এনআরবি বিশ্ব

কাতারে প্রবাসী সন্তানদের কোরআন প্রতিযোগিতা

post-img

বাংলাদেশ প্রেসক্লাব কাতারের উদ্যোগে কমিউনিটি ভিত্তিক কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতারের ফিরোজ আব্দুল আজিজ ঘরোয়া রেস্টুরেন্ট হলে দেশটিতে বেড়ে ওঠা প্রবাসী সন্তানদের নিয়ে এ আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সভাপতি ও বাংলা টিভির বিশেষ প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু। অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল 24 প্রতিনিধি কাজী শামীম এবং সিনিয়র সহসভাপতি ও এখন টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন। প্রতিযোগিতার সার্বিক তত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক ও আর টিভি প্রতিনিধি গোলাম মাওলা আকাশ, জিটিভি প্রতিনিধি এম এ সালাম, এসএ টিভি প্রতিনিধি আহসান উল্লাহ সজিব এবং একুশে টিভি প্রতিনিধি সজল মালাকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোঃ কামাল উদ্দিন, কাতার ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড.আনোয়ার হোসেন, বাংলাদেশ কমিউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন , সাধারণ সম্পাদক আমিন রসূল সাইফুল, এম.এইচ.আর গোল্ড এর সত্বাধীকারি হবি রহমান ও এরাবিয়ান এক্সচেঞ্জের সিইও নুরুল কবির চৌধুরীসহ অনেকে। এতে প্রধান বিচারক ছিলেন কাতার ধর্ম মন্ত্রনালয়ের ইমাম ও খতিব ক্বারী শায়েখ নূর মোহাম্মদ এবং সহ বিচারক ছিলেন শায়েখ ফয়সাল মুজিব ও শায়েখ হোসাইন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.