অভিবাসন

মালয়েশিয়ায় ৪৯০ অভিবাসী আটক

post-img

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তবে আটকদের মধ্যে মোট কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনো জানা যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় মধ্যরাতে বুকিত আমান আন্ডারকভার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ৪৯০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়। দেশটির অপরাধ বিভাগের নেতৃত্বে জেনারেল অপারেশন টিম ও সেলাঙ্গরের মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, এ অভিযান পরিচালনা করে।

অভিবাসন বিভাগ জানিয়েছে, অভিযানের আগে অভিবাসীদের অনুপ্রবেশের বিষয়ে স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ ও তথ্য নেওয়া হয়। পরে পুলিশ এলাকায় প্রায় এক মাস ধরে গোয়েন্দা ও নজরদারি চালায়। আটকদের মধ্যে কয়েকজন অভিবাসী ওইসব এলাকার অ্যাপার্টমেন্টে থাকা বিদেশি গ্রাহকদের চাহিদা মেটাতে নিজ দেশ থেকে পণ্য এনে বিক্রি করতো।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.