লাইফ স্টাইল

ডায়াবেটিসের জন্যে যা করবেন

post-img

ডায়াবেটিস রোগীর পক্ষে অন্য দশজনের মতো স্বাভাবিক রুটিনে চলা সম্ভব হয় না। কিন্তু নিয়ম মেনে চলতে পারলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে অনেক অসুখ থেকে দূরে থাকা সহজ হবে। চলুন জেনে নেই নিয়ম গুলো-

ডায়াবেটিসে আক্রান্তরা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। যতই লোভ হোক না কেন, এ জাতীয় খাবার খাবেন না। অনেক সময় আপনার কোল্ড ড্রিংকস খাওয়ার ইচ্ছা হতে পারে। কিন্তু সেই ইচ্ছাও নিয়ন্ত্রণ করতে জানতে হবে। কোনো ধরনের কোল্ড ড্রিংকস খাবেন না। কারণ এতে অনেক বেশি চিনি থাকে।

আপনাকে প্রসেস খাবার এবং রিফাইন কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে পুরোপুরি দূরে থাকতে হবে। কারণ এ ধরনের খাবার খেলে তা আপনার রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই ডায়াবেটিসে আক্রান্তদের জন্য এটি ভীষণ ক্ষতিকর অভ্যাস।

সব ধরনের মুখরোচক খাবারে এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা থাকতে হবে। এ ধরনের সমস্যায় আক্রান্ত হলে আপনাকে অবশ্যই ভাজাপোড়া ও উচ্চ চর্বিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ এ ধরনের খাবার ব্লাড সুগার বাড়িয়ে দেয়।

আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে এ ধরনের খাবার এড়িয়ে চলতে হবে। সাদা পাউরুটির বদলে লাল আটার তৈরি রুটি খেতে পারেন। কারণ সাদা পাউরুটি খেলে তাও ব্লাড সুগার বাড়িয়ে দেয়।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.