post
বাংলাদেশ

বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সভাপতি আদম তমিজি হক

বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আদম তমিজী হক। এই কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে শেখ হামিম হাসানকে। বুধবার (২১ জুন) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বডিবিল্ডিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা দেওয়া হয়।বিশিষ্ঠ ব্যবসায়ী আদম তমিজী হক বর্তমানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আর শেখ হামিম হাসান জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালকের (প্রশাসন) দায়িত্ব পালন করছেন।প্রজ্ঞাপনে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের কমিটিতে ডা. জায়াদুর রহমান ওয়াদুদ ও জব্বার হোসেনকে সহসভাপতি এবং আবুল হোসেন, ফজলে এলাহী ও মাহমুদ হোসেন খান দুলালকে সদস্য করা হয়।প্রজ্ঞাপনে আরও বলা হয়, গঠিত অ্যাডহক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করবেন এবং ওই সময়ের মধ্যে সার্বক্ষণিক কার্যাবলী সম্পন্ন করবে।বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের বিদ্যমান কার্যনির্বাহী কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

post
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

যুক্তরাষ্ট্রে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম।বুধবার মধ্যরাতে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। অর্থ পাচারের এক মামলায় বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার কয়েক ঘণ্টার পর তিনি গ্রেফতার হলেন।গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছে সিআইডির একটি সূত্র। সূত্রটি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সিআইডির কাছে আবুল কাশেমকে বুঝিয়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। এরপর রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হলে শুনানির জন্য ২৫ জুন তারিখ রাখেন বিচারক। সেইসঙ্গে আবুল কাশেমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।অর্থ পাচারের মামলায় বুধবার ই-কমার্স কোম্পানি আলেশা মার্টের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদারসহ চারজনের বিদেশযাত্রায় আদালত নিষেধাজ্ঞা দেয় তাদেরই একজন আবুল কাশেম। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি তিনি।দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া বাকি দুজন হলেন- আলেশা মার্টের ব্যবস্থাপনা পরিচালক ও মঞ্জুর আলমের স্ত্রী সাদিয়া চৌধুরী এবং আলেশা মার্টকে মোটরসাইকেল সরবরাহকারী প্রতিষ্ঠান এস কে ট্রেডার্সের মালিক মো. আল মামুন। আবুল কাশেম গ্রেফতার হলেও অন্যরা পলাতক রয়েছেন।এ মামলার একটি অভিযোগে বলা হয়েছে, প্রস্তাবিত পিপলস ব্যাংক লিমিটেডের পরিচালকের পদ পাওয়ার জন্য এবং শেয়ার বাজারে বিনিয়োগের উদ্দেশ্যে হাজারো গ্রাহকের কাছ থেকে নেওয়া একশ কোটি টাকা মঞ্জুর আলম ওই ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমকে দিয়েছিলেন।

post
বাংলাদেশ

নির্বাচনে ভোট চুরি করে আওয়ামী লীগের জিততে হয় না : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যতবার নির্বাচনে হেরেছে, ততবারই চক্রান্ত করে হারানো হয়েছে। জনগণের ভোট ডাকাতি করে আওয়ামী লীগকে হারানো হয়েছে।বৃহস্পতিবার (২২ জুন) সকালে গণভবনে দলের কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে ভোট চুরি করে আওয়ামী লীগের জিততে হয় না। ভালো কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে পেরেছে বলেই আওয়ামী লীগ ভোট পায়। যখনই এ দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই আওয়ামী লীগকে ভোট দিয়েছে। তার প্রমাণ ২০১৮ সালের নির্বাচন। তখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। এটি আমার কথা নয়, কানাডার আদালত এই রায় দিয়েছেন। বিএনপির সন্ত্রাসীরা যারা মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস, লুটপাট করেছে; তারা কানাডায় গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছিল। তখন তারা বিএনপিকে সন্ত্রাস ও জঙ্গিবাদী দল হিসেবে ঘোষণা দেয়। তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের বিচার না করে রাজনীতি করার সুযোগ দিয়েছে। জাতির পিতাকে হত্যার পর আমাদের মানবাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আমরা বিচার চাইতে পারিনি। তাই আমরা মানবাধিকার সুরক্ষায় কাজ করছি।

post
বাংলাদেশ

বাংলাদেশ কারো খবরদারির কাছে মাথা নত করবে না : প্রধানমন্ত্রী

বাংলাদেশ কারো খবরদারির কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (১৮ জুন) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের এত দ্রুত উন্নয়ন অনেকে সহ্য করতে পারছেন না বলেই নানা বাধা ও চক্রান্ত হচ্ছে। তবে এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। বাংলাদেশ কারো খবরদারির কাছে নতজানু হবে না। এটাই সরকারের সিদ্ধান্ত।’ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের প্রত্যয় নিয়ে সরকার দেশ গড়ার কাজ করছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে উন্নয়ন করাই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। ইতোমধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে।’ শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষ যেন বিশ্বে মাথা উঁচু করে চলতে পারে সরকার সেই লক্ষ্য নিয়ে কাজ করছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে।’ দুর্নীতি করতে নয় দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি এমন মন্তব্য করে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আমার পূর্বে যারা ক্ষমতায় ছিল (বিএনপি) বিভিন্ন জায়গায় দুর্নীতির কারণে তখনো বিশ্ব ব্যাংক তাদের অর্থ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু তখনকার সরকারের সাহস ছিল না যে তাদের প্রতিবাদ করে, কিন্তু পদ্মা সেতু নির্মাণের সময় তারা দুর্নীতির অভিযোগ তুলে যখন আমাদের ওপর দোষারোপ করল আমি তার প্রতিবাদ করেছিলাম। কারণ আমার কোনো দুর্বলতা ছিল না। আগের সরকার পারেনি কারণ তাদের দুর্বলতা ছিল। তারা সত্যিই দুর্নীতি করেছিল। আমরা দুর্নীতি করতে আসিনি, মানুষের ভাগ্য গড়তে এসেছি।’ সরকারপ্রধান বলেন, ‘পদ্মা সেতু করার একটা ঘটনাই আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি পরিবর্তন হয়েছে। আগে যেমন প্রতিটি ক্ষেত্রে শুধু শর্ত আর শর্ত আর নানা কথা, এখন আর সেটা করতে কেউ সাহস পায় না। বাংলাদেশকে এখন সকলেই সমীহের চোখে দেখে। আমি মনে করি, এই আত্মবিশ্বাস নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।’

post
বাংলাদেশ

জামালপুরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক খুন

দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম। বৃহস্পতিবার (১৫ জুন) বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক রফিকুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। গোলাম রাব্বানী নাদিম উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে। বুধবার অফিসের কাজ শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম ও তার সহকর্মী আল মুজাহিদ বাবু। পথে বকশিগঞ্জ পাথাটিয়ায় পৌঁছালে সামনে থেকে অতর্কিত আঘাত করে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে ফেলে দেওয়া হয়। এরপর দেশীয় অস্ত্রধারী ১০-১২ জন দুর্বৃত্ত তাকে সড়ক থেকে মারধর করতে করতে টেনেহিঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে যায় এবং তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। সেসময় সহকর্মী মুজাহিদ তাদের আটকাতে গেলে তাকেও মারধর করে দুর্বৃত্তরা। পরে মুমূর্ষু অবস্থায় সহকর্মী মুজাহিদ ও স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বুধবার রাত ১০টার দিকে বকশিগঞ্জের পাথাটিয়ায় ডাচ্-বাংলা ব্যাংকের বুথের সামনে ঘটে যাওয়া ওই নৃশংস হামলার বর্ণনা দেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের সহকর্মী আল মুজাহিদ বাবু। তিনি বলেন, সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ আলম বাবুর অপকর্ম নিয়ে নাদিমসহ আমরা কয়েকজন নিউজ করেছিলাম, তারপর থেকেই তিনি ক্ষিপ্ত হয়ে আছেন আমাদের ওপর। পরে আমাদের নামে ডিজিটাল আইনে মামলাও করেন তিনি। সেই মামলা গতকাল ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল খারিজ করে দিয়েছেন। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছিল। এর দুই তিন ঘণ্টা পর রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে নাদিমের ওপর হামলা হয়। তিনি আরও বলেন, নাদিমকে চলন্ত মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তারপর তাকে মারতে মারতে পাশের একটি অন্ধকার গলিতে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে এলোপাতাড়ি আঘাত করেন চেয়ারম্যান মাহমুদ আলম বাবুর লোকজন। ঘটনার সময় ওই গলিতে অন্ধকারে আড়ালে দাঁড়িয়েছিলেন চেয়ারম্যান মাহমুদ আলম বাবু। সেসময় তার ছেলে ফয়সাল, রিফাত, রেজাউল, মনির, সাইদসহ আরও কয়েকজন ছিলেন। মারধরের সময় আমি আটকাতে গেলে আমাকেও তারা মারধর করেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী চলে যায়। পরে নাদিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। গেল ১০ মে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে নিয়ে সংবাদ সম্মেলন করেন তার দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিন। এ নিয়ে বাংলানিউজে ‘দুইবার বিয়ের পরও সন্তান-স্ত্রীকে অস্বীকার করছেন ইউপি চেয়ারম্যান!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে ১৪ মে তার স্ত্রীর বক্তব্য নিয়ে ‘আমি আমার স্বামী চাই, একসঙ্গে সংসার করতে চাই’ শিরোনামে বাংলানিউজে আরও একটি সংবাদ প্রকাশিত হয়। পরে ২০ মে সাবিনা ইয়াসমিন তার স্বামী মাহামুদুল আলম বাবুকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার অথবা পদ থেকে তার অব্যাহতি চেয়ে আবেদন করেন। বাবু জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ নিয়েও বাংলানিউজে ‘আ.লীগ থেকে স্বামীর বহিষ্কার চেয়ে স্ত্রীর আবেদন’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এর আগে গত ১৪ মে ময়মনসিংহ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে জামালপুরে নাদিমসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবু। ১৪ জুন আদালত মামলাটি খারিজ করেন। নিহত গোলাম রব্বানির স্ত্রী মনিরা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম তার (গোলাম রাব্বানী) ওপর অসন্তুষ্ট হয়েছিলেন। আগেও তিনি নানাভাবে হেনস্তা করার চেষ্টা করেছেন। ওই ইউপি চেয়ারম্যানের লোকজনই হামলা করে তাকে হত্যা করেছেন। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এর আগেও জামালপুরে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা হয়। ১১ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ উপজেলার মধ্যবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।সাংবাদিক গোলাম রব্বানী নাদিম খুনের ঘটনায় শোকাহত বাংলানিউজ পরিবার। বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করেছেন তিনি।

post
প্রযুক্তি

টাকা আয়ের পথ সহজ করল ইউটিউব

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। টেক জায়ান্ট গুগলের এই প্ল্যাটফর্মটি বিনোদনের অন্যতম মাধ্যম। নাটক, সিনেমাসহ বিভিন্ন ক্লাসের লেকচার পাওয়া যায় সহজেই। দিনের বেশিরভাগ সময় অনেকে ইউটিউবে নাটক, সিনেমা বা বিভিন্ন টিউটোরিয়াল দেখে কাটান। তবে ইউটিউব দেখে সময় নষ্ট না করে ইউটিউবকে কাজে লাগিয়ে আয় করতে পারেন লাখ লাখ টাকা। অনেকে মনে করেই ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড করলেই বুঝি আয় করা যায়। এই ধারণা একেবারেই ভুল। কারণ ইউটিউব থেকে আয় করতে হলে ইউটিউবের শর্ত মতো আপনার ভিডিওতে ভিউ হতে হবে।ইউটিউবের শর্তানুযায়ী চ্যানেলে ১ বছরের মধ্যে কমপক্ষে ১ হাজার গ্রাহক থাকতে হবে। তাহলেই আয় কর যাবে। তবে এখন ইউটিউবের নতুন সিদ্ধান্তে বলা হয়েছে মাত্র ৫০০ সাবস্ক্রাইবার থাকলেই সেই চ্যানেল থেকে আয় করা সম্ভব হবে। এমনকি ভিডিও দেখার সময় ৪ হাজার ঘণ্টার বদলে ৩ হাজার ঘণ্টায় কমিয়ে আনা হয়েছে। পাশাপাশি আবেদনের ৯০ দিনের মধ্যে কমপক্ষে ৩টি ভিডিও আপলোড করতে হবে। ফলে নতুন এ নীতিমালার আওতায় সহজেই নতুন চ্যানেলগুলো ইউটিউব থেকে আয় করা বা মনিটাইজেশন সুবিধা চালু করতে পারবে।‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম ২০২৩’ নীতিমালায় ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের এই নতুন শর্ত দেওয়া হয়েছে ব্যবহারকারীকে। অর্থাৎ এখন আপনার চ্যানেলে ১ বছরের মধ্যে কমপক্ষে ৫০০ গ্রাহক এবং যে কোনো বা সব ভিডিওতে ৩ হাজার ঘণ্টা ‘ভিউয়ারশিপ টাইম’ থাকলেই চ্যানেল থেকে আয় করতে পারবেন ব্যবহারকারী। বর্তমানে এই সুবিধা পাবেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার ইউটিউব ব্যবহারকারীরা। খুব শিগগির সব দেশের ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন বলেই ধারণা করা হচ্ছে।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও চার বাংলাদেশি। বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গির তামান ইন্ডাস্ট্রি সোলেমানের একটি ছাপাখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। সেলাঙ্গর রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) সহকারী অপারেশন ডিরেক্টর মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, বৃহস্পতিবার ভোর ৪টা ১৪ মিনিটে ফোনে আগুন লাগার খবর পান। এরপর বান্ডারবারু বাঙ্গি ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), কাজাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), সেমেনিহ ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) এবং সেরদাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) থেকে ৩৬ জন কর্মকর্তা-কর্মী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।আগুন নিয়ন্ত্রণে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, আগুন লাগার পর বাংলাদেশি ছয় শ্রমিক ওই কারখানায় আটকা পড়েন। তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হলেও দুজন ঘটনাস্থলেই মারা যান। তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ। হাসপাতালে দগ্ধদের চিকিৎসা চলছে। পরবর্তী পদক্ষেপের জন্য দুজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন বলেন, ছাপাখানাটি ৬০/৮০ বর্গফুট আয়তনের। এতে বায়ু চলাচলের পর্যাপ্ত জায়গা ছিল না। এ কারণে আগুন লাগার পর ধোঁয়ায় নিশ্বাস নিতে না পেরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। পরে দমকল কর্মীরা ভোর ৪টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে। ঘটনা তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এ কর্মকর্তা।

post
প্রযুক্তি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড বুটক্যাম্প

গতানুগতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা অর্জন এখন সময়ের দাবি, এ লক্ষ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশে সব স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড-২০২৩ প্রতিযোগিতা। এ ধারাবাহিকতায় দেশের স্বনামধন্য বেসরকারী বিশ্ববিদ্যালয় “আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ' এ ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের বুট ক্যাম্পের আয়োজন করেছে আইটেসারেক্ট টেকনোলজিস। যার আবেদনের সুযোগ থাকছে ৩১ জুলাই পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সারাদেশে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডটি আয়োজন করেছেন আইটেসারেক্ট টেকনোলজিস। অলিম্পিয়াডে মোট তিনটি রাউন্ডে ৮টি ভিন্ন বিষয়ে বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।অলিম্পিয়াডের প্রধান সমন্বয়ক মোহাম্মাদ আবদুল হামিদ বলেন, 'চতুর্থ শিল্প বিপ্লব সংশ্লিষ্ট বিভিন্ন দক্ষতাসমূহের ওপর গুরুত্বারোপ করে আসন্ন চ্যালেঞ্জ ও পরিবর্তনের জন্য প্রস্তুতি গ্রহণে সব শিক্ষার্থীকে সচেতন ও দক্ষতা উন্নয়নে উৎসাহিত করাই এ অলিম্পিয়াডের মূল লক্ষ্য। অলিম্পিয়াডে প্রতিটি বিভাগের বিজয়ীদের জন্য প্রথম পুরষ্কার হিসেবে থাকবে ২ লাখ টাকা, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপের জন্য যথাক্রমে ১ লাখ ও ৫০ হাজার টাকা'।মোট ছয়টি স্তরের শিক্ষার্থীরা এ ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। স্তরগুলো হচ্ছে প্রথম-পঞ্চম শ্রেণি, ষষ্ঠ-দশম শ্রেণি, কলেজ শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, পলিটেকনিক শিক্ষার্থী ও মাদরাসা শিক্ষার্থী। এ আয়োজন নিয়ে দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বুটক্যাম্প করা হবে। প্রতিটি বিভাগের বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার হিসেবে থাকবে ২ লাখ টাকা, প্রথম রানার আপ ১ লাখ টাকা এবং দ্বিতীয় রানার আপের জন্য থাকবে ৫০ হাজার টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আইটেসারেক্ট টেকনোলজিস আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিতে অনলাইনে (www.nationalsteamolympiad.com) নিবন্ধন করতে হবে। আগামী ২০ শে জুন থেকে অফিসিয়াল রেজিস্ট্রেশন শুরু হবে। স্টিম অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রধান উপদেষ্টা ও আহ্বায়ক অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।  উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটেসারেক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সমন্বয়ক মোহাম্মাদ আবদুল হামিদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের পরিচালক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল জুবায়ের ও সমন্বয়ক সাকাওয়াত হোসেন। 

post
বাংলাদেশ

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলকে বাংলাদেশের বিষয়ে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তারা জোসেপ বোরেলকে বলেছেন— বাংলাদেশে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন নিশ্চিত করতে অবদান রাখতে অনুরোধ করছি এবং মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) অন্যান্য রাজনৈতিক দলের সম্পৃক্ত করে চলমান সংকটের টেকসই ও গণতান্ত্রিক সমাধান খুঁজে বের করতে আহ্বান জানাচ্ছি। জানতে চাইলে ইইউ ঢাকা অফিসের একজন মুখপাত্র বলেন, ইউরোপীয় পার্লামেন্টের ছয়জন সদস্য ব্যক্তিগতভাবে তাদের মতামত ব্যক্ত করেছেন। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রশ্নের জবাবে বলেন, যার কাছে এ চিঠি পাঠানো হয়েছে, তিনি আমাদের এ ব্যাপারে কিছু জানাননি। ফলে বিষয়টি নিয়ে কীভাবে মন্তব্য করব? ১২ জুন এই পত্র প্রেরণকারী ইউরোপিয়ান পার্লামেন্টের ছয় সদস্য হলেন— স্লোভাক প্রজাতন্ত্রেও ইভান স্টেফানেক, চেক প্রজাতন্ত্রের মাইকেলা সোজড্রোভা, বুলগেরিয়ার আন্দ্রে কোভাতচেভ, ডেনমার্কের কারেন মেলচিওর, স্পেনের জাভিয়ের নার্ট এবং ফিনল্যান্ডের হেইডি হাউটালা। চিঠিতে তারা বলেন, আমরা সেখানে আসন্ন ১২তম সাধারণ নির্বাচনের ওপর ফোকাস করার গুরুত্বের ওপর জোর দিতে চাই, যা ২০২৩ সালের শেষের দিকে বা ২০২৪ সালের শুরুতে হতে পারে বলে আশা করা হচ্ছে।

post
বিনোদন

‘বিচ্ছেদ’ ভুলে একসঙ্গে রাজ-পরী

সম্প্রতি অভিনেতা শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস হয়েছে। এরপর থেকেই চলছিল রাজ-পরীর তিক্ত সম্পর্ক। শুধু তাই নয়, সংবাদমাধ্যমে দুজনের বক্তব্যে উঠেছে এসেছে তাদের ‘ডিভোর্স’এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এর মধ্যেই তাদের ছেলে রাজ্যের ১০ মাস পূর্ণ হওয়া উপলক্ষে ফের একসঙ্গে হয়েছেন রাজ-পরী। রোববার (১১ জুন) ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন পরীমণি। সেখানেই ছেলের কেক কাটার মুহূর্তে পাশাপাশি হাস্যোজ্জ্বল ভাবে দেখা মিলল এই তারকা দম্পতির। ভিডিওটি পোস্ট করে পরীমণি লেখেন, আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। শুভ দশমাস বাপজান। মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল! ব্যস এতটুকুই। সঙ্গে জুড়ে দিয়েছেন হাসির ইমোজি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.