অভিবাসন

মন্ত্রণালয় প্রবাসীদের কল্যাণেও কাজ করছে

post-img

প্রবাসী কলাণ মন্ত্রণালয় শুধুমাত্র প্রবাসীদের বিদেশে পাঠায় না,তাদের কল্যাণেও কাজ করছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন,প্রবাসীদের ছেলে মেয়ে ও তাদের পরিবারের সহযোগিতায় বিভিন্ন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকেলে ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের আয়োজনে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বৈধপথে বিদেশ গেলে কি কি সুবিধা পাবেন তা তুলে ধরেন। তিনি বলেন, বৈধপথে বিদেশ যাওয়ায় তাদের পরিবার ও সন্তানদের চিকিৎসা,কর্মসংস্থান, শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছে মন্ত্রণালয়। ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহপরিচালক হামিদুর রহমানের সভাপতিত্বে এ আয়োজন করা হয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.