post
খেলা

বিশাল ব্যবধানে জয় পেলেন মাশরাফি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বেসরকারীভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। তিনি এই আসনে নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। মাশরাফির নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের শেখ হাফিজুর রহমান পেয়েছেন ৪,০৪১ ভোট। এই নিয়ে টানা দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই। এই নির্বাচনে ভোট পড়েছে ৪০ শতাংশ। 

post
বিনোদন

ঢাকা-১০ আসনে বিজয়ী হলেন চিত্রনায়ক ফেরদৌস

ঢাকা-১০ আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।রোববার (৭ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম ব্রিফিংয়ে এ ফলাফল ঘোষণা করেন।এর আগে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়।

post
আন্তর্জাতিক

ভোট সুষ্ঠু হয়েছে, ভোটারদের উৎসাহ ছিল : মার্কিন পর্যবেক্ষক

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সাবেক সদস্য জিম বেটস বলেছেন, বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট পর্যবেক্ষণ শেষে আজ রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সরকারের আয়োজনে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।সাবেক মার্কিন কংগ্রেসম্যান জিম বেটস বলেন, ‘আমি যেটি দেখেছি, সেটি হচ্ছে নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠ হয়েছে। বাংলাদেশে ভোট গ্রহণের সময় পৃথিবীতে সবচেয়ে কম। পৃথিবীর অন্য কোনো দেশে আট ঘণ্টা ভোট হয় না।’যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে ডেমোক্রেটিক পার্টির টিকেটে নির্বাচিত সাবেক ওই কংগ্রেস সদস্য বলেন, ‘আমি অবশ্যই বলতে চাই, আমার দেশের গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমের মতো অনুসন্ধানী ও সৎ নয়। যেটি বাস্তবে হয়, সেটির বিষয়ে তারা রিপোর্ট করে।’সংবাদ সম্মেলনে উপস্থিত যুক্তরাষ্ট্রের আরেক পর্যবেক্ষক এবং আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটেজিসের প্রধান নির্বাহী আলেক্সান্ডার গ্রে বলেন, ‘আমি নিজের চোখে যা দেখেছি, সেটি হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। নির্বাচন দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে। ভোটাররা উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে গেছেন। আমরা সন্তুষ্ট যে নির্বাচন অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে পরিচালনা করা হয়েছে।’

post
বিনোদন

শাবনূরের নির্মাতাকে প্রাণনাশের হুমকি

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই নতুন সিনেমার কাজ শুরু করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ইতোমধ্যেই অংশ নিয়েছেন ‘মাতাল হাওয়া’র রিহার্সালেও। যেটি নির্মাণ করছেন পরিচালক চয়নিকা চৌধুরী। এই সিনেমায় শাবনূরের বিপরীতে দেখা যাবে অভিনেতা মাহফুজ আহমেদকে। এরপরই  নতুন আরেক সিনেমা ‘রঙ্গনা’র কাজ শুরু করবেন এই নায়িকা। ইতোমধ্যেই ফার্স্ট লুকও দেখেছেন দর্শকরা। এসবের মাঝেই শাবনূরকে নিয়ে ‘দুই নয়নের আলো’র সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। শুধু তাই নয়,শাবনূরের বায়োপিকও বানাতে চান এ নির্মাতা।শাবনূরকে নিয়ে সিনেমা নির্মাণের সেই ঘোষণা দেওয়ার পরেই অজ্ঞাত একজনের কাছ থেকে হুমকি পেয়েছেন এই নির্মাতা। নায়িকাকে নিয়ে কোনো সিনেমা বা কাজ না করার হুমকি দেওয়া হয়েছে তাকে। এবিষয়ে মানিক জানান, হুমকিদাতার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।২০০৫ সালে মানিকের ‘দুই নয়নের আলো’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শাবনূর। শুধু তাই নয়,এতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও মনির খানও।

post
এনআরবি লাইফ

টেক্সাসে নিহত বাংলাদেশির ৭২ লাখ টাকা সহায়তা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্বৃত্তদের গুলিতে নিহত বাংলাদেশি শেখ আবির হোসেনের পরিবারের জন্য তিনদিনে প্রায় ৭২ লাখ টাকা সহায়তা দিয়েছেন বিশ্বের মানুষ।টেক্সাসের লামার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা শেখ আবিরের পরিবারের জন্য ফেসবুকে ‘গো ফান্ড মি’ অ্যাকাউন্ট খুলেছেন। সারা বিশ্বের প্রায় ১ হাজার ৬০০ মানুষ তার পরিবারের জন্য ৬৫ হাজার ডলার অনুদান দিয়েছেন। লামার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক রকিবুল ইসলাম এই অ্যাকাউন্ট খোলার উদ্যোগ নিয়েছিলেন। সহকর্মী আবির সম্পর্কে তিনি বলেন, আবির পরিচিত-অপরিচিত সবার জন্য সব সময় পজিটিভ চিন্তা করতেন। সহযোগিতা করার চেষ্টা করতেন। বাংলাদেশ থেকে এই বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো ছাত্র এলে নানাভাবে সহযোগিতা করতেন। এজন্য তার প্রতিদান দিয়েছে ভালোবাসা দিয়ে, নাম না জানিয়ে অসংখ্য মানুষ হাজার ডলার পর্যন্ত অনুদান দিয়েছেন। আধুনিক বিজ্ঞানমনস্ক আবিরের প্রতি সারা বিশ্বের মানুষ যে ভালোবাসা দেখিয়েছেন, তা অভাবিত।

post
এনআরবি সাফল্য

ব্রিটেনে ‘এমবিই’ খেতাব পেলেন ড. এম জি মৌলা

ব্রিটেনে ব্রিটিশ রাজার ‘এমবিই’-মেম্বার অব দ্যা মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্যা ব্রিটিশ অ্যাম্পায়ার খেতাব পেয়েছেন যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী ড. এম জি মৌলা মিয়া। কমিউনিটির সেবা, সমাজকল্যাণে অসামান্য অবদানের জন্য গত ৩০ ডিসেম্বর তাকে এ খেতাব প্রদান করা হয়।ড. মৌলা মিয়া বার্মিংহাম এবং সলিহলের একজন সফল উদ্যোক্তা-ব্যবসায়ী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট। এমজি মৌলা মিয়া যুক্তরাজ্য এবং বাংলাদেশে সফল ব্যবসায়িক গ্রুপ রাজনগর বিজনেস গ্রুপ এবং মৌলা ফাউন্ডেশনের চেয়ারম্যান। মৌলা ফাউন্ডেশন পারিবার দ্বারা পরিচালিত একটি চ্যারিটি সংস্থা। এই সংস্থার কার্যক্রম পরিচালিত হয় যুক্তরাজ্য এবং বাংলাদেশে। রাজনগর ব্যবসায়ী গ্রুপের অধীনে ব্যবসাসমূহের মধ্যে রয়েছে— রেস্টুরেন্ট, হোটেল, প্রোপার্টিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট, সুরমার ঢেউ নিউজপেপার পাবলিকেশন্স, এমবিএম এগ্রো ইন্ড্রাস্টিজ, এমবিএম বিল্ডার্স মার্ট সুপারস্টোর, এমবিএম ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রাভেল এজেন্সি। সলিহল এবং বার্মিংহামের মানুষের মাঝে মৌলা মিয়ার রেস্টুরেন্ট স্বতন্ত্র ইমেজ তৈরি করে ব্যাপক সামাজিক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। ১৯৮৭ সাল থেকে রাজনগর ইন্টারন্যাশনাল, সলিহল স্বতন্ত্র ভূমিকার মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে।

post
এনআরবি সাফল্য

ব্রিটিশ-বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র চালু

ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র বা এনআইডি চালুর মধ্য দিয়ে ‘প্রবাসী দিবস’ উদযাপন করেছে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন।বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের উদ্যোগে এনআরবি ডে উদযাপিত হয়েছে পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে। যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশি কমিউনিটির নেতা, বিভিন্ন বারা ও কাউন্সিলের মেয়র ও কাউন্সিলর, ব্যবসায়ী ও রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী, পেশাজীবী সংগঠনের নেতা ও সাংবাদিকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রবাসী বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে জাতীয় প্রবাসী কল্যাণ দিবস, ২০২৩ উদযাপন করেছে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন। ২০১৭ সাল থেকে বেসরকারিভাবে ৩০ ডিসেম্বর এনআরবি ডে উদযাপিত হয়ে আসছে। তবে এ বছর প্রথমবারের মতো সারা বিশ্বে বাংলাদেশের ৮১টি মিশনে একসাথে প্রবাসী দিবস উদযাপিত হয়েছে।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বিত্তরা। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের একটি কফি শপে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত শেখ আবির হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাপাঘাট গ্রামের মৃত শেখ আজিজুল হাকিমের ছেলে। চুরি করতে বাধা দেয়ায় তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।আবির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী। তিনি যুক্তরাষ্ট্রের লামার ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট গবেষণা সহকারী হিসেবে অধ্যয়নরত ছিলেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আবির ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করতেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবিরকে মৃত অবস্থায় দেখতে পায়। আবির টেক্সাসের ক্রিস ফুড মার্টের ওই দোকানে স্টোর ক্লার্ক হিসেবে কাজ করতেন। দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই সন্দেহভাজন তাকে গুলি করে। এ বছরের ৭ ডিসেম্বরের পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় অন্তত ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

post
বাংলাদেশ

ড. ইউনুসের ৬ মাসের কারাদন্ড, জরিমানা ৩০ হাজার টাকা

বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে আপিল করার শর্তে ড. ইউনূসসহ আসামিদের ১ মাসের জামিন দেওয়া হয়েছে।আজ সোমবার বিকেল তিনটার দিকে ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় এ রায় ঘোষণা করেন। এ মামলায় অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান। তাদেরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, আসামিপক্ষের আইনজীবীরা এক নম্বর আসামির বিষয়ে প্রশংসাসূচক বক্তব্য উপস্থাপন করেছেন। তাকে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা নোবেলজয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব বলা হয়েছে। কিন্তু এ আদালতে নোবেলজয়ী ইউনূসের বিচার হচ্ছে না, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে বিচার হচ্ছে। এসময় আদালত বলেন, ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। রায়ের বিষয়ে প্রতিক্রিয়ায় ড. ইউনুস বলেন, যে দোষ করিনি, সেই দায় নিয়ে সাজা পেলাম। এদিকে ইউনূসের রায় ঘোষণাকে কেন্দ্র করে শ্রম আদালত ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। খবর সংগ্রহের জন্য রায় ঘোষণার এক ঘণ্টা আগে দেশের ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা সেখানে ভিড় জমান। উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের পক্ষে ও বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেদিন মামলায় রায় ঘোষণার জন্য ১ জানুয়ারি (আজ) দিন ধার্য করা হয়।এর আগে ২১ ডিসেম্বর ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের পক্ষে মামলার আইনগত বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। ওইদিন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছিলেন, এ মামলার সাক্ষীদের বর্ণনায় ড. ইউনূসসহ অন্যরা সংশ্লিষ্ট আছেন এমন কোনো বর্ণনা নেই। তাদের বিরুদ্ধে কোনো ডকুমেন্ট নেই। মামলার আর্জিতে কোথাও আসামিরা অপরাধী এমন কোনো অভিযোগ নেই। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগ আনা হয়।

post
শিক্ষা

অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে অন্তর্ভুক্ত হলো বাংলাদেশের আরও ১৮টি বিশ্ববিদ্যালয়

অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে অন্তর্ভুক্ত হলো বাংলাদেশের আরও ১৮টি বিশ্ববিদ্যালয়। নতুন যুক্ত হওয়া এ বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে রয়েছে ১৩টি বেসরকারী প্রতিষ্ঠানও। আগের ১২টি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হওয়া এ শিক্ষা-প্রতিষ্ঠানগুলোও এখন থেকে দেশটিতে পাবে সমান মর্যাদা। তবে ইংরেজি দক্ষতা স্কিল-আইএলটিএস সহ বেড়েছে বেশ কিছু কঠিন নির্দেশনা।  শিক্ষা, সংস্কৃতি আর আধুনিক সভ্যতার নাম অস্ট্রেলিয়া। উন্নত বিশ্বের এ দেশটিতে উচ্চ শিক্ষা বা অভিবাসনের জন্যে প্রতি বছর পাড়ি জমান হাজারো স্বপ্ন বিলাসী। বাংলাদেশীদের জন্যেও অন্যতম প্রছন্দের নাম বৈচিত্রময় এ দেশটি।বাংলাদেশীদের জন্যে সেই সুযোগ আরও সহজ করে দিয়েছে দেশটির সরকার। এখন থেকে আরও ১৮টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে অস্ট্রেলিয়ার শিক্ষার্থীদের মতো সমান মর্যাদা। এসব বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবেশাধিকারসহ গবেষণা ও শিক্ষা গ্রহনও সহজ হবে। কর্ম ক্ষেত্রেও রয়েছে বিশেষ সুবিধা। তবে ওশেনিয়ার এ দেশটিতে যাওয়ার জন্যে ইংরেজি দক্ষতা স্কিল-আইএলটিএস সহ বেড়েছে বেশ কিছু কঠিন নির্দেশনা। সম্প্রতি অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এ বিশ্ববিদ্যালয় গুলো অর্ন্তভূক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে ব্র্যাক, ড্যাফোডিল,ইস্ট ওয়েস্টসহ প্রথম সারির শিক্ষা-প্রতিষ্ঠান।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.