post
অভিবাসন

তুরস্কের উপকূল থেকে ৯৪ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

তুরস্কের ইজমির শহরের সমুদ্র উপকূল থেকে ৯৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। তবে,তাদের মধ্যে কোন বাংলাদেশি আছে কিনা তা এখনো যায়নি।এক বিবৃতিতে কোস্টর্গাড জানায়,অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ঝুঁকিপূর্ণ অবস্থায় সেজমি উপকূলের সমুদ্রে ভাসছিল। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং নৌকা থেকে তাদের উদ্ধার করে। কোস্টগার্ডের দাবি, গ্রিক কর্তৃপক্ষ অভিবাসনপ্রত্যাশীদের এই নৌকাটিকে তুরস্কের দিকে ঠেলে দিয়েছে। এদিকে আরেক পৃথক অভিযানে সমুদ্রে সেফেরিহিশার উপকূল থেকে ২৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টর্গাড। উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

post
আন্তর্জাতিক

মালয়েশিয়ার জোহরে বাংলাদেশিসহ আটক ১১০

মালয়েশিয়ার জোহর রাজ্যে তিন দিনে বাংলাদেশিসহ ১১০ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।দেশটির ইমিগ্রেশন বিভাগ বলছে,রাজ্যে বৈধ অনুমতি ছাড়াই অবস্থান করা ১১০ বিদেশিকে আটক করা হয়। পাশাপাশি একজন স্থানীয় নিয়োগ কর্তাকেও আটক করে ‍পুলিশ। এদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন। প্রবেশের জন্য বিশেষ অনুমতি না থাকা, অতিরিক্ত অবস্থান করা এবং সামাজিক ভিজিট পাসের অপব্যবহার করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। জিআইএম জোহরের পরিচালক মোহাম্মদ রুশদি এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযানের সময় মোট ৭৯১ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। এসময় ১৩ জনকে অফিসে হাজির হওয়ার নোটিশও জারি করা হয়।

post
বাংলাদেশ

‘সমন্বয়করা ঝুঁকিমুক্ত মনে হলে ছেড়ে দেওয়া হবে’

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘তারা ঝুঁকিমুক্ত, পুলিশ এটা মনে করলে তাদের ছেড়ে দেওয়া হবে।’ রোববার সচিবালয়ে এক সংবাদ বিফিংয়ে মন্ত্রী এ কথা জানিয়েছেন।পাঁচজন সমন্বয়ককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের কবে নাগাদ পরিবারের কাছে ফিরে যেতে দেওয়া হবে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখুন, তারা নিজেরাই বলছিল যে, তারা ঝুঁকিতে আছেন। সেজন্য আমরা তাদের নিরাপত্তার জন্য নিয়ে এসেছি।’ তিনি বলেন, তাদের জিজ্ঞাসা করা হচ্ছে, কোন কোন রাজনৈতিক দল কিংবা কারা তাদের প্ররোচনা দিয়েছে। পরবর্তীতে যে আন্দোলন সহিংস রূপ নিল সেগুলো আমরা তাদের জিজ্ঞাসা করছি। এগুলোর উত্তরও তারা দিচ্ছেন।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখনও তাদের গ্রেপ্তার করিনি। আমাদের হেফাজতে আছে। আমরা চিন্তা করছি তাদের ঝুঁকিটা যদি মুক্ত হয়ে যায় তাহলে আমরা তাদের ছেড়ে দিতে পারবো কিনা, সেটি হিসাব-নিকাশ করছি। পুলিশ যদি মনে করে তারা ঝুঁকিমুক্ত তাহলে তখনই তাদের ছেড়ে দেওয়া হবে। আমরা তাদের গ্রেপ্তার করিনি।

post
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৯৫ অভিবাসী আটক

মালয়েশিয়ার দুই রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৯৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। দুই রাজ্যের অভিবাসন বিভাগের পক্ষ থেকে পৃথক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।দক্ষিণ ক্লাং জেলা পুলিশ প্রধান ও সহকারী কমিশনার চা হুং ফং বলেন, সেলাঙ্গর রাজ্যের দক্ষিণ ক্লাং এ অপারেশন বেরসেপাদু নামের অভিযানে বৈধ কাগজপত্র ছাড়া ৭২ বিদেশিকে আটক করা হয়েছে। তিনি বলেন, জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। অভিযানে, ৩০৫ জন পুরুষ এবং ১১২ জন নারীসহ মোট ৩১৭ জন বিদেশিকে আইপিডি ক্লাং সেলাতানে নেওয়া হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর এর মধ্যে মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং আফ্রিকার ৫৬ জন পুরুষ এবং ১৫ জন নারীসহ মোট ৭২ জনের বৈধ ভ্রমণ নথি না থাকার কারণে তাদের আটক করা হয়। তবে এ সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছেন তা উল্লেখ করা হয়নি। এছাড়া, একই দিনে মালয়েশিয়া জোহর রাজ্যের কুলাইয়ের একটি সুপার মার্কেটে অভিযান চালিয়ে ৭ বাংলাদেশিসহ ১২৩ অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

post
আন্তর্জাতিক

ইমরানের পিটিআই নিষিদ্ধ করার সিদ্ধান্ত

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআই নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার মামলা করবে। এরপর দেশটির সুপ্রিম কোর্ট পিটিআইকে নিষিদ্ধ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, সংবিধানের ১৭ নম্বর আর্টিকেলে রাজনৈতিক দল নিষিদ্ধ করার অধিকার দেওয়া হয়েছে সরকারকে। ফলে বিষয়টি এখন সুপ্রিম কোর্টে যাবে।

post
দূতাবাস খবর

মালয়েশিয়া প্রবাসীদের মোবাইল কনস্যুলার সেবা প্রদান

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মোবাইল কনস্যুলার সেবা দিয়েছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। দেশটির পেনাং শহরে অবস্থিত বাংলাদেশ অনারারী কনস্যুলেট অফিস থেকে এ সেবা দেয়া হয়। এতে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ ও এমআরপি পাসপোর্ট প্রদানসহ বিভিন্ন কনস্যুলার সেবাও প্রদান করা হয়। এছাড়াও অগ্রণী রেমিটেন্স হাউস, বুকিট মারতাজাম ও পেনাং থেকেও এ সেবা নিয়েছেন প্রবাসীরা। এসময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসানের নির্দেশনায়, সেবা গ্রহীতাদের সাথে আসা শিশুদের মাতৃভাষার প্রতি আকৃষ্ট করতে বাংলা বই উপহার দেওয়া হয়।

post
আন্তর্জাতিক

মালদ্বীপে অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান

মালদ্বীপে অবৈধভাবে পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।দেশটির রাজধানী মালের চারটি টেকওয়ে ক্যাফেতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ছয়জন প্রবাসী ও একজন নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের অভিবাসন আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ। মালদ্বীপের ইমিগ্রেশন পুলিশ বলছে, এ পর্যন্ত ১৮ শ’র বেশি বিদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে তারা। দেশটিতে আর কেউ অবৈধভাবে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি শত শত বিদেশিকে মালদ্বীপের ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। তাদের মধ্যে সিংহভাগ বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। যদিও ইমিগ্রেশন কর্মকর্তারা এখনও তাদের জাতীয়তা প্রকাশ করেনি।

post
আন্তর্জাতিক

আম্বানিপরিবারের নতুন বউয়ের সাজ-পোশাক

রাধিকা মার্চেন্ট আনুষ্ঠানিকভাবে এখন রাধিকা আম্বানি। ভারতের ধনকুবের মুকেশ আম্বানির পুত্রবধূ আর অনন্ত আম্বানির স্ত্রী।আম্বানিবাড়ির বিয়ে বলে কথা! চার মাস ধরে বিভিন্ন অনুষ্ঠান পর্ব চলেছে। ১২ জুলাই শুক্রবারে ভারতের মুম্বাইয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের চূড়ান্ত পর্বে আম্বানিবাড়ির এই নতুন সদস্য হীরা-পান্নার পুরনো গয়নায় সেজেছিলেন। এই গয়না তার নানির, মায়ের এবং ছোটবোনের। রাধিকা গলায় পরেছিলেন নানি ও মায়ের কাছ থেকে পাওয়া নেকলেস। তার কানে ছিল ছোট বোনের দুল। মাথায় ছিল টিকলি আর হাতে হাতফুল এই গয়নাগুলোও রাধিকার ছোট বোনের। পারিবারিক ও ঐতিহ্যবাহী এসব গয়নার পাশাপাশি রাধিকা পরেছিলেন—কড়া, কালিরাস ও চুড়ি। গুজরাটি ঐতিহ্যবাহী লাল-সাদা পোশাকে সেজেছিলেন রাধিকা। তার লেহেঙ্গাতে ছিল কাট ওয়ার্ক আর জারদৌসি কাজ। লেহেঙ্গোর তিনটি গ্লিটার বর্ডার ছিল নজরকাড়া। লেহেঙ্গাতে ফুলেল বুটি ফুটিয়ে তোলা হয়েছিল স্টোন, সিকুইন, টাম্বা টিক্কি আর রেশমের কারুকার্যে। জালি কাট- ওয়ার্ক দেখা গেছে রাধিকার ঘোমটায়। লেহেঙ্গা আর ঘোমটার সঙ্গে আলাদা লাল ওড়নাও পরেছিলেন আম্বানিবাড়ির এই কনিষ্ঠ বউ। এমব্রয়ডারি করা লাল ওড়না রাধিকার হাতের একপাশে রাখা ছিল।

post
অনুষ্ঠান

প্রথমবার আন্তর্জাতিক মেশিনারী মেলায় বাংলাদেশ

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক মেশিনারী মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ।বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ৩৫তম এ মেলায় অংশগ্রহণ করে বাংলাদেশ। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত দুই দিনব্যাপী মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ৭৮০ টি প্রতিষ্ঠান অংশ নেয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো: শামীম আহসান মেলার স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ী ও দর্শনার্থীদের, বাংলাদেশের সম্ভাবনাময় বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও অবহিত করেন। ১১ জুলাই মেলার উদ্বোধন করেন, মালয়েশিয়া এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন এর উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা আবু বকর ইউসুফ।

post
আন্তর্জাতিক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে বন্যায় ৮৪ মৃত্যু

আসামে মে মাসের শেষে যে বান ডেকে এনেছিল ঘূর্ণিঝড় রেমাল, তার রেশ না কাটতেই দ্বিতীয় দফা বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য। দীর্ঘসময় পার হলেও সেখানকার বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো ঈঙ্গিত নেই। এরইমধ্যে বন্যায় ৮৪ জনের মৃত্যু হয়েছে। আর কাজিরাঙা জাতীয় উদ্যানে মারা গেছে ১০টি গরুসহ ১৭৪টি প্রাণী। সরকারি হিসাব অনুযায়ী, শুক্রবারও ২৬ জেলার ২ হাজার ৫৪৫ গ্রামে ১৩ লাখ ৯৯ হাজার ৯৪৮ জনকে বন্যার সঙ্গে লড়াই করতে হচ্ছে। রাজ্যের বিভিন্ন অংশে ব্রহ্মপুত্রসহ বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.