জার্মান বাংলাদেশী এসোসিয়েশন ইউকের পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব লন্ডনের বার্কিং এর রিপল সেন্টার হলে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বার্কিং এর মেয়র মঈন কাদেরী। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা সৈয়দ জিয়াউল করিম বাবুল। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন, সংগঠনের সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী,সম্পাদক সাজ্জাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন আলম, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শিল্পী, সিনিয়র সহ-সভাপতি আজাদুল চৌধুরী, সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম, কোষাধ্যক্ষ এনায়েত হোসেন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও সাংস্কৃতিক সম্পাদক ফারহানা লিমন।
