য ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন কর্মসূচি একটি সুযোগ। ১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাসিক অধিবেশন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মালয়েশীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন। যারা নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের নিয়োগকর্তাদের ইমিগ্রেশন কাউন্টারে কর্মীদের যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন। এর আগে, মালয়েশিয়ার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে গত ২৭ জানুয়ারি থেকে রিক্যালিব্রেশন কর্মসূচি শুরু হয়।
