post
এনআরবি বিশ্ব

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে সশস্ত্র বাহিনী দিবস ২০২৩ পালিত

আজ ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রুয়া, অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, নিরাপত্তা বিভাগের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল উনাইসি ভুনিওয়াকা, জাতিসংঘের মিলিটারি এডভাইজর জেনারেল বিরামে ডিওপসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ (স্থায়ী প্রতিনিধি) ও সামরিক উপদেষ্টাগণ (মিলিটারি এডভাইজর) অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।বক্তব্যের শুরুতে রাষ্ট্রদূত মুহিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষেরও বেশি নির্যাতিত নারীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, তাঁদের সংগ্রাম ও আত্মত্যাগের কারণেই আমরা পেয়েছি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। এসময় তিনি ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শুরু হওয়া মহান মুক্তিযুদ্ধে নবগঠিত সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা, দেশের অভ্যন্তরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও নানাবিধ উন্নয়ন কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন। তিনি আরো বলেন, আমাদের শান্তিরক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় অসামান্য অবদান রেখে চলেছে। বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধস্ত দেশের পুনর্গঠনে প্রশংসনীয় অবদান রাখছে। এসকল কার্যক্রমের মাধ্যমে তাঁরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।আগত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে স্থায়ী প্রতিনিধি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার আমাদের সশস্ত্র বাহিনীর অধিকতর আধুনিকায়নে বিভিন্নমূখী উদ্যোগ হাতে নিয়েছে। এই উদ্যোগসমূহের বাস্তবায়ন সশস্ত্র বাহিনীকে আরো দক্ষ ও শক্তিশালী করে তুলবে। সর্বোপরি, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে আমাদের সশস্ত্র বাহিনী আরো কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।”অনুষ্ঠানে দেশে ও বিদেশে সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আগত অতিথিদের উদ্দেশ্যে একটি তথ্যবহুল ব্রিফিং প্রদান করেন মিশনের ডিফেন্স এ্যাডভাইজার বিগ্রেডিয়ার জেনারেল সাদেকুজ্জামান। বক্তব্য পর্ব শেষে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আগত অতিথিদের নিয়ে কেক কাটেন এবং সকলকে নৈশভোজে আমন্ত্রণ জানান। এসময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবর্গ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসবে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ যে অবদান রেখে যাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন। এসময় তাঁরা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান।

post
বাংলাদেশ

নির্বাচন পর্যবেক্ষণে আবেদন করেছে ইইউসহ ৪ বিদেশি সংস্থা

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এখন পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নসহ ৪টি আন্তর্জাতিক সংস্থা এবং ১২টি দেশের সাংবাদিক আবেদন করেছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এসময় তিনি আরও বলেন, নির্বাচনে বিদেশী পর্যবেক্ষক হিসেবে আবেদনের সময় আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। 

post
শিক্ষা

হরতাল-অবরোধে ভোগান্তির প্রতিবাদে বিভিন্নস্থানে শিক্ষার্থীদের মানববন্ধন

নিরাপদ পরিবেশে স্কুলে যাওয়া ও যথাসময়ে পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার দাবিতে মানববন্ধন করেছে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা মানববন্ধন অংশ নেয়। শিক্ষার্থীদের দাবির সাথে সহমত জানিয়েছেন শিক্ষকরাও। মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেটে, তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজ, তেজগাও মডেল স্কুল,নাখালপাড়া হোসেন আলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা,হরতাল অবরোধের প্রতিবাদে, নিরাপদ সড়ক ব্যবস্থা ও যথাসময়ে পরিক্ষা দেয়ার দাবিতে মানববন্ধন করেন। শিক্ষার্থীদের দাবীর সাথে সহমত জানিয়েছেন শিক্ষকরাও। স্কুলে যেতে সড়ক পথে প্রায়ই শিক্ষার্থীদের নানা সমস্যায় পড়তে হয়। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচীর কারনে নির্দিষ্ট সময়ে পরিক্ষা দিতে পারেনা শিক্ষার্থীরা। তাই তাদের নিরাপদ ভবিষ্যতের কথা ভেবে, এসব রাজনৈতিক কর্মসূচী থেকে বিরত থাকার আহবান জানান, শিক্ষক-শিক্ষার্থীরা। 

post
বাংলাদেশ

জনসমর্থন না থাকলে,আগুন সন্ত্রাস করে কিছু অর্জন করা যায়না: প্রধানমন্ত্রী

জনগণের সমর্থন না থাকলে, মানুষ পুড়িয়ে আগুন সন্ত্রাস কোরে কোন কিছু অর্জন করা যায়না। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত খেতাবপ্রাপ্ত নির্বাচিত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা এবং ২০২২-২৩ সালে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদকপ্রাপ্ত সদস্যদের পদকে ভূষিতকরণ অনুষ্ঠানে, তিনি একথা বলেন। এসময় নাশকতাকারীদের শুভবুদ্ধি হবে বলেও প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী।অনুষ্ঠানের সূচনা বক্তৃতায় তিনি বলেন, আওয়ামী লীগের হাত ধরেই দেশ স্বাধীন হয়েছিল। এখনও দেশ রক্ষা ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জানান, মুক্তিযোদ্ধাদের উন্নত জীবন ও যোগ্য সম্মান দিয়েছে তার সরকার। স্বাধীনতার এত বছর পরও দেশ বিরোধী অপশক্তির নাশকতা থেমে নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশকে অশান্ত করতে আগুন সন্ত্রাসীরা আবারো মাঠে নেমেছে। তবে এভাবে আগুনে মানুষ পুড়িয়ে কোন কিছুই অর্জন করা যায় না।পরে স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত নির্বাচিত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেয়ার পাশাপাশি, অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ, শান্তিকালীন পদক তুলে দেন প্রধানমন্ত্রী।এর আগে মঙ্গলবার সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে প্রথমে রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ও পরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। বাংলাদেশ সেনাবাহিনী,নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল এসময় গার্ড অব অনার প্রদান করে। এসময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 

post
এনআরবি বিশ্ব

প্রণোদনা দ্বিগুণ ; নভেম্বরের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১১৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার

রেমিট্যান্সে প্রণোদনা দ্বিগুণ করায় গতি ফিরেছে প্রবাসী আয়ে। নভেম্বরের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। এর মধ্যে প্রথম ১০ দিনেই আয় হয়েছে ৭৯ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের পর চলতি মাসেও রেমিট্যান্সের গতি বেড়েছে। গড়ে প্রতিদিন এই খাত থেকে আসছে ৬ কোটি ৯৯ লাখ ডলার। এদিকে অক্টোবরের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছিল ১২৪ কোটি ৯৯ লাখ ডলার। আর সেপ্টেম্বরের ২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১০৫ কোটি ডলার। গেল ২২ অক্টোবর থেকে অধিক হারে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। প্রতি ডলারে সরকারের পক্ষ থেকে আড়াই শতাংশ প্রণোদনা কার্যকর করায় এই হার বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে চায় স্কটল্যান্ড

বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে স্কটল্যান্ড। দেশটিতে সংসদের প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী নেতৃত্বে ছয় সদস্যের বিভিন্ন রাজনৈতিক দলের পার্লামেন্টারি গ্রুপের প্রতিনিধি দল বৈঠক করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সোমবার সকালে গণভবনে সাক্ষাতকালে শ্রমিক নেয়ার বিষয়টি জানায় প্রতিনিধি দলটি। স্কটিশ সংসদ সদস্যরা বলেন,ভাষাগত অদক্ষতা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা। এ সময় বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগ করতে আগ্রহী দেখায় তারা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন,তাঁর সরকার কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ভাষা শেখানোসহ বৃত্তিমূলক ও কম্পিউটার প্রশিক্ষণ দিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

post
সংবাদ

পর্যটন শিল্প বিকাশে বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পারস্পরিক স্বার্থে পর্যটন শিল্প বিকাশের লক্ষে বাংলাদেশ,নেপাল এবং মালদ্বীপের মধ্যে সহযোগিতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন,বাংলাদেশ,নেপাল ও মালদ্বীপ পারস্পরিক স্বার্থে পর্যটনে সহযোগিতা গড়ে তুলতে পারে। সকালে গণভবনে বাংলাদেশে-মালদ্বীপের বিদায়ী হাইকমিশনার শিরুজিমাথ সমীর প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন,মালদ্বীপের বিদায়ী হাইকমিশনার। এর আগে, স্কটল্যান্ডের ছয় সদস্যের বিভিন্ন রাজনৈতিক দলের পার্লামেন্টারি গ্রুপের একটি প্রতিনিধি দল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাত করেন। এ সময় তারা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। এ বৈঠকে প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন,স্কটল্যান্ড সংসদের প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী।

post
বাংলাদেশ

মির্জা ফখরুলের জামিন শুনানি ২ দিন পেছালো ; সোহেল-টুকুসহ ২৫ বিএনপি নেতাকর্মীর কারাদণ্ড

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় কারাগারে আটক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আরো ২ দিন পেছানো হয়েছে। অগামী ২২ নভেম্বর এই শুনানি অনুষ্ঠিত হবে।আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ জানিয়ে শুনানিটি পেছানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ। একই সময় মির্জা ফখরুলের আইনজীবীরা এ সপ্তাহের মধ্যে শুনানির তারিখ চান। বিচারক পরে তারিখ নির্ধারণ করতে চাইলে বিএনপিপন্থি আইনজীবীরা এজলাসেই পরবর্তী শুনানির তারিখ দিতে অনুরোধ করেন। কিন্তু বিচারক তাদের অনুরোধ না রেখে অন্য মামলার শুনানি শুরু করতে চান। তখন মির্জা ফখরুলের আইনজীবীরা আদালতে হট্টগোল শুরু করেন। এ পরিস্থিতিতে ১০ মিনিটের জন্য আদালত মুলতুবি ঘোষণা করে খাস কামরায় চলে যান বিচারক।পরে এসে আদালত মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য ২২ নভেম্বর নতুন তারিখ ধার্য করেন।গেল ২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় মির্জা ফখরুলকে আটক করা হয়। অন্যদিকে, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৫ জনের দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন।রায়ে কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাস করে কারাভোগের আদেশ দিয়েছেন আদালত।

post
বিশেষ প্রতিবেদন

সরকারের ধারাবাহিক উন্নয়নে বদলে গেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ,গ্রামীণ জনপদ এখন ডিজিটাল শহর

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পাল্টে গেছে নারায়ণগঞ্জের রুপগঞ্জের চিত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, স্থানীয় জনপ্রতিনিধির তত্বাবধায়নে উন্নয়ণের মেগা প্রকল্পে গ্রামীন জনপদ রুপগঞ্জ হয়েছে ডিজিটাল শহর। বদলে গেছে এখানকার লাখ লাখ বাসিন্দার জীবনযাত্রার মান।এক সময়ের উন্নয়ন বঞ্চিত রুপগঞ্জ ধীরে ধীরে বদলে এখন ডিজিটাল শহর। প্রতিটি বাড়িতে শতভাগ বিদ্যুতায়ন,বিশুদ্ধ পানি,উন্নত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি, পাকা সড়কে বদলে গেছে রুপগঞ্জবাসীর জীবনমান। একসময়ে বাশেঁর সাকো আর নৌকায় যাতায়াত করা দূর্ভোগ পোহানো বাসিন্দারা, বর্তমান সরকারের উন্নয়ন কর্মযজ্ঞে স্বপ্ন দেখেন, ডিজিটাল থেকে স্মাট বাংলাদেশের। স্থানীয়রা বলছেন,বর্তমান সরকার তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। যোগাযোগ ব্যবস্থা,শিক্ষা,স্বাস্থ্য,উন্নত বাসস্থান থেকে শুরু করে সকল ক্ষেত্রে উন্নয়ণের হাওয়া লেগেছে। এছাড়াও ভুলতা-গাউছিয়া ফ্লাইওভার,বীর প্রতিক গাজী সেতু বদলে দিয়েছে, সেখানকার মানুষের ভাগ্য। পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজিকে নৌকায় ভোট দিয়ে, রুপগঞ্জের উন্নয়ণের ধারাবাহিকতা রক্ষায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন, গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রুপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

post
বিশেষ প্রতিবেদন

নড়াইলে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন;মানসম্মত পরিবেশে বাড়ছে মেধাবীদের সংখ্যা

বর্তমান সরকারের তিন মেয়াদে নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মানে খুশি এলাকার শিক্ষার্থীরা। আর এ অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত উচ্চ শিক্ষার চাহিদা পূরন করছে, স্থানীয় প্রতিষ্ঠানগুলো। শিক্ষার গুনগত মান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানায় শিক্ষা অধিদপ্তর।নড়াইল জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন যাবৎ অবহেলিত ছিল। উচ্চ শিক্ষার জন্য পার্শ্ববর্তী বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটতে হতো এলাকার শিক্ষার্থীদের। সীমাহীন দুভোর্গের মধ্যে পড়তে হতো তাদের। বর্তমানে সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, স্কুল কলেজ মাদ্রাসায় নতুন ভবন নির্মান করেছে। শত বছরের পুরনো নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে, এক সময়ে ভবনের অভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যহত হতো। বর্তমান সরকারে আমলে নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে, জেলার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নতি ঘটেছে। বিগত পাঁচ বছরে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ করা হয়েছে। বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় জেলার শিক্ষা ব্যবস্থায় এসেছে গতি।জানালেন শিক্ষাবিদ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.রবিউল ইসলাম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত নতুন নতুন ভবনসমূহের মাধ্যমে, শিক্ষার মান উন্নয়ন হবে বলে প্রত্যাশা জেলাবাসীর।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.