একজন দক্ষ দলনেতা হতে হলে আপনাকে কিছু বিষয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। সাফল্য কিংবা ব্যর্থতায় মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে। চলুন জেনে নেওয়া যাক দক্ষ নেতৃত্বের জন্য কোন কাজ করবেন-
লক্ষ্য এবং প্রত্যাশা স্পষ্ট করে দিলে তা আপনার দলকে দিকনির্দেশ এবং উদ্দেশ্য সম্পর্কে বুঝতে সাহায্য করবে। দলের সামর্থ্য এবং তাদের দেওয়া সুবিধা অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করে দিতে হবে। অবাস্তব কোনো লক্ষ্য বা প্রত্যাশা রাখা যাবে না।
আপনি কী করছেন তার পুরো দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ দলনেতা হিসেবে তারা আপনাকেই অনুসরণ করবে। তাই অন্যদের জন্য উদাহরণ তৈরি করতে চাইলে নিজের কাজের প্রতি সচেতন হোন। আপনি কর্মঠ হলে ফল ভালো হবে।
একটি দলের উৎপাদনশীলতার ভিত্তি হলো কমিউনিকেশন। পুরো দলের সদস্যদের সঙ্গে ভালো কমিউনিকেশন গড়ে তুলুন। যেন তারা আপনার কাছে কাজ সম্পর্কিত কোনো কথা বলতে ভয় না পায়। দলের সদস্যদের সঙ্গে ভালো আচরণ করুন।
সুন্দর কাজের পরিবেশ তৈরি করে দলের সদস্যদের মধ্যে সহযোগিতাকে উৎসাহিত করুন। আক্রমণাত্মক কিংবা বিদ্বেষমূলক আচরণ সহ্য করবেন না। এ ধরনের কাউকে পেলে তাকে জবাবদিহির আওতায় আনুন।
