বিশেষ প্রতিবেদন

তিস্তা মহাপরিকল্পনা ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা উত্তর জনপদের মানুষের

post-img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণায় উত্তর জনপদের মানুষের মধ্যে বইছে,আনন্দের জোয়ার। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে, রংপুর তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ এবং এলাকাবাসী। দ্রুত সময়ের মধ্যে কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী,এমনটাই আশা তিস্তা পাড়ের মানুষের। শত প্রতিকূলতার পাহাড় ডিঙিয়ে অবশেষে রংপুর জিলা স্কুল মাঠের লাখো মানুষের মহাসমাবেশে প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। তাঁর ঐতিহাসিক এই ঘোষণার মধ্য দিয়ে সূচিত হয়েছে,উত্তর জনপদের কোটি মানুষের স্বপ্নযাত্রা বাস্তবায়নের আনুষ্ঠানিক কার্যক্রম।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণায় খুশি তিস্তা পাড়ের মানুষ। শুধু ঘোষণা নয়, দ্রুত কাজ শুরুর আকুতি জানিয়েছেন তারা।প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণায় তিস্তা পাড়ের মানুষের মধ্যে নতুন জাগরণের সৃষ্টি হয়েছে। চলতি অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজের উদ্বোধন হবে বলে জানান,তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী।

পদ্মা সেতু যখন বাস্তবায়ন হয়েছে,নিজস্ব অর্থায়নে তিস্তাও বাস্তবায়ন হবে এমন আশা ব্যক্ত করেন,রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা,মেয়র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে তিস্তা মহাপরিকল্পনা উদ্বোধনের অপেক্ষায় এখন তিস্তাপাড়ের মানুষ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.