বিনোদন

চিত্র নায়ক ফারুক আর নেই

post-img

নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করে তার ছেলে শরৎ।

তিনি বলেন, 'আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাপুরের হাসপাতালে আব্বু মারা গেছেন। আব্বুর জন্য দোয়া করবেন।'

সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রায় ২ বছর চিকিৎসাধীন ছিলেন নায়ক ফারুক।

এইচ আকবর পরিচালিত 'জলছবি' চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।

তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে 'সারেং বৌ', 'লাঠিয়াল', 'সুজন সখী', 'নয়নমনি', 'মিয়া ভাই', 'গোলাপী এখন ট্রেনে', 'সাহেব', 'আলোর মিছিল', 'দিন যায় কথা থাকে' ইত্যাদি।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.