বিশেষ প্রতিবেদন

অবকাঠামোগত উন্নয়নে আধুনিক জীবনের সুযোগ পেলো দক্ষিন জনপদের মানুষ !

post-img

আওয়ামী লীগ সরকারের অবকাঠামোগত উন্নয়নে পাল্টে গেছে অবহেলিত বরিশালের বাকেরগঞ্জের দৃশ্যপট।গত এক দশকে পুরো উপজেলার চিত্র বদলে, এখন আধুনিক জীবনযাপন করছে এ অঞ্চলের মানুষ। পদ্মা সেতু’সহ বাকেরগঞ্জ সীমান্তে পায়রা সেতু,তুলাতলী সেতু,শেখ হাসিনা সেনা নিবাস নির্মাণ হওয়ায়,পাল্টে গেছে পৌর শহর’সহ মহাসড়কের দৃশ্য।এখন দেখলে মনে হয় যেনো মহানগরীর ব্যস্ততম কোনো স্থান। বরিশালের বাকেরগঞ্জ একসময় দক্ষিনের অবহেলিত জনপদের নাম।

বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নে,নদীবেষ্টিত এই উপজেলার দৃশ্যপট পাল্টে গেছে। ৪ টি ইউনিয়ন বাদে বাকী ১০ ইউনিয়ন ছিল নদী বিচ্ছিন্ন।এ কারনে উপজেলা সদর কিংবা জেলা সদরের সাথে লাখো মানুষের যাতায়াতে জনদূর্ভোগ ছিল চরমে। তুলাতলী সেতু নির্মান করায় ১০টি ইউনিয়নের মানুষের সরাসরি যোগাযোগ স্থাপন হয়েছে,উপজেলা সদরের সাথে।

১৪ টি ইউনিয়নে কাঁচা,পাকা সড়ক নির্মান ও সংস্কারের মাধ্যমে সংযোগ স্থাপন হয়েছে। বর্তমানে গোমা সেতুর কাজ চলমান রয়েছে,যা উত্তরপূর্ব অঞ্চলের মানুষের জেলা সদর সহ সরাসরি ঢাকার সাথে যোগাযোগ সহজ করবে। পায়রা সেতু নির্মাণ এবং বাকেরগঞ্জ সীমান্তে শেখ হাসিনা সেনা নিবাস তৈরী করায় পুরো উপজেলার চিত্র বদলে গেছে। উপজেলা মডেল মসজিদ,শেখ রাসেল স্টেডিয়াম,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল আধূনিক ভবন শোভা পাচ্ছে পুরো উপজেলা জুড়ে।

বাকেরগঞ্জ এখন দক্ষিনের সুখ সমৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপদে পরিনত হয়েছে।চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে বর্তমান সরকারের ধারাবাহিকতা চাইছেন সাধারন মানুষ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.