post
বাংলাদেশ

তৃতীয় লিঙ্গের কেউ চাঁদাবাজি করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

বাসাবাড়ি, সড়ক ও যানবাহনে তৃতীয় লিঙ্গের কেউ চাঁদাবাজি করলেই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। শনিবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি শেরেবাংলা নগর থানা এলাকায় একটি ঘটনায় তৃতীয় লিঙ্গের একজনের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তৃতীয় লিঙ্গের বিভিন্ন সদস্যের নামে বিভিন্ন ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের আলোকে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে থানায় আগত সেবাপ্রার্থীদের দ্রুততম সময়ে ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করতে হবে। মানুষ পুলিশের সেবা পেতে প্রথমে থানায় আসে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসেবায় কতটা আন্তরিক তা দ্রুততম সময়ে সেবা প্রদানের মাধ্যমে নগরবাসীকে বোঝাতে হবে।

post
বাংলাদেশ

রাজনৈতিক ইস্যু না পেয়ে বিএনপি ভারত বিরোধীতাকে সামনে আনছে: ওবায়দুল কাদের

রাজনৈতিক কোনো ইস্যু না পেয়ে বিএনপি এখন ভারত বিরোধীতাকে সামনে আনছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এখন পাকিস্তানি কায়দায় আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রাজধানীতে অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে, তিনি এসব কথা বলেন। শনিবার ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে বক্তৃতায় তিনি বলেন, বিএনপি এখন কোন ইস্যু না পেয়ে ভারত বিদ্বেষী বক্তব্য দিচ্ছে, ভারতীয় পণ্য বর্জনের ডাক নিয়ে দলটির নেতাদের নিজেদের মধ্যেই মতভেদ সৃষ্টি হয়েছে। ওবায়দুল কাদের বলেন, বন্ধু রাষ্ট্র ভারত বাংলাদেশকে সবসময় সহযোগিতা করেছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করার সময় ভারত পাশে ছিলো। দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে।

post
বাংলাদেশ

চাঁদাবাজী প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়কে চাঁদাবাজী প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে মিরপুর বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, অধিক মুনাফা লাভের আশায় যারা পণ্যের দাম বৃদ্ধি করে তারা চাঁদাবাজদের চেয়েও ভয়ংকর। তবে বাজার সিন্ডিকেটদের বিরুদ্ধে যেসব সংস্থা কাজ করছে তাদের সহায়তায় পুলিশ সচেষ্ট রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

post
বিশেষ প্রতিবেদন

‘টিলটেপেক’ যে গ্রামের মানুষ, পশু সবাই দৃষ্টিহীন!

মেক্সিকোয় টিলটেপেক এক আজব গ্রাম। যে গ্রামের সবাই দৃষ্টিহীন, এমনকী গৃহপালিত পশুরাও। যে শিশুরা ভূমিষ্ঠ হয় তাদের প্রথম দৃষ্টিশক্তি থাকলেও, বড়ো হয়ে ওঠার পর তাদেরও দৃষ্টিশক্তি চলে যায়। কিন্তু কেন ঘটে এমন আজব ঘটনা! কী এমন অভিশাপ লুকিয়ে রয়েছে এই গ্রামে! দেখলে আর পাঁচটা গ্রামের মতোই লাগে এই গ্রাম। সাজানো গোছানো ঘর রয়েছে, রয়েছে সবুজ গাছগাছালি। বেশ মনোরম পরিবেশ, তবু কেন এই প্রতিবন্ধকতা? গ্রামটিতে বাস করেন তিনশো জনের মতো মানুষ। ঘর রয়েছে ৭০টি। স্বাভাবিক পরিবেশ থাকলেও তারা কেউই স্বাভাবিক জীবনে নেই। প্রত্যেকের জীবনে অন্ধত্বের অভিশাপ লেগে রয়েছে। গ্রামটিতে যে শিশু জন্মগ্রহণ করে, সেও কিছুদিন পর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। এভাবেই চলছে বছরের পর বছর। প্রজন্মের পর প্রজন্ম। সুন্দর পৃথিবীর মনোরম দৃশ্য তারা দেখতে পান না। এই দৃষ্টিহীনদের গ্রাম মেক্সিকোয়। গ্রামটির নাম টিলটেপেক। এই গ্রামের কথা জানার পর বহু বিজ্ঞানীও চেষ্টা করছেন তাদের পরিবর্তন ঘটানোর। কিন্তু কী কারণে এমনটি ঘটে সেই রহস্যেরই সমাধান করতে পারেননি তারা। গ্রামের বাসিন্দারা মনে করেন, এ এক অভিশাপ। যারা এ গ্রামে জন্মায় তারা অভিশাপ মাথায় নিয়েই জন্মায়। কিন্তু একজন শিশু তো যখন জন্মায় তখন তার দৃষ্টিশক্তি থাকে? গ্রামে প্রচলিত রয়েছে, এ গ্রামে এমন একটি গাছ রয়েছে, যার দিকে তাকালেই দৃষ্টিশক্তি চলে যায়! গ্রামে আরও প্রচলিত রয়েছে, ওই গাছ কাটাও ভয়ের। গাছ কাটতে গেলে আরও বড়ো ক্ষতি হতে পারে বলে বিশ্বাস গ্রামবাসীদের। কিন্তু বিজ্ঞানীরা এমনটি মনে করেন না। তারা মনে করেন, এই গ্রামের বাসিন্দাদের দৃষ্টিশক্তি হারানোর পিছনে রয়েছে এক ধরনের মাছি। জঙ্গলে ঘেরা এই গ্রামে বিষাক্ত মাছির উপদ্রব রয়েছে। যা কামড়ালে যেকোনো প্রাণী দৃষ্টিশক্তি হারায়। এই মাছির বিষেই অন্ধকার নেমে এসেছে গ্রামে। মানুষের পাশাপাশি গৃহপালিত পশু বা অন্যান্য প্রাণীও এ গ্রামে দৃষ্টিশক্তিহীন। সূত্র: ওয়ান ইন্ডিয়া

post
টেক মেন্টর

ভিডিও স্ট্যাটাস দিতে পারবেন হোয়াটসঅ্যাপে

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক অসাধারণ ফিচার আনছে জাকারবার্গের মেটা। সম্প্রতি অনেক নতুন ফিচার নিয়ে এসেছে। তার মধ্যে একটি হচ্ছে এখন থেকে হোয়াটসঅ্যাপে একবারে ১ মিনিটের ভিডিও স্ট্যাটাসে দিতে পারবেন। বর্তমানে যেখানে একবারে ৩০ সেকেন্ডের ভিডিও স্ট্যাটাসে দেওয়া যায়। এ ছাড়াও আরও একাধিক ফিচারের ঘোষণা করেছে সংস্থা। যার মধ্যে রয়েছে এনক্রিপ্ট মেসেজ ডিসপ্লে হওয়া, ইউজারের প্রোফাইল স্ক্রিনশট নেওয়া বন্ধ করা, স্ট্যাটাসে মেনশন করলে সেই ইউজারকে অ্যালার্ট দেওয়া ইত্যাদি। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফোর রিপোর্ট অনুযায়ী, মেসেজিং প্ল্যাটফর্ম এক নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে। যেখানে ব্যবহারকারীরা ১ মিনিটের ভিডিও স্ট্যাটাসে আপলোড করতে পারবেন। যা বর্তমানে ৩০ সেকেন্ড পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে। এই ফিচার ব্যবহারকারীদের স্ট্যাটাস আপলোড করার ক্ষেত্রে আগ্রহ বাড়াবে বলে মনে করছে মেটা। ফিচারটি অনেকদিন ধরেই চাইছিলেন ব্যবহারকারীরা। লম্বা ভিডিও আপলোড করার ইচ্ছা থাকলেও সীমাবদ্ধতার কারণে তা হয়ে উঠছিল না। তবে ইউজারদের কথা শুনে সেই ফিচার আনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। এবার থেকে কোনো ভিডিও ৩০ সেকেন্ডে এডিট না করেই স্ট্যাটাসে আপলোড করতে পারবেন। এরই মধ্যে বিটা ব্যবহারকারীদের জন্য ফিচারটি রোল আউট করা শুরু হয়েছে। গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে ফিচারটি ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। পাশাপাশি এটি দ্রুত সবার অ্যাকাউন্টে রোল আউট করা হবে বলে জানানো হয়েছে। তবে ১ মিনিটের ভিডিও হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আপলোড করার জন্য অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে।

post
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা খসড়া প্রস্তাব রাশিয়া ও চীনের ভেটোর কারণে ভেস্তে গেছে। ২২ মার্চ (শুক্রবার) সকালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি তোলে যুক্তরাষ্ট্র। কাউন্সিলের ১১ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেয়। রাশিয়া, চীন ও আলজেরিয়া এর বিপক্ষে ভোট দেয় এবং গায়ানা ভোটদান থেকে বিরত থাকে। স্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে রাশিয়া ও চীনা ভোট ভেটো হিসেবে গণনা করা হয়। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, এই খসড়াটি অত্যন্ত রাজনীতিকরণ করা হয়েছে। এতে রাফায় সামরিক অভিযান চালানোর জন্য কার্যকর সবুজ সংকেত রয়েছে। তিনি বলেন, শান্তিপূর্ণ ফিলিস্তিনি নাগরিকদের জীবন বাঁচানোর জন্য, এটি যথেষ্ট নয়। এসময় ওয়াশিংটনের দ্বিমুখী নীতি ইসরায়েলের ওপর কোনো চাপ তৈরি করছে না বলেও অভিযোগ করে মস্কো। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের এক হামলার প্রতিক্রিয়ায় গাজায় আগ্রাসন শুরু করে দখলদার রাষ্ট্রটির সেনারা। এরপর থেকে হামাস উৎখাতের নামে ইসরায়েলি সেনারা সাড়ে ৫ মাসেরও বেশি সময় ধরে হামলা ও অভিযান চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে। ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। সঙ্গে আহতের সংখ্যা ছাড়িয়েছে ৭০ হাজার। গাজায় চলমান এই গণহত্যায় ইসরায়েলকে সরাসরি অস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির মতো পশ্চিমা দেশগুলো। এমনকি জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো।

post
বাংলাদেশ

আবারও অস্থিতিশীল চালের বাজার

আবারও অস্থিতিশীল হয়ে উঠছে চালের বাজার ।সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালে ৩ থেকে ৫ টাকা বেড়েছে। অপরদিকে পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ২০ টাকা।তবে এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডাল,মুরগী ও আলুসহ অন্যান্য নিত্য পণ্য।ফলে রোজার মাসে ক্রেতাদের ভোগান্তির শেষ নেই।বিশ্বের বিভিন্ন দেশে রমজান মাসে পণ্যমুল্যে ছাড় দেয়া হলেও,বাংলাদেশে চলে দাম বাড়ানোর প্রতিযোগীতা। রমজান মাসে দেশের বাজারে চালের চাহিদা কম থাকলেও,হঠাৎ করে কেন দাম বেড়েছে,তার ব্যাখ্যা দিলেন ব্যবসায়ীরা। এদিকে,সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না অধিকাংশ পণ্য।প্রতিকেজি ব্রয়লার মুরগিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পরযন্ত। শুধুমাত্র লোক দেখানো অভিযান না করে,সুষ্ঠু তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। বাজারে নতুন আসা সবজির দাম আকাশচুম্বি। এছাড়া অন্যান্য সবজির দামে এখনও স্বস্তি আসেনি। এদিকে ২৯ পন্যের দাম সরকারীভাবে নির্ধারণ করে দিলেও,তা মানতে নারাজ খুচরা ব্যবসায়ীরা,পাইকারি ব্যাবসায়ীরা কারসাজি করে দাম বাড়িয়েছে বলে অভিযোগ তাদের।

post
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর অনুমোদনের পর খালেদা জিয়ার সাজা স্থগিতে প্রজ্ঞাপন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মান উন্নয়নের জন্য সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা যেটা চাই প্রতিবার যে, আইনগত কোনো জটিলতা আছে কি না, উনি (আইনমন্ত্রী) আমাদের ফাইলটি ফেরত পাঠিয়েছেন; কোনো আইনগত জটিলতা নেই। এখন আমরা প্রধানমন্ত্রীর কাছে ফাইলটি পাঠাবো। তিনি সম্মতি দিলে আমরা একটি জিও (প্রজ্ঞাপন) করে পরবর্তী অ্যাকশনে যাব। সব কিছুরই প্রসেস চলছে।' তিনি বলেন, 'খালেদা জিয়ার মামলা ছিল, মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন এবং তার নামে আরও কিছু মামলা আছে। কাজেই আদালতের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বাইরে; আদালত একটি স্বাধীন সংস্থা, আপনারা জানেন। আদালত যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের বাইরে আমরা কোনো কিছু করিনি। 'কোর্টের সিদ্ধান্তের পরে আমাদের প্রধানমন্ত্রী তার ক্ষমতাবলে তাকে বাসায় থেকে সুচিকিৎসা নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন. সাজাটা স্থগিত রেখে। এটাই হলো বর্তমান অবস্থা। আমাদের দেশে যারা আদালত থেকে অপরাধের দণ্ডপ্রাপ্ত হন, তারা যে নিয়মে চলে সে অনুযায়ী চলছে, এর ব্যত্যয় ঘটেনি,' যোগ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা চিন্তা করছি পূর্ত মন্ত্রণালয়, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস সবগুলো এজেন্সি একটি ছাতার নিচে, একটি কমান্ডে নিয়ে আসার। তাদের মাধ্যমে আমরা সব কিছু পরিচালনা করব। এটি আলোচনা পর্যায়ে আছে, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।' তিনি বলেন, 'একেক দিন একেক এজেন্সি অভিযানে গেলে এই যে (রেস্তরাঁ) ব্যবসাটা গড়ে উঠেছে, সেটি ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই, ব্যবসাটা চালু থাকবে এবং এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। আগুনে পোড়া মানুষের স্রোতটা যেন বন্ধ হয়।' এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নকশা বহির্ভূত কেউ যদি কিছু করে থাকে, সেটার জন্য রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) করছে। ফায়ার সার্ভিস মাঠে আছে, তাদের নির্দিষ্ট নীতিমালা আছে, সেই নীতিমালা অনুসরণ করা হচ্ছে কি না সে জন্য ফায়ার সার্ভিস ব্যবস্থা নিচ্ছে। যখনই কোনো এজেন্সি ডাকছে, তাদের সহযোগিতার জন্য পুলিশ সেখানে যাচ্ছে। যে এজেন্সি অভিযান করছে, তাদের আঙ্গিকে করছে। সবাইকে একটি ছাতার নিচে এনে একভাবে করা যায় কি না স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিন্তা করছে।'

post
বাংলাদেশ

কাঁচা মরিচ ভালো রাখার উপায়

বাড়িতে আলু-পেঁয়াজের মতো কাঁচা মরিচও মজুত থাকে। কিন্তু একসঙ্গে বেশি কাঁচা মরিচ দীর্ঘদিন ফ্রিজে রাখলে তা পচে যায়। অনেকেই বলেন, মরিচের বোঁটা ছাড়িয়ে রাখলে নাকি এই সমস্যা খানিকটা কমানো যায়। তা সত্ত্বেও যদি কাঁচা মরিচ পচে যায়, তা হলে কী করবেন? বাইরে থেকে বাতাস ঢুকতে পারে না, এমন কোনো পাত্রে রাখুন। এতে কাঁছা মরিচ দীর্ঘদিন সতেজ থাকবে। অ্যালুমিনিয়াম ফয়েলে যেকোনো কিছুই ভালো থাকে। কাঁচা মরিচ দীর্ঘদিন ভালো রাখতে সেগুলো অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে ফ্রিজে রাখুন। মরিচ ভুলেও পলিথিনের ব্যাগে রাখবেন না। এতে পচে যেতে পারে। কৌটায় মরিচ ভরে ফ্রিজে তুলে রাখুন। তাতে বরং কিছুদিন হলেও ভালো থাকবে। যখন মরিচ কিনছেন, ভালো করে দেখে শুনে কিনুন। ভালো মরিচের ভিড়ে একটা খারাপ মরিচ লুকিয়ে থাকলে পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে। বাজার থেকে মরিচ কিনে এনে ধুয়ে, ভালো করে রোদে শুকিয়ে তারপর ফ্রিজে তুলবেন। মরিচের গায়ে এক ফোঁটা পানি থাকলেও তা পচে যেতে পারে।

post
আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে দরিদ্র ১০ দেশের তালিকা দিল আইএমএফ

বিশ্বের সবচেয়ে দরিদ্র ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি দেশগুলোরমানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে মাথাপিছু জিডিপির সমন্বয় করে এ তালিকা প্রকাশ করেছে। মার্কিন সাময়িকী ফোর্বস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আইএমএফের প্রকাশিত তালিকায় দেখা গেছে, বিশ্বের শীর্ষ দরিদ্র দেশগুলোর ১০টিই আফ্রিকার। এ তালিকায় একদম প্রথমে রয়েছে দক্ষিণ সুদান। এ ছাড়া অন্য ৯টি দেশ হচ্ছে—বুরুন্ডি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, মোজাম্বিক, মালাউই, নাইজার, চাদ, লাইবেরিয়া ও মাদাগাস্কার। আইএমএফ জানিয়েছে, এই তালিকা তৈরি করতে জিডিপি ছাড়াও সংশ্লিষ্ট দেশগুলোর জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নেওয়া হয়েছে। বেশ কিছু দেশের প্রচুর বৈদেশিক সম্পদ থাকা সত্ত্বেও তারা চরম দারিদ্রের মধ্যে ডুবে আছে। দারিদ্রের শীর্ষে থাকা দক্ষিণ সুদান ২০১১ সালে স্বাধীনতা লাভ করে। তবে দেশটিতে এখনো রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। স্থানীয়দের মধ্যে অব্যাহত সংঘর্ষ ও অপ্রতুল অবকাঠামোর কারণে দেশটিতে জীবনযাত্রার মান খুবই নিম্ন। দরিদ্র দেশের তালিকায় থাকা অন্যান্য দেশগুলোতেও সংঘর্ষ, অবকাঠামোগত দুর্বলতা, অনাধুনিক কৃষিব্যবস্থা, জনসংখ্যার আধিক্য ও তীব্র খাদ্যসংকট রয়েছে। কঙ্গো ও মোজাম্বিকের মতো বড় বড় দেশগুলোও দারিদ্রের কষাঘাতে জর্জরিত। আইএমএফ আরও জানিয়েছে, এশিয়ার দেশগুলোর মধ্যে দারিদ্র্যের দিক থেকে শীর্ষে রয়েছে ইয়েমেন। তবে দেশটিতে চলমান সংঘাতের কারণে সঠিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আইএমএফ। আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে, দরিদ্র দেশগুলোর দারিদ্র্যের কারণ খুঁজে বের করা এবং তা বিশ্ববাসীকে জানানোই এ তালিকার মূল উদ্দেশ্য। সংস্থাটি মনে করে, দরিদ্র দেশগুলোর দারিদ্র্য দূর করতে হলে অবকাঠামোগত উন্নয়ন, অর্থনীতিতে বৈচিত্র্য আনা এবং রাজনীতিতে স্থিতিশীলতা আনা জরুরি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.