মালদ্বীপে অবৈধভাবে পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।
দেশটির রাজধানী মালের চারটি টেকওয়ে ক্যাফেতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ছয়জন প্রবাসী ও একজন নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের অভিবাসন আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ। মালদ্বীপের ইমিগ্রেশন পুলিশ বলছে, এ পর্যন্ত ১৮ শ’র বেশি বিদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে তারা। দেশটিতে আর কেউ অবৈধভাবে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি শত শত বিদেশিকে মালদ্বীপের ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। তাদের মধ্যে সিংহভাগ বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। যদিও ইমিগ্রেশন কর্মকর্তারা এখনও তাদের জাতীয়তা প্রকাশ করেনি।
