post
লাইফ স্টাইল

লিভার ভালো রাখার উপায়

ভুল খাদ্যাভাস, অতিরিক্ত ফাস্টফুড বা অস্বাস্থ্যকর খাবার, বেশি বেশি ভাজাপোড়া জাতীয় খাবার খাওয়ার কারণে এ ধরনের সমস্যা বেশি দেখা দেয়। তাই আপনাকে বেছে নিতে হবে লিভার ভালো রাখতে সাহায্য করে এমন সব খাবার। চলুন জেনে নেওয়া যাক-লিভার ভালো রাখার জন্য পাতে নিয়মিত রাখতে হবে পালংশাক। এই শাকে থাকে প্রয়োজনীয় অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি ও ভিটামিন ই। এসব উপাদান লিভার ভালো রাখতে সাহায্য করে। যারা ফ্যাটি লিভারে আক্রান্ত, তাদের ক্ষেত্রেও পালংশাক বেশ উপকারী। তাই এই শাক খাওয়ার অভ্যাস করুন। উপকারী একটি ফল পেঁপে। এটি সারা বছরই পাওয়া যায়। এই ফলে থাকা প্যাপাইন হজমের জন্য বেশ সহায়ক। প্রোটিন ভাঙতেও সাহায্য করে এই উপকারী ফল। নিয়মিত পেঁপে খেলে তা লিভার ভালো রাখতে সাহায্য করে। তাই নিয়মিত এটি পাতে রাখুন। হলুদ আমাদের সবার বাড়িতেই থাকে। এই ভেষজ মসলা ব্যবহার করা হয় নানা ধরনের রান্নায়। এমনকী রূপচর্চার কাজেও হলুদের ব্যবহার চলছে বহু প্রাচীনকাল থেকেই। উপকারী এই ভেষজে থাকে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ। এছাড়া এতে থাকা কারকিউমিন লিভারকে সুস্থ ও সতেজ রাখে। আদার উপকারিতার কথা নতুন করে বলার কিছু নেই। কাশি, কফ থেকে শুরু করে নানা অসুখ দূরে রাখতে এই ভেষজ মসলা একাই একশো। আদায় থাকা জিঞ্জেরাল নামক অ্যাক্টিভ কম্পাউন্ড লিভারের টক্সিন দূর করতে কাজ করে। যে কারণে নিয়মিত আদা খেলে লিভার ভালো রাখা সহজ হয়। নিয়মিত আদা চা পান করুন বা আদা কুচি করেও খেতে পারেন। এতে উপকার পাবেন।

post
লাইফ স্টাইল

চাকরির ইন্টারভিউতে ভালো করবেন যেভাবে

কাঙ্ক্ষিত চাকরিটি পেতে হলে আপনাকে পার হয়ে আসতে হবে কয়েকটি ধাপ। সবশেষে ইন্টারভিউ পর্ব ভালোভাবে পার করতে পারলেই হতে পারেন আশাবাদী। কিন্তু অনেকে আছেন যারা সবগুলো পর্ব ভালোভাবে পার করে এসেও ইন্টারভিউতে আটকে যান। অনেকে ঘাবড়ে গিয়ে সব তালগোল পাকিয়ে ফেলেন। এমনটা করা যাবে না। আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। করতে হবে আরও কিছু কাজ। চলুন জেনে নেওয়া যাক ইন্টারভিউতে ভালো করার উপায়-কোম্পানি সম্পর্কে গবেষণা চাকরির ইন্টারভিউতে ভালো করার প্রতিষ্ঠান সম্পর্কে প্রাথমিক গবেষণা করা প্রয়োজন। সংস্থাটির ভিশন, মিশন এবং প্রতিযোগী সংস্থাগুলো সম্পর্কে বিস্তৃত ধারণা অর্জন করুন। কোম্পানির পণ্য এবং পরিষেবাগুলো বোঝার চেষ্টা করুন। সংস্থার সর্বশেষ উদ্যোগ এবং উন্নয়ন সম্পর্কে জানতে সংস্থার সংবাদ নিবন্ধ, ওয়েবসাইট এবং প্রেস রিলিজ পড়ুন। কমন প্রশ্ন প্রাকটিস করুন উচ্চাকাঙ্ক্ষী হোন এবং ইন্টারভিউতে টেক্কা দিতে কঠোর পরিশ্রম করুন। ইন্টারভিউয়ের জন্য কিছু কমন প্রশ্নের প্রাকটিস করুন। একটি প্রশ্নাবলী প্রস্তুত করুন। গুরুত্বপূর্ণ প্রশ্নের সেট প্রাকটিস করুন। এটি আপনাকে আরও আত্মবিশ্বাসী এবং সুসংগত করবে। ক্যারিয়ারের প্রতি আপনার ভালোবাসা ব্যক্ত করে সেভাবে উত্তর দিন। মক ইন্টারভিউ ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে আপনার বন্ধু, ভাইবোন বা প্রিয়জনের সাহায্য নিন। একটি মক ইন্টারভিউ করলে তা আপনাকে ইন্টারভিউর আসল চ্যালেঞ্জগুলো নেভিগেট করতে সক্ষম হতে সাহায্য করবে। এটি আপনাকে উন্নতির সঠিক সুযোগ সনাক্ত করতে সাহায্য করবে এবং অগ্রগতির দিকনির্দেশনা দেবে। চাকরির ভূমিকা সম্পর্কে জানুন কাজের ভূমিকা এবং কাজের বিবরণ সম্পর্কে গভীরভাবে জানুন। কাজের বিবরণ পড়ুন। সংশ্লিষ্ট কাজের ভূমিকার জন্য চাহিদা মতো দক্ষতা নির্ধারণ করুন এবং সেই দক্ষতাকে আরও উন্নত করুন। আপনি কীভাবে সংস্থার সমৃদ্ধি এবং লাভে অবদান রাখতে পারেন সে সম্পর্কে গবেষণা করুন। কমিউনিকেশন স্কিল উন্নত করুন কমিউনিকেশন স্কিল চাকরির ইন্টারভিউতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কমিউনিকেশন স্কিল এবং বডি ল্যাঙ্গুয়েজে আরও যত্নশীল হোন। এটি আপনার সামগ্রিক ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করবে। ভালো কমিউনিকেশন স্কিল আপনার নিয়োগের সম্ভাবনা বাড়িয়ে দেবে।

post
লাইফ স্টাইল

সঙ্গী প্রতারণা করছে বুঝবেন যেভাবে

আপনার সঙ্গে প্রতিশ্রুতবদ্ধ থেকেও যদি সঙ্গী প্রতারণা করে, তবে তা আগেভাগে বুঝতে পারলেই ভালো। কারণ, কারও প্রতারণার শিকার হওয়ার মানে হলো নিজেকে ঠকানো। যখনই নিশ্চিত হবেন যে সঙ্গী প্রতারণা করছে, তখনই তার কাছ থেকে সরে আসার সিদ্ধান্ত নেবেন। কারণ প্রশ্রয় পেলে সে বারবারই প্রতারণা করে যাবে। কিন্তু তার আগে তো নিশ্চিত হতে হবে। কেবল অনুমানের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবেন না। তাহলে কীভাবে বুঝবেন যে সঙ্গী প্রতারণা করছে? সেজন্য এই লক্ষণগুলোর দিকে খেয়াল করুনকোনোকিছু লুকানো প্রাইভেসি আর কোনো কিছু লুকানোর মধ্যে পার্থক্য বুঝতে পারা গুরুত্বপূর্ণ। সম্পর্কে থাকার সময় প্রত্যেকেরই ব্যক্তিগত স্পেস থাকে। দু’জন দু’জনের সবকিছুতে নাক গলানোও ঠিক নয়। বরং কিছু ক্ষেত্রে বাউন্ডারি থাকা বরং ভালো। কিন্তু সঙ্গী যদি এর বদলে আপনার কাছ থেকে অনেক সত্য গোপন করে বা লুকিয়ে রাখে সেটি ক্ষতিকর। এটি এক ধরনের সূক্ষ্ম প্রতারণা। ফ্লার্টিং বিপরীত লিঙ্গের কারও সঙ্গে চটকদার কথোপকথন করার অভ্যাস আছে কি তার? সে যদি আপনাকে লুকিয়ে অন্য কারও সঙ্গে এমনটা করে থাকে তবে সতর্ক হোন। এর মানে হলো আপনি তার সুক্ষ্ম প্রতারণার শিকার। এ ধরনের মানুষ অনেক সময় মেসেজে এমনটা করতে পারে, কেউ কেউ আবার সামনাসামনিও করে থাকে। ভালো করে খেয়াল করুন, সেও কি এমনটা করছে? তাহলে আপনার উপস্থিতি তার জীবনে ততটাও গুরুত্বপূর্ণ নয়। অনলাইনে আড্ডা দেওয়া অনলাইন কোর্টিং হলো অনলাইনে রোমান্টিক সংযোগ খোঁজার একটি কাজ, সোশ্যাল মিডিয়া এবং ডেটিং অ্যাপের মাধ্যমে যদি সে এমনটা করে থাকে তবে তার সঙ্গে সরাসরি কথা বলুন। যদি আপনার সঙ্গী গোপনে বিপরীত লিঙ্গের কাউকে ফলো করে এবং তার ছবিতে লাইক করে বা ঘন ঘন টেক্সট পাঠায়, তবে এটি সম্পর্কের ক্ষেত্রে একটি সতর্কতা সংকেত পারে। মিথ্যা বলা যদি কোথায় আছে তা জিজ্ঞেস করলে উত্তরে আপনাকে সত্যি কথা না বলে তবে এটিও আপনার জন্য সতর্ক সংকেত। হয়তো অন্য কারও সঙ্গে সময় কাটাতে পারে কিন্তু আপনাকে বলছে যে সে বাসায় আছে। যদি সত্যিটা আপনার সামনে আসে তবে এড়িয়ে যাবেন না। কারণ এই সত্যি একটা সময় আপনার বড় বিপদের কারণ হতে পারে। প্রাক্তনের সঙ্গে কথা বললে আপনার সঙ্গী যদি তার প্রাক্তনের সঙ্গে এখনও যোগাযোগ রাখে বা যোগাযোগের চেষ্টা করে তবে বুঝে নেবেন যে সে একজন প্রতারক। কারণ তার হৃদয়ে এখনও প্রাক্তনের জন্য জায়গা রয়েছে, যা আপনার কাছে স্বীকার করে না। এভাবে আপনাকে না জানিয়ে প্রাক্তনের সঙ্গে যোগাযোগ চালিয়ে গেলে তা আপনার জন্য কখনোই মঙ্গলজনক হবে না। তাই আগেভাগেই সতর্ক হোন।

post
লাইফ স্টাইল

নারীরা কী খাবেন?

সবাইকে ভালো রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে নিজের দিকটাই ভুলে থাকেন নারীরার। কিন্তু নিজের দিকে খেয়াল না রাখলে একটা সময় অন্যের দিকে খেয়াল রাখাই মুশকিল হয়ে যাবে। বিশেষ করে বয়স ত্রিশ বছর পার হলেই নজর দিতে হবে খাদ্যাভ্যাসের দিকে। চলুন, জেনে নেওয়া যাক-নারীর হরমোনের ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো ভিটামিন ডি। সেইসঙ্গে এটি মন ভালো রাখতে সাহায্যও করে। পর্যাপ্ত ভিটামিন ডি শরীরে পৌঁছলে তা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। এ কারণে নারীকে ত্রিশের পরে বেশি করে ভিটামিন ডি যুক্ত খাবার খেতে হবে। অনেক নারীই এই বয়সে বেশ ক্লান্ত বোধ করেন। এর অনেক কারণও আছে। তবে এমনটা হলে সবার আগে খাবারের দিকে খেয়াল করবেন। আপনি যদি ভীষণ ক্লান্তি বোধ করেন, তবে খাবারের তালিকায় ডায়েটে আয়রন সমৃদ্ধ খাবার যোগ করতে হবে। সুস্থতার জন্য ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খাওয়া জরুরি। বিশেষ করে এটি হার্টের স্বাস্থ্যের জন্য, মস্তিষ্কের কার্যকারিতার জন্য এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একজন নারী যখন বয়স ত্রিশ বছর পার করবেন তখন অবশ্যই ওমেগা ৩ জাতীয় খাবার রাখতে হবে খাবারের তালিকায়।হাড় ভালো রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তার কথা কম-বেশি শুনে থাকবেন। তবে কেবল শক্তিশালী হাড়ের জন্যই নয়, ক্যালসিয়াম প্রয়োজন হয় আমাদের শরীরের সামগ্রিক শক্তির জন্য, পেশীর শিথিলতার জন্য এবং স্নায়ুর কার্যকারিতার জন্যও।

post
লাইফ স্টাইল

প্রতিদিন বেদানা খেলে যেসব উপকার পাবেন

আপনার অস্বাস্থ্যকর খাবারের তালিকায়ই হতে পারে সুস্থতার পথে সবচেয়ে বড় শত্রু। তাই বাইরের খাবার, ভাজাভুজি, প্যাকেটজাত খাবারের বদলে তালিকায় রাখতে হবে সতেজ ও পুষ্টিকর প্রয়োজনীয় খাবার। অনেকে গলা ভেজানোর জন্য প্যাকেটজাত পানীয় কিনে খান। এতে থাকে প্রচুর চিনি ও প্রিজারভেটিভ। এগুলো স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। এক্ষেত্রে এসবের বদলে আপনি আপনি খেতে পারেন বেদানা বা পান করতে পারেন বেদানার রস। এই ফলে থাকে থায়ামিন এবং ফোলেট। এসব উপাদান আমাদের কোষকে সুস্থ রাখতে কাজ করে।বেদানা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা নিয়ে আসে। প্রতিদিন টাটকা বেদানার রস পান করলে অনেক উপকার পাবেন। বেদানার রসে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, এটি শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সহায়তা করে। সেইসঙ্গে এর অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য ফ্রি ব়্যাডিকেলের কারণে সৃষ্ট ক্ষতি কমাতেও কাজ করে। যে কারণে ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা তৈরি করা সহজ হয়। নিয়মিত বেদানার রস পান করলে কোলেস্টেরল কমে যায়। এর ফলে ধমনীতে ব্লক হওয়ার ভয় থাকে না। সেইসঙ্গে এই ফল খেলে তা আপনাকে হৃদরোগের ঝুঁকি থেকেও দূরে থাকবে। বেদানা খেলে তা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। তা এ ধরনের সমস্যা থেকে বাঁচতে নিয়মিত বেদানা বা এর রস খাওয়ার অভ্যাস করুন। আমাদের ত্বকের জন্য বেদানার রস পান করা উপকারী। এতে থাকে ভিটামিন সি। এর ফলে বেদানা খেলে ত্বকে কালচে দাগ থাকলে তা দূর হয়, সেইসঙ্গে আপনার ত্বককে সূর্যের ক্ষতি ইত্যাদি থেকে রক্ষা করতেও সাহায্য করে। বেদানায় থাকে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের জন্য বেশ উপকারী। এটি ফ্রি ব়্যাডিক্যাল ড্যামেজ কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। নিয়মিত বেদানা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। যে কারণে যেকোনো সংক্রমণে আক্রান্ত হওয়ার ভয় অনেকটাই কমে যায়। বেদানায় থাকা বিশেষ একটি উপকারী যৌগ প্রদাহ কমাতে সাহায্য করে। দীর্ঘস্থায়ী প্রদাহের কারণে হৃদরোগ, ডায়াবেটিসের মতো অসুখ হওয়ার ভয় থাকে। বেদানা খেলে তা প্রদাহ কমিয়ে এসব রোগ প্রতিরোধে

post
লাইফ স্টাইল

ডায়াবেটিসের জন্যে যা করবেন

ডায়াবেটিস রোগীর পক্ষে অন্য দশজনের মতো স্বাভাবিক রুটিনে চলা সম্ভব হয় না। কিন্তু নিয়ম মেনে চলতে পারলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে অনেক অসুখ থেকে দূরে থাকা সহজ হবে। চলুন জেনে নেই নিয়ম গুলো-ডায়াবেটিসে আক্রান্তরা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। যতই লোভ হোক না কেন, এ জাতীয় খাবার খাবেন না। অনেক সময় আপনার কোল্ড ড্রিংকস খাওয়ার ইচ্ছা হতে পারে। কিন্তু সেই ইচ্ছাও নিয়ন্ত্রণ করতে জানতে হবে। কোনো ধরনের কোল্ড ড্রিংকস খাবেন না। কারণ এতে অনেক বেশি চিনি থাকে।আপনাকে প্রসেস খাবার এবং রিফাইন কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে পুরোপুরি দূরে থাকতে হবে। কারণ এ ধরনের খাবার খেলে তা আপনার রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই ডায়াবেটিসে আক্রান্তদের জন্য এটি ভীষণ ক্ষতিকর অভ্যাস।সব ধরনের মুখরোচক খাবারে এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা থাকতে হবে। এ ধরনের সমস্যায় আক্রান্ত হলে আপনাকে অবশ্যই ভাজাপোড়া ও উচ্চ চর্বিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ এ ধরনের খাবার ব্লাড সুগার বাড়িয়ে দেয়। আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে এ ধরনের খাবার এড়িয়ে চলতে হবে। সাদা পাউরুটির বদলে লাল আটার তৈরি রুটি খেতে পারেন। কারণ সাদা পাউরুটি খেলে তাও ব্লাড সুগার বাড়িয়ে দেয়।

post
লাইফ স্টাইল

দুধ ও আনারস একসঙ্গে খেলে কি সত্যিই বিষক্রিয়া হয়?

আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া হয়, মানুষ মারা যাওয়ারও ঝুঁকি থাকে- এ ধরনের কথা আমাদের দেশে প্রচলিত আছে। আসলেই কি এটি সত্যি? নাকি মিথ?চলুন জেনে নিই পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান পুষ্টিবিদ নিশাত শারমিন নিশির কাছ থেকে।আনারস ও এর গুণাগুণ নিশাত শারমিন নিশি বলেন, আনারসে ক্যালরির মাত্রা খুব কম পরিমাণে থাকে। প্রতি ১০০ গ্রাম আনারসে ৪০ থেকে ৫০ ক্যালরি পাওয়া যায়। এ ছাড়া ভিটামিন বি, ভিটামিন সি, রিবোফ্লাভিন, থায়ামিন, ফোলেট ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাঙ্গানিজ রয়েছে। এ ছাড়াও এতে যথেষ্ট পরিমাণে ডায়েটারি ফাইবারও পাওয়া যায়। পাকা কলা ও পাকা পেঁপে খাওয়ার সঙ্গে ঠান্ডা লাগার সম্পর্ক আরও পাকা কলা ও পাকা পেঁপে খাওয়ার সঙ্গে ঠান্ডা লাগার সম্পর্ক আছে কি? আনারসের উপকারিতা অনেক। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আনারস খেলে বেশ উপকার পাওয়া যায়। এ ছাড়া, আমাদের দেশে ক্যানসার রোগীর সংখ্যা বাড়ছে দিন দিন। আনারসের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে এবং ক্যানসারের ঝুঁকি কমায়। সাধারণত জ্বর, জন্ডিস এ ধরনের সমস্যায় লিভার খুব দুর্বল থাকে, মুখের রুচি কমে যায়। এসব ক্ষেত্রে আনারস বেশ উপকারী। আগে থেকেই কৃমিনাশক হিসেবেও আনারসের চাহিদা অনেক। এখনও কৃমিনাশক হিসেবে এর কার্যকারিতার মূল্য দেওয়া হয়। এ ছাড়া আর্থ্রাটিসের ঝুঁকি কমাতেও আনারসের বেশ ভূমিকা রয়েছে। দুধ ও এর গুণাগুণ নিশাত শারমিন নিশি বলেন, দুধকে আর্দশ খাবার হিসেবে ধরা হয়। এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস সবই রয়েছে। এ ছাড়া, এতে আছে ক্যালসিয়াম, রিবোফ্লাভিন। আরও রোগী শিং মাছ খেলে শক্তি ও রক্ত বাড়ে, সত্যি নাকি মিথ প্রোটিনের সেরা উৎস হওয়ায় পেশি তৈরিতে সাহায্য করে দুধের প্রোটিন। এ ছাড়া অনেকেই লো অ্যানার্জেটিক হয়ে থাকেন, শক্তির সেরা উৎস হিসেবে তাদের জন্য দুধ দারুণ পথ্য। অনেকেরই অনেক খাবার গ্রহণের পরেও ওজন সহজে বাড়তে চায় না। তারা বাড়তি ক্যালরির মাধ্যমে ওজনের বাড়াতে হিমশিম খান। তাদেরকে দুধের তৈরি বিভিন্ন খাবার বা প্রোটিন শেক খাওয়ার পরামর্শ দেন নিশাত শারমিন। দুধ-আনারস একসঙ্গে খেলে কি বিষক্রিয়া হয়? নিশাত শারমিন নিশি জানান, বৈজ্ঞানিকভাবে দুধ-আনারস একসঙ্গে খেলে সরাসরি ক্ষতি হওয়ার কথার কোনো প্রমাণ নেই। আনারস ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। সাধারণত ফল দিয়ে দুধ খুব কমই খাওয়া হয়, আর খেলেও সেটি মিষ্টি জাতীয় ফল হয়ে থাকে। কোনো টক জাতীয় খাবার দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া হয় না। যেহেতু দুধ দিয়ে আনারসের মতো টক জাতীয় খাবার খাওয়া হয় না, সেহেতু হজমেও অভ্যস্ত থাকে না পাকস্থলী। অনেকের ল্যাকটোজ ইনটলারেন্স থাকে। সেক্ষেত্রে অ্যাসিডিক এই খাবার খেয়ে বদহজম হতে পারে। তবে দুধের সঙ্গে আনারস খেলে বিষক্রিয়া হয় বা মৃত্যুঝুঁকি থাকে এমনটা বলার সুযোগ নেই। 

post
লাইফ স্টাইল

ঘরোয়া উপায়ে ফেসিয়াল করার নিয়ম

ত্বক ভালো রাখার জন্য ফেসিয়াল করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এটি মাসে একবার করার প্রয়োজন হতে পারে। তবে আপনি যদি নিয়মিত পার্লারে গিয়ে ফেসিয়াল করান, তা সময় ও খরচসাপেক্ষ হয়ে দাঁড়াবে। এর বদলে বাড়িতেই করতে পারেন ফেসিয়াল। তাতে আর পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না। বাঁচবে সময় এবং খরচও। সেইসঙ্গে ঘরোয়া উপায় বলে ত্বকের কোনো ক্ষতি হওয়ার ভয়ও থাকবে না। চলুন জেনে নেওয়া যাক ফেসিয়াল করার ঘরোয়া উপায়-১. ঘরে ফেসিয়াল করার জন্য আপনার প্রয়োজন হবে চিয়া সিডস, দুধ, মধু, চালের গুঁড়া, ভিটামিন ই ক্যাপসুল এবং অ্যালোভেরা জেল। একটি পরিষ্কার পাত্রে ১ চামচ চিয়া সিডস নিয়ে তা দুধে ভিজিয়ে রাখুন। এরপর সেই চিয়া সিডস ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। এরপর তাতে মধু, চালের গুঁড়ো, ভিটামিন ই এবং অ্যালোভেরা মিশিয়ে নিন।২. এবার হালকা কোনো ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। মুখ ধোয়া হযে গেলে পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো হাতে মুছে নিন। এবার আগে থেকে তৈরি করে রাখা ফেসপ্যাক মুখে লাগিয়ে নিন। মিশ্রণটি হালকা হাতে মিনিট দশেক ম্যাসাজ করুন। এভাবে রেখে অপেক্ষা করুন পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। শুকিয়ে গেলে একটি পরিষ্কার ও ভেজা তোয়ালে দিয়ে মুখ ভালো করে মুছে নিন। ৩.প্যাকটি ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে আপনার ত্বকের সঙ্গে মানানসই টোনার লাগিয়ে নিন। এরপর ব্যবহার করতে হবে ময়েশ্চারাইজার। ত্বকে আর্দ্রতা ধরে রাখতে কাজ করে মধু ও দুধ। অন্যদিকে চিয়া সিডস ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এরপর ময়েশ্চারাইজার ব্যবহার করলে তা আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে।

post
লাইফ স্টাইল

ঘরে বসেই হেয়ার স্পা, ডিমের সঙ্গে যে উপাদান মেশালে নরম হবে চুল

চুলে ডিম দেওয়ার কথা শুনলে অনেকে নাম সিঁটকান। কিন্তু আপনি জানেন কি—পশমের মতো নরম চুল পেতে ডিমই সেরা। ডিমের প্রোটিন চুলকে নরম ও সিল্কি করতে বেশ কার্যকর। এছাড়া চুল পড়া, স্ক্যাল্প শুষ্ক হয়ে যাওয়া, রুক্ষ চুলের সমস্যা দূর করতে পারে ডিম। এমনকি স্ট্রেট করা চুলের যত্নও নেওয়া যায় ডিম দিয়ে। তবে চুলে সরাসরি ডিম মাখলে আঁশটে গন্ধ আসবে। তাই ডিমের হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন।যেভাবে বানাবেন ডিমের হেয়ার প্যাক ১। চুলে ডিম মেখে মাথায় শাওয়ার ক্যাপ লাগিয়ে ২০-৩০ মিনিট বসে থাকুন। এরপর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল ধোয়ার সময় অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করবেন। ২। চুলের উজ্জ্বলতা বাড়াতে ডিম পানির সঙ্গে গুলিয়ে ব্যবহার করুন। প্রথমে চুলে শ্যাম্পু করে নিন। তারপর ডিমের এই মিশ্রণ চুল ও স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করুন। আধ ঘণ্টা রেখে সাধারণ পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি আপনার চুলকে মসৃণ করে তুলবে। ৩। চুলে সরাসরি ডিম মাখলে আঁশটে গন্ধ ছাড়ে। তাই ডিমের হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করুন। এতে ডিমের গন্ধ হয়তো যাবে না, কিন্তু উপকারিতা দ্বিগুণ পাবেন। ৪। ডিমের কুসুম নিন এবং ১ কাপ টক দইয়ের সঙ্গে ভালো করে মিক্স করুন। এবার এই হেয়ার প্যাক চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন। প্রথমে পরিষ্কার পানিতে চুল ধুয়ে নিন। এরপর ডিমের আঁশটে গন্ধ দূর করতে শ্যাম্পু করে নিন। ৫। ডিমের কুসুমের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন। এই হেয়ার প্যাক কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। শ্যাম্পু করার পর চুল থেকে সমস্ত পানি নিংড়ে নিন। চাইলে মুছেও নিতে পারেন। এরপর এই হেয়ার প্যাক লাগান। ১০-১৫ মিনিট রেখে আবার ধুয়ে ফেলুন। এই হেয়ার প্যাক চুলকে নরম করে তুলবে। ৬। অতিরিক্ত শুষ্ক চুলে ডিম ও মধুর হেয়ার প্যাক ব্যবহার করুন। ডিমের কুসুম ও মধু একসঙ্গে মিক্স করে চুলে লাগান। ঘণ্টা দুয়েক পর শ্যাম্পু করে নিন। এই হেয়ার প্যাক ফ্রিজি হেয়ারের সমস্যা দূর করে দেবে।

post
লাইফ স্টাইল

শীতকালে নাক বন্ধ থেকে বাঁচার উপায়

শীতকালে মানুষ সবচেয়ে বেশি অস্বস্তিতে ভোগেন নাক বন্ধের সমস্যা নিয়ে। এটার কারণে কোনো কাজেই মন বসে না। শ্বাস নিতে সমস্যা হয়। ঘুম হয় না। মাথা ধরে থাকে সারাক্ষণ। চিকিৎসকরা বলছেন, প্রতিদিন নাকের ড্রপ ব্যবহার করলে তা অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন ড্রপ না নিলে ঘুম আসতে চায় না। তার চেয়ে বন্ধ নাক খোলার জন্য ঘরোয়া উপায় প্রয়োগ করা যেতে পারে।চলুন জেনে নিই কয়েকটি ঘরোয়া উপায়, যেগুলো করলে বন্ধ নাক খোলার ক্ষেত্রে কার্যকর হতে পারে— প্রথমে মাঝারি আঁচে ফ্রাইং প্যান গরম করুন। এক মুঠো জোয়ান শুকনো প্যানে ভাজতে থাকুন। জোয়ানোর রং গাঢ় হলে এবং সুগন্ধ বেরোলে নামিয়ে নিন। একটি পরিষ্কার কাপড়ে এই ভাজা জোয়ান বেঁধে নাকের কাছে ধরে রাখুন। ধীরে ধীরে শ্বাস নিন, যাতে এর গরম ভাপটা নাকের ভেতরে পৌঁছায়। এরপর বন্ধ নাক খুলতে কাজে লাগাতে পারেন ইউক্যালিপটাস অয়েল। একটা বড় পাত্রে জল ফুটিয়ে নিন ভালোভাবে। তারপর গরম পানিতে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস তেল মিশিয়ে সেই ভাপটা নিন। মাথার ওপর থেকে টাওয়েল ঢাকা দিয়ে গরম পানি থেকে উঠতে থাকা বাষ্প নাক-মুখ দিয়ে টানতে থাকুন। নাক দিয়ে শ্বাস নিন এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। ভাপ নেওয়ার সময় চোখ অবশ্যই বন্ধ রাখুন। সেই সাথে এক কাপ পানিতে আদা থেঁতো করে দিয়ে ফুটিয়ে নিন মিনিট পাঁচেক। চা ছেঁকে নিয়ে তাতে কয়েকটা তাজা পুদিনা পাতা দিন। ঈষদুষ্ণ অবস্থায় পান করুন। এতে আরাম পাবেন। এছাড়াও এক কাপ পানিতে ২-৩ কোয়া রসুন আর আধ চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এই পানি ছেঁকে পান করলে নাক পরিষ্কার হয়ে যাবে। সকালে খালি পেটে কাঁচা রসুন চিবিয়ে খেলেও উপকার পাওয়া যাবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.