অভিবাসন

ইউরোপের সবথেকে সহজ অভিবাসনের সুযোগ পর্তুগালে

post-img

ইউরোপের সবথেকে সহজ অভিবাসনের সুযোগ পর্তুগালে। অন্যান্য দেশের তুলনায় বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি কম থাকায় পছন্দের তালিকায় শীর্ষে স্থান পেয়েছে দেশটি। বর্তমানে পর্তুগালে ব্যবসাখাতে তৈরী হচ্ছে বাংলাদেশি উদ্যোক্তা। এদিকে, দেশটিতে যেতে প্রতারিত হওয়ার সংখ্যাও কম নয়। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, সোস্যাল মিডিয়ায় ভূল তথ্যের কারণে এ সংখ্যা বাড়ছে।
ইউরোপের সবচেয়ে পুরনো দেশগুলোর মধ্যে অন্যতম পর্তুগাল। দেশটিতে বৈধ অবৈধ মিলিয়ে বসবাস করছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি।
বর্তমানে অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে পাল্লা দিয়ে শিক্ষার্থী বাড়ছে পর্তুগালে। টিউশন ফি কম হওয়ায় আগ্রহটাও বাড়ছে উচ্চ শিক্ষায়।
দেশটিতে বৈধ হোক আর অবৈধ হোক, সবার জন্যই সুযোগ রয়েছে। ব্যবসা খাতে বাড়ছে বাংলাদেশি নতুন উদ্যক্তা।
সম্প্রতি পর্তুগালে যেতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেক বাংলাদেশি। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, সোস্যাল মিডিয়ার ভূল তথ্যের কারণে এ সংকট তৈরী হয়েছে।
এমন পরিস্থিতিতে দেশটির সরকারী ওয়েবসাইটে তথ্য নিয়ে নিজে নিজে ভিসার জন্য আবেদনের পরামর্শ তাদের।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.