post
লাইফ স্টাইল

এই ঈদে সাজবেন যেভাবে

ঈদের সাজ নিয়ে নানা ভাবনা থাকে আমাদের। কোন পোশাকটি সবচেয়ে সুন্দর লাগবে, কেমন সাজাবে বেশি মানাবে এমনটাই চিন্তা করি আমরা। ঈদের সাজ নিয়ে তাই দ্বিধান্বিত থাকা অস্বাভাবিক কিছু নয়। আপনার ঈদের সাজ কেবল আকর্ষণীয় হলেই চলবে না, সঙ্গে খেয়াল রাখতে হবে আরও কিছু বিষয়ের দিকে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত- ঈদ মানেই আপনজনের সান্নিধ্যে সময় কাটানো। আরেকটু হৃদ্যতা বাড়াতেই ঈদের আগমন। তাই এই সুযোগ কাজে লাগেয়ে ঈদে প্রিয়জনদের সঙ্গে ম্যাচিং পোশাক পরতে পারেন। মানানসই এবং সুন্দর পোশাক বেছে নিন। গরমের সময়ে ঈদ। তাই ঈদের পোশাকের ক্ষেত্রে আরামের বিষয়ের প্রতি নজর রাখতে হবে সবাইকে। কারণ যত সুন্দর পোশাকই কিনুন না কেন, তা আরামদায়ক না হলে আপনি বেশিক্ষণ পরে থাকতে পারবেন না। তাই আরামের কথা মাথায় রাখতে হবে। ঈদের সাজ ও পোশাকে নিজস্বতা আনুন। এমন কিছু থাকুক যা আপনার রুচি ও নিজস্বতার জানান দেয়। একটি সুন্দর পোশাক ও সাজ আপনার আত্মবিশ্বাস অনেক গুণ বাড়িয়ে তুলতে পারে। পোশাকের সঙ্গে সুন্দর কোনো গয়না পরুন, হাতভর্তি চুড়ি পরতে পারেন। ঈদের পোশাকটি একটু সুন্দর ও আকর্ষণীয় হলেই ভালো। কারণ উৎসব মানেই রঙিন। তাই এমন পোশাক বেছে নিন যা আপনাকে অনেকের ভিড়েও অনন্য করে তোলে। সেজন্য উজ্জ্বল কোনো রং বেছে নিন।

post
লাইফ স্টাইল

গরমে ঠান্ডা পানি খেলে কী হয়?

গরমের সময়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে পান করা আমাদের অনেকেরই সাধারণ অভ্যাস। এতে সাময়িকভাবে প্রশান্তি লাগে ঠিকই কিন্তু তারপর কী হয়? কখনো কি ভেবে দেখেছেন গরমে ফ্রিজের ঠান্ডা পানি খেলে উপকার হয় নাকি ক্ষতি হয়? গরমে পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই। কিন্তু আপনি কি সরাসরি ফ্রিজের পানি খেতে পারবেন? গরমে ফ্রিজের ঠান্ডা পানি খেলে কী হয়? চলুন জেনে নেওয়া যাক-খাবার খাওয়ার মধ্যে মধ্যে আপনার কি ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস আছে? এই ভুলেই বাড়তে পারে হজমের সমস্যা। এখানেই শেষ নয়, নিয়মিত ঠান্ডা পানি পান করতে থাকলে খাবারে থাকা নানা পুষ্টিগুণ শোষণ করতে পারে না আমাদের শরীর। তাই এ ধরনের সমস্যা থেকে দূরে থাকতে চাইলে আজ থেকে ফ্রিজের ঠান্ডা পানি পানের অভ্যাস বাদ দিন। তাতে হজম ভালো থাকবে এবং দূরে থাকবেন আরও অনেক সমস্যা থেকে। গরম থেকে ফিরেই ঠান্ডা পানি পান করেন? এই অভ্যাস থাকলে তা আজই বাদ দিতে হবে। কারণ এভাবে ঠান্ডা পানি পান করলে তা গলা ব্যথা হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। সেইসঙ্গে বুকে জমে যেতে পারে কফও। আর সঙ্গী হিসেবে উপস্থিত হতে পারে একঘেয়ে আর বিরক্তিকর কাশি। তাই বিশেষজ্ঞরা বাইরে থেকে ফিরেই ফ্রিজের ঠান্ডা পানিতে চুমুক দিতে নিষেধ করছেন। এটি মেনে চলতে পারলে উপকৃত হবেন আপনিই।

post
লাইফ স্টাইল

প্রেমিকা স্বার্থপর কি না জানুন

কিছু প্রেমের সম্পর্কে মিশে থাকে স্বার্থপরতা। শুরুতে হয়তো বুঝতে পারা যায় না। কিন্তু দিন যত যায়, সেই স্বার্থপরতার রূপ প্রকাশ হতে থাকে। কোনো কোনো ক্ষেত্রে প্রেমিকা স্বার্থপর আচরণ করতে পারে। কীভাবে বুঝবেন? চলুন জেনে নেওয়া যাক- প্রেম করলে একসঙ্গে খেতে যাওয়া হবেই। রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করে দু’জনেই খেলেন। কিন্তু বিল দেওয়ার সময় কেবল আপনাকেই মানিব্যাগ খুলতে হয়? আপনার প্রেমিকা কি কখনো বিল দেওয়ার কথা বলেন কিংবা দেন? যদি একদমই বিল না দেয় তাহলে বুঝে নিন তার আচরণ অনেকটাই স্বার্থপরের মতো। প্রেমের সম্পর্কে থাকে উপহারের আদান-প্রদানও। আপনি তাকে বিভিন্ন উপলক্ষ্যে কিংবা মাঝে মাঝেই বিভিন্ন উপহার দেন কিন্তু সে কেবলই নেওয়ার বেলায় উপস্থিত! আপনারও বিভিন্ন উপলক্ষ্য আসে কিন্তু সে কোনো ধরনের উপহার দেয় না? তাহলে বুঝে নিন আপনার প্রেমিকা একজন স্বার্থপর নারী। প্রেমিকা মানে সুখ এবং দুঃখের সঙ্গী। কিন্তু আপনার সুখের সময়ে আশেপাশে থাকলেও দুঃসময়ে তার খোঁজ পাওয়া যায় না? আপনার কোনো কষ্টের কথা বলতে গেলে ব্যস্ততা দেখায়? আপনার দুর্দিনে যে পাশে থাকে না সে তো আপনার শুভাকাঙ্ক্ষী নয়। নিজের জন্য ভালোবাসা সবারই থাকা জরুরি। কিন্তু আপনার প্রেমিকা যদি সারাক্ষণ কেবল নিজেকে নিয়েই ব্যস্ত থাকে এবং আপনার দিকে একদমই খেয়াল না করে তবে সতর্ক হোন।

post
লাইফ স্টাইল

তরমুজ ফ্রিজে রাখলে কী হয়?

তরমুজ খেলে তা আমাদের ডিটক্স করতে এবং শরীরের প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। এছাড়াও, এই ফলে ক্যালোরি থাকে অনেক কম, তাই মিষ্টি এই ফল খেলেও ওজন বৃদ্ধির ভয় থাকে না। আমাদের মধ্যে অনেকেই ফ্রিজে রেখে ঠান্ডা তরমুজ খেতে পছন্দ করেন। কিন্তু কি জানেন, ফ্রিজে রাখলে তা তরমুজের পুষ্টিগুণ নষ্ট করতে পারে? USDA দ্বারা পরিচালিত একটি গবেষণা বলছে ফ্রিজে তরমুজ সংরক্ষণ করলে তা পুষ্টিগুণ কমিয়ে দিতে পারে। জার্নাল অফ এগ্রিকালচারাল অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত, ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করা তরমুজ রেফ্রিজারেটেড তরমুজের চেয়ে বেশি পুষ্টি সরবরাহ করে। ওকলাহোমার লেনে ইউএসডিএর দক্ষিণ কেন্দ্রীয় কৃষি গবেষণা ল্যাবরেটরির গবেষকরা ১৪ দিন ধরে বিভিন্ন জনপ্রিয় জাতের তরমুজ পরীক্ষা করেছেন। তারা এই তরমুজগুলো ৭০-, ৫৫- এবং ৪১- ডিগ্রি ফারেনহাইটে সংরক্ষণ করে। তারা দেখেছে যে ৭০- ডিগ্রি ফারেনহাইটে সঞ্চয় করা তরমুজে রেফ্রিজারেটরে সংরক্ষণ করাগুলোর তুলনায় যথেষ্ট পরিমাণে বেশি পুষ্টি রয়েছে। এছাড়াও, তারা ব্যাখ্যা করে যে তরমুজ তোলার পরেও কিছু পুষ্টি তৈরি করে। এটি রেফ্রিজারেটরে রাখলে ধীর হয়ে যায় বা পুরো প্রক্রিয়া বন্ধ করে দেয়।

post
লাইফ স্টাইল

প্রতিদিন লিপস্টিক ব্যবহার করেন

নিয়মিত লিপস্টিক ব্যবহারের অভ্যাস আপনার জন্য ক্ষতিকর হতে পারে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কীভাবে? লিপস্টিকে বেশ কিছু বিপজ্জনক উপাদান রয়েছে যা মানুষের জন্য ক্ষতিকর হতে পারে এবং বেশ কিছু স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। কেউ লিপস্টিক ব্যবহার করে ভুলবশত তা গিলে ফেললে অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজের মতো বিপজ্জনক পদার্থও পেটে চলে যায়। নিয়মিত লিপস্টিক ব্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিন- লিপস্টিক ঠোঁট শুকিয়ে ফেলতে পারে এবং ঠোঁট ফাটার কারণ হতে পারে। এটি উদ্বেগের বিষয়। এক্সফোলিয়েশন এবং ময়েশ্চারাইজেশনের মতো নিয়মিত ঠোঁটের যত্ন নেওয়া জরুরি। এগুলো লিপস্টিক ব্যবহারের ফলে তৈরি শুষ্কতা রোধ করতে সাহায্য করে। কোনো কোনো লিপস্টিক হতে পারে ব্যবহারকারীর অ্যালার্জির কারণ। বিশেষ করে সস্তা এবং নন ব্র্যান্ডেড লিপস্টিক ব্যবহার করলে এ ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। স্বনামধন্য প্রসাধনী সংস্থাগুলি কঠোর নিরাপত্তা অনুসরণ করে তাদের পণ্যগুলো পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পর বাজারে আনে। লিপস্টিক পরলে কারও কারও ঠোঁটের প্রাকৃতিক রঙ পরিবর্তন হতে পারে। তবে জেনেটিক্স এবং ইউভি এক্সপোজার ঠোঁটের পিগমেন্টেশন নির্ধারণে একটি প্রধান ভূমিকা পালন করে। লিপস্টিক ব্যবহার করার পাশাপাশি ভালো মানের সানস্ক্রিন ঠোঁটের প্রাকৃতিক রঙ ধরে রাখতে সাহায্য করতে পারে।

post
লাইফ স্টাইল

গরমে সুস্থ থাকতে যা করবেন

গরমের তীব্রতাকে পাশ কাটিয়ে নিজেকে সুস্থ রাখার জন্য আপনাকে করতে হবে কিছু কাজ। প্রতিদিনের সেসব ছোট ছোট কাজের দিকে খেয়াল রাখলেই সুস্থ থাকা অনেকটা সহজ হয়ে যাবে। চলুন তবে জেনে নেওয়া যাক গরমে সুস্থ থাকতে কী করবেন- তাপপ্রবাহ আমাদের শরীরে একটি শুষ্ক প্রভাব ফেলে, যা শরীরের তাপমাত্রায় ডিহাইড্রেশন এবং ব্যাঘাত ঘটায়। তাই পানির ক্ষতি পুষিয়ে নিতে এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করতে আপনার প্রতিদিনের তালিকায় আরও পানি যোগ করুন। সাধারণত বিশেষজ্ঞরা স্বাস্থ্যকর শরীর বজায় রাখতে ডায়েটে পর্যাপ্ত প্রোটিন এবং ফাইবার যোগ করার পরামর্শ দেন। তবে বছরের এই সময়ে এই জাতীয় খাবার পরিহার করার পরামর্শ দেওয়া হয় কারণ এগুলো হজম হতে সময় নেয়। গ্রীষ্মের অসহনীয় তাপেও কিন্তু কাজের জন্য বাইরে যাওয়ার প্রয়োজন হয়। তাই সারাদিন সতেজ থাকার জন্য বাইরে যাওয়ার সময় ঠান্ডা খাবার ও পানীয় সঙ্গে রাখুন। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (ইউএসডিএ) এর মতে, বাতাসে তাপ ব্যাকটেরিয়ার দ্রুত বৃদ্ধি করে, যা খাদ্য দূষণ এবং খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি বাড়ায়। গ্রীষ্মের মৌসুমে খাদ্য দূষণের ঝুঁকি বেড়ে যায়। তাই খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি এড়াতে প্রতিদিন তাটকা রান্না করা খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কোনো খাবার প্যাক করার আগে তা স্বাভাবিক তাপমাত্রায় এনে তবেই করুন।

post
লাইফ স্টাইল

পেট ভালো রাখবে যে অভ্যাস

পেটের স্বাস্থ্য ভালো না থাকলে কোষ্ঠকাঠিন্য এবং হরমোনের ভারসাম্যহীনতাসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তবে ভয় পাবেন না, এমন সাধারণ দৈনন্দিন অভ্যাস আছে যেগুলো আপনার রুটিনে অন্তর্ভুক্ত করলে পেটের স্বাস্থ্য ভালো রাখা একেবারেই সহজ হবে। চলুন তবে জেনে নেওয়া যাক কী সেই অভ্যাসগুলো- রাতে পরিষ্কার পানিতে কয়েকটি কিশমিশ ভিজিয়ে রাখুন। এরপর সকালে সেই পানি পান করুন। কিশমিশগুলো ফেলে দেবেন না, সেগুলোও চিবিয়ে খেয়ে নিন। কিশমিশ ফাইবার এবং প্রাকৃতিক শর্করা দিয়ে পরিপূর্ণ যা হজম এবং অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণে সহায়তা করে। নিয়মিত বিরতিতে খাবার খাওয়ার অভ্যাস একটি সুস্থ পাচনতন্ত্র বজায় রাখার জন্য অপরিহার্য। আপনার অন্ত্রকে খুশি রাখতে এবং মসৃণভাবে কাজ করতে প্রতিদিন একই সময়ে সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার খাওয়ার লক্ষ্য রাখুন। এক গ্লাস পানিতে ১ চা চামচ চিয়া বীজ ভিজিয়ে আপনার হাইড্রেশন এবং ফাইবার গ্রহণের পরিমাণ বাড়ান এবং বেলা ১১-১২ টার দিকে পান করুন। চিয়া বীজ হলো পুষ্টি এবং ফাইবারের একটি পাওয়ার হাউস, যা পেটের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে। আপনার পরিপাকতন্ত্রকে সচল রাখতে সারাদিনে অন্তত ৩ লিটার পানি পান করুন। মল নরম করার জন্য এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের জন্য সঠিক হাইড্রেশন অপরিহার্য। তাই এদিকে খেয়াল রাখুন। আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় কমপক্ষে ২টি ফল এবং প্রচুর পরিমাণে শাক-সবজি রাখুন। ফল এবং শাক-সবজি ফাইবার, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ, যা স্বাস্থ্যকর হজম এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে।

post
লাইফ স্টাইল

দক্ষ নেতৃত্বের জন্য যা করবেন

একজন দক্ষ দলনেতা হতে হলে আপনাকে কিছু বিষয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। সাফল্য কিংবা ব্যর্থতায় মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে। চলুন জেনে নেওয়া যাক দক্ষ নেতৃত্বের জন্য কোন কাজ করবেন- লক্ষ্য এবং প্রত্যাশা স্পষ্ট করে দিলে তা আপনার দলকে দিকনির্দেশ এবং উদ্দেশ্য সম্পর্কে বুঝতে সাহায্য করবে। দলের সামর্থ্য এবং তাদের দেওয়া সুবিধা অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করে দিতে হবে। অবাস্তব কোনো লক্ষ্য বা প্রত্যাশা রাখা যাবে না। আপনি কী করছেন তার পুরো দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ দলনেতা হিসেবে তারা আপনাকেই অনুসরণ করবে। তাই অন্যদের জন্য উদাহরণ তৈরি করতে চাইলে নিজের কাজের প্রতি সচেতন হোন। আপনি কর্মঠ হলে ফল ভালো হবে। একটি দলের উৎপাদনশীলতার ভিত্তি হলো কমিউনিকেশন। পুরো দলের সদস্যদের সঙ্গে ভালো কমিউনিকেশন গড়ে তুলুন। যেন তারা আপনার কাছে কাজ সম্পর্কিত কোনো কথা বলতে ভয় না পায়। দলের সদস্যদের সঙ্গে ভালো আচরণ করুন। সুন্দর কাজের পরিবেশ তৈরি করে দলের সদস্যদের মধ্যে সহযোগিতাকে উৎসাহিত করুন। আক্রমণাত্মক কিংবা বিদ্বেষমূলক আচরণ সহ্য করবেন না। এ ধরনের কাউকে পেলে তাকে জবাবদিহির আওতায় আনুন।

post
লাইফ স্টাইল

কালোজিরার যত উপকারিতা

কালোজিরার উপকারীর কথা কম বেশি সবারই জানা। কিন্তু এটি ঠিক কী উপকার করে তা নিশ্চয়ই সবার জানা নেই। এর উপকারিতা সম্পর্কে জানা থাকলে প্রতিদিনের খাবারের সঙ্গে কালোজিরা যুক্ত করে নেবেন। চলুন তবে জেনে নেওয়া যাক কালোজিরা খাওয়ার উপকারিতা-যারা স্মরণ শক্তি বাড়াতে চান তারা নিয়মিত কালোজিরা খেতে পারেন। কারণ বিশেষজ্ঞরা বলছেন, কালোজিরা খেলে তা স্মরণ শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। কালোজিরায় থাকে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিবায়োটিক। এই দুই উপাদান মস্তিষ্কের রক্ত সঞ্চালনে সহায়তা করে। যারা হজম সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের খাবারের তালিকায় আজই যোগ করে নিন কালোজিরা। এটি বেটে খেলে তা হজমের যেকোনো সমস্যা দূর করতে কাজ করে। যারা বদহজম কিংবা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তারাও নিয়মিত কালোজিরা খেতে পারেন। পেট ফাঁপা ও পেট খারাপের ক্ষেত্রেও এটি উপকারী। যদি মাঝে মাঝেই আপনি মাথা ব্যথায় ভুগে থাকেন তাহলে নিয়মিত কালোজিরা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কালোজিরার তেল ব্যবহার করলে তা মাথা ব্যথা নিয়ন্ত্রণে সাহায্য করে। যেসব মা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য একটি উপকারী খাবার হতে পারে কালোজিরা। নিয়মিত কালোজিরা খেলে তা স্তনদুগ্ধ বাড়াতে সাহায্য করে। এতে শিশুও পর্যাপ্ত পুষ্টি পায়। সেইসঙ্গে শিশুর দৈনিক ও মানসিক বৃদ্ধিতেও সাহায্য করে কালোজিরা। জন্ডিস কিংবা লিভারের সমস্যা নিয়ন্ত্রণ করা ভীষণ জরুরি। আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে কালোজিরা। নিয়মিত কালোজিরা খেলে জন্ডিস থেকে দূরে থাকা সম্ভব হয়।

post
লাইফ স্টাইল

ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক

‘ইন্টার্ন চিকিৎসকরাই একটি হাসপাতালের প্রাণ। তাদের ভাতা বৃদ্ধির আন্দোলন যৌক্তিক। তারা খেয়ে না খেয়ে হাসপাতালের রোগীদের সেবা করেন। আমি তাদের দাবিগুলোর যৌক্তিকতা বুঝে নিজেই ফাইল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি।’বৃহস্পতিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধি দাবির পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিনিয়র চিকিৎসকরা রাউন্ড দিয়ে চলে গেলে এই ইন্টার্ন চিকিৎসকরাই রোগীদের নানারকম অসুবিধাগুলোর দেখভাল করেন। প্রধানমন্ত্রীর কাছে ফাইল নিয়ে যাওয়ার পর তিনি ফাইল গ্রহণ করেছেন। একইসঙ্গে তিনি অতি দ্রুত দেশের ইন্টার্ন চিকিৎসকদের জন্য ভাতা বৃদ্ধির সুরাহা করতে উদ্যোগ নেবেন বলেছেন। এসময়ে তিনি বলেন, আমি ইন্টার্ন চিকিৎসকদের প্রতি এটাই বলতে চাই, আন্দোলন না করে চিকিৎসা শিক্ষার কাজে মনোযোগ দিন। প্রধানমন্ত্রী আপনাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। আমি বিশ্বাস করি, আমরা দ্রুততম সময়ে আপনাদের ভালো খবর দিতে সক্ষম হতে পারব। সভায় পেশাজীবী চিকিৎসক নেতৃবৃন্দ ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনে তুলে নিতে অনুরোধ করেন। পরে স্বাস্থ্যমন্ত্রী আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের দাবি পূরণে সুনির্দিষ্ট আশ্বাস দিলে ইন্টার্নি চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ একযোগে আন্দোলন প্রত্যাহারে একমত পোষণ করেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.