বাংলাদেশীদের জন্যে অন্যতম প্রধান শ্রমবাজার সৌদি আরব । রেমিট্যান্স প্রেরণেও বরাবরই প্রথম সাড়িতে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। তবে নতুন বছরের শুরুতেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সৌদি সরকার। এদিকে উন্নত বিশ্বের এ দেশটিতে খুলছে নতুন শ্রমবাজারের সম্ভাবনাও। তাই দক্ষ অভিবাসীর মাধ্যমে সেই সুযোগকে কাজে লাগানোর আহবান কমিউনিটি নেতাদের।
জীবিকার তাগিদে সৌদি আরবে বসবাস করছেন অন্তত ২০ লাখ বাংলাদেশী। দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ অবদান রাখছেন এ রেমিট্যিান্স যোদ্ধারা। তবে নানান কারণে মধ্যপ্রাচ্যের দেশটিতে অবৈধ হয়ে পড়ছেন বাংলাদেশীরা।
নতুন বছরের শুরুতেই অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দেশটির সরকার। দ্রূত সময়ের মধ্যে সমস্যার সমাধান না করা গেলে শাস্তির মুখে পড়তে হবে অভিবাসীদের।
তবে দক্ষতা নিয়ে না যাওয়ার কারণে আরবের দেশটিতে অবৈধ বাংলাদেশীর সংখ্যা দিনদিন বাড়ছে,বলছেন এ কমিউনিটি নেতা।
এদিকে উন্নত বিশ্বের এ দেশটিতে নতুন বছরে খুলছে ব্যবসা-বাণিজ্যের দুয়ার। তাই দক্ষ শ্রমশক্তি রপ্তানীর মাধ্যমে সেই সুযোগ লুফে নেয়ার আহবান প্রবাসী বাংলাদেশীদের।
২০২৪ সাল সৌদি আরব প্রবাসীদের জন্যে চ্যালেঞ্জের। রাজতান্ত্রিক দেশটিতে বাংলাদেশীদের সতর্ক থাকার আহবান সংশ্লিষ্টদের।
