post
অভিবাসন

বেলায়েতের পাশে প্রবাসী কল্যাণ ডেস্ক-ব্র্যাক

গ্রিস ফেরত অসুস্থ বেলায়েত হোসেনের পাশে দাড়িয়েছে প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাক।শনিবার সকালে গালফ এয়ার বিমান যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন অসুস্থ বাংলাদেশি কর্মী বেলায়েত হোসেন। বিমানবন্দরে বেলায়েতকে গ্রহণ করেন প্রবাসী কল্যান ডেস্কের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ। এরপর ভূক্তোভগীর উন্নত চিকিৎসা ও নিরাপদ আবাসন জন্য বিমানবন্দর থেকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের হস্তান্তর করা হয়। সে সময় বেলায়েত হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাসের চিঠিতে জানায়, গ্রিসে ব্রেইন স্ট্রোক করে তার শরীরের এক পাস সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়। সেখানে চিকিৎসার ফলে কিছুটা সুস্থ হন কিন্তু প্যারলাইজড অংশ এখনও পুরোপুরি সুস্থ হয়নি। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ১৫ ফেব্রুয়ারী এথেন্সের হাসপাতাল থেকে রিলিজ নিয়ে দেশে পাঠানো হয় বেলায়েত হোসেনকে।

post
অভিবাসন

ব্রিটেনে প্রবেশকালে ছয় অভিবাসী আটক

লরিতে করে ব্রিটেনে প্রবেশকালে ছয় অভিবাসীকে আটক করে হাসপাতালে পাঠিয়েছে দেশটির বর্ডার পুলিশ। এসেক্সের নিউ হেভেন পোর্ট থেকে তাদের আটক করা হয়। একই সাথে আরো এক ব্যক্তিসহ মানব পাচারকারী সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। তবে ওই ছয়জন অভিবাসীদের মধ্যে কেউ গুরুতর আহত হয় নি। লরিটি আটককালে সেখানে বর্ডার ফোর্সসহ এম্ব্যুলেন্স উপস্থিত ছিলো। হোম অফিস ঘটনার সত্যতা স্বীকার করে, তদন্তের স্বার্থে কোন মন্তব্য করতে রাজি হয় নি। এদিকে অভিবাসীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোয় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মারিয়া কলফিল্ড ঘঁনা। তবে উদ্ধারকৃত অভিবাসীরা কোন দেশের নাগরিক, সে বিষয়ে কিছু জানায় নি হোম অফিস।

post
অভিবাসন

গ্রিস উপকূলে ৮৪ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিতি দ্বীপের দক্ষিণ উপকূলে আসা ৮৪ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষীরা। ওই সময় অভিবাসীদের পাচারে জড়িত সন্দেহভাজন চার ব্যক্তিকে আটক করার তথ্য দিয়েছে এথেন্স। তবে, কোন বাংলাদেশি আছে কিনা সে তথ্য নিশ্চিত করেনি সংস্থাটি।ক্রিতি দ্বীপে আসা আলাদা দুটি অভিবাসী নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। প্রথম ঘটনায় ক্রিতি দ্বীপের দক্ষিণে ৮৫ কিলোমিটার দূরে আসা একটি নৌকা যান্ত্রিক ত্রুটির কারণে ঝুঁকিতে পড়েছে বলে হেলেনিক উপকূলরক্ষীদের সতর্ক করা হয়। এ তথ্যের ভিত্তিতে ওই অঞ্চলে অভিযান চালিয়ে একটি অভিবাসী নৌকা খুঁজে পেয়েছিল গ্রিক নৌবাহিনীর একটি ফ্রিগেট।

post
অভিবাসন

প্রবাসীদের জন্য সুখবর: সহজেই মিলবে মালোশিয়া থেকে অস্ট্রেলিয়ার ভিসা

বর্তমান সময়ে মালয়েশিয়াতে প্রচুর বাংলাদেশি শ্রমিক অবস্থান করছেন। যাদের মাঝে অনেকেই দেশটি থেকে অস্ট্রেলিয়ায় যেতে আগ্রহী। তবে ভিনদেশে একটি দেশ থেকে অন্যদেশে যাওয়ার প্রক্রিয়াটা একটু জটিল। কিন্তু আপনি সহজ কিছু নিয়ম মানলে সহজেই মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে পারবেন।মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া ভ্রমণের যাবতীয় নিয়ম ও কানুন মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য আবশ্যিক নিয়ম ও কানুন অনুসরণ করা প্রয়োজন। অস্ট্রেলিয়া একটি আলোচিত গন্তব্য যেখানে বিভিন্ন উদ্দেশ্যে মালয়েশিয়া থেকে ভ্রমণকারীরা আসেন। এক্ষেত্রে, অস্ট্রেলিয়ার স্থায়ী বা অস্থায়ী স্থানান্তর অনুমতি প্রয়োজন হবে। আবেদন প্রক্রিয়া: - মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া ভ্রমণের আবেদন অনলাইনে করা যেতে পারে অথবা অস্ট্রেলিয়ান এম্বাসিতে প্রেরণ করা যেতে পারে। - অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য অনুমতি প্রাপ্ত হলে, পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় দলিল সংগ্রহ করা প্রয়োজন। অনুমতি/ভিসার ধরণ: - অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য অনেক রকমের ভিসা রয়েছে , যেমন পর্যটন/টুরিস্ট , কর্ম/ওয়ার্ক পারমিট , অধ্যয়ন/স্টুডেন্ট ইত্যাদি। প্রতিটি ভিসা ধরণের জন্য প্রয়োজনীয় মানদন্ড ও আবেদনের প্রক্রিয়াও ভিন্ন। আবাসন ও নিবন্ধন: - অস্ট্রেলিয়াতে আবাসনের জন্য অন্যান্য দেশের সাথে তুলনায়, আলাদা ধরণের বিকল্প রয়েছে। অনেকে ভ্রমণের জন্য হোটেল অথবা ভাড়া বাসায় অবস্থান করেন। অস্ট্রেলিয়ার হয়ে থাকতে বা কাজ করতে পারেন। বাসায় অবস্থান করতে চাইলে, লোকাল বা অনলাইনে ভাড়ার জন্য সন্ধান করুন। কর্ম অনুমতি: - অস্ট্রেলিয়াতে কাজ করতে হলে, বিভিন্ন কর্ম অনুমতি প্রয়োজন হতে পারে। আপনার যে প্রকারের কাজ করতে ইচ্ছুক, তা অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি অনুরোধ করুন। অস্ট্রেলিয়ান ভাষা ও কালচার: - অস্ট্রেলিয়ান ভাষা এবং কালচারের সাথে পরিচিতি প্রাপ্ত হওয়া উচিত হতে পারে। এটি আপনাকে অনুকূল করবে আপনার অস্ট্রেলিয়ান ভ্রমণের সময়ে। স্বাস্থ্য বিষয়ক সতর্কতা: - ভ্রমণের আগে আপনার টিকা নিশ্চিত করুন এবং স্বাস্থ্য নিয়ে সাবধান থাকুন। অস্ট্রেলিয়াতে স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন হতে পারে। কর্মজীবনে সফলতা - অস্ট্রেলিয়ান কর্মজীবনে সফলতা অর্জন করতে প্রয়োজন হলে, সুযোগ সুবিধা এবং আশা করে উপলব্ধি ব্যতিত কাজ করার জন্য প্রস্তুত থাকুন। এই সব ধরণের সাথে অস্ট্রেলিয়া ভ্রমণ উপভোগ করার জন্য আপনার সমস্ত আবশ্যিক প্রস্তুতি নিতে হবে। একবার সম্পূর্ণ প্রয়োজনীয় দলিল এবং অনুমতি প্রাপ্ত হলে, আপনি অস্ট্রেলিয়ার অনেকগুলি সুন্দর স্থানে ভ্রমণ করতে পারেন এবং সুযোগ সুবিধা অনুভব করতে পারেন।

post
অভিবাসন

রোমানিয়ায় বাংলাদেশিসহ ১৬ অভিবাসী আটক

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে হাঙ্গেরি ও সার্বিয়ায় ঢোকার সময় বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসীকে আটক করেছে রোমানিয়ার সীমান্ত পুলিশ। এদের মধ্যে ১৩ জন নেপালের ও তিনজন বাংলাদেশের নাগরিক।রোমানিয়া সীমান্ত পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তিমিস কাউন্টির সেনাদ সীমান্তে আসা একটি গাড়ি থেকে তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা জানান, এদিন সকালে অভিবাসীদের বহনকারী একটি গাড়ি সীমান্তে আনুষ্ঠানিকতার জন্য হাজির হলে শুল্ক কর্মকর্তাদের কাছে চালকের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ কারণে গাড়িটি ভালোভাবে তল্লাশির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তল্লাশির এক পর্যায়ে গাড়ির ট্রেলারে থাকা কম্বল এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্রের মধ্যে লুকানো তিন বাংলাদেশি নাগরিককে খুঁজে পায় পুলিশ। তারা গাড়ির ট্রেলারে লুকিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে হাঙ্গেরি ঢোকার চেষ্টা করছিলেন বলে জানানো হয়েছে। এদিকে, আরেক বিবৃতিতে জানিয়েছে, তিমিসোয়ারা বর্ডার পুলিশের টেরিটোরিয়াল ইন্সপেক্টরেট সার্বিয়া সীমান্তে প্রবেশের চেষ্টা করা ১৩ জন অভিবাসীকে আটক করে।

post
অভিবাসন

মালয়েশিয়ায় ৯৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ৯৪ বাংলাদেশিসহ ৫৩০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। সেলাঙ্গর রাজ্যের সেরিকেমবাঙ্গান পাইকারি বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।অভিযানে অংশ নেওয়া সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামার উদ্দিন এক বিবৃতিতে বলেন, অভিযানে ৫০৪ জন পুরুষ ও ২৬ জন নারীসহ মোট ৫৩০ জন অভিবাসীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ২৭৭ মিয়ানমারের নাগরিক, ৯৪ বাংলাদেশি, ৭২ জন ভারতের, ৩৯ ইন্দোনেশিয়ান, ১৫ জন নেপালের, ৯ জন শ্রীলঙ্কান, ৬ পাকিস্তানি এবং একজন ভিয়েতনামের নাগরিক। খায়রুল আমিনুস বলেন, আটক অভিবাসীদের মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র আছে কি না তা পরীক্ষা করা হবে।

post
অভিবাসন

কুয়েতে ফ্যামিলি-ভিজিট ভিসা চালু

কুয়েতে পুনরায় চালু হয়েছে ফ্যামিলি ও ভিজিট ভিসা। তবে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে বেড়েছে আইনের কঠোরতা। নতুন নিয়মে এ ভিসা পেতে ন্যূনতম বেতন ৮০০ কুয়েতি দিনারের পাশাপাশি থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও। ২৮ জানুয়ারি থেকে ফ্যামিলি ভিসা, আর ভিজিট ভিসার আবেদন শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি। তবে এই ভিসার আওতায় দেশটির বাংলাদেশিরা উপযুক্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। জীবিকার তাগিদে কুয়েতে বসবাস করছেন বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা। মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশিদের সংখ্যাও কয়েক লাখ। দেশটির অর্থনৈতিক ও পর্যটন খাতকে এগিয়ে নিতেই এমন উদ্যোগ। সেই সাথে কুয়েতের প্রবাসীদের সামাজিক চাহিদার বিষয়টিও গুরুত্ব দেয়া হয়েছে।

post
অভিবাসন

দক্ষ কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি: প্রতিমন্ত্রী

বাংলাদেশ থেকে বেশি পরিমানে দক্ষ কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। দুই দেশের মধ্যে যে দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে,সেটি সামনের দিনে আরো এগিয়ে নিতে জনশক্তি নেয়ার ঘোষণা দেয় দেশটির সরকার। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। বৈঠক শেষে সৌদি রাষ্ট্রদূত জানান, প্রথম দফায় ৬০ জন নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেয়া হবে। এছাড়া বাংলাদেশ থেকে বড় আকারে দক্ষ কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এজন্য ঢাকায় কারিগরি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৫ হাজার বাংলাদেশি কর্মীকে সৌদি ভিসা দেয়া হচ্ছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, শিগগিরই সৌদি আরব বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেওয়া শুরু করবে। কর্মী নিতে এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও জানান,বর্তমানে দেশে ১০৪ টি টিটিসি রয়েছে। ইতোমধ্যে বেসরকারি আরো ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ চলমান রয়েছে।

post
অভিবাসন

বাংলাদেশ থেকে চিকিৎসক-নার্স নেওয়ার ঘোষণা সৌদির

দুই বছর আগে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় প্রথমবারের মতো বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদির ইংরেজি দৈনিক আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ইসা আল-দুহাইলান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সৌদি আরবের সরকার বাংলাদেশি চিকিৎসক ও নার্সদের কাজে নিয়োগ করার সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে বসবাসরত প্রায় ৩০ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মীদের মাঝে চিকিৎসক রয়েছেন মাত্র কয়েক ডজন। এর আগে, ২০২২ সালে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসক নিয়োগের বিষয়ে উভয় দেশের মাঝে একটি চুক্তি স্বাক্ষর হয়। পরে গত বছরের নভেম্বরে বাংলাদেশি চিকিৎসাকর্মীদের একটি দল সৌদি আরবে যান। আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ইসা আল-দুহাইলান বলেছেন, ‘‘সৌদি আরব দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে কোনও মেডিকেল কর্মী নিয়োগ করেনি। তবে বর্তমানে আমরা তাদের নিয়োগ শুরু করেছি। কারণ তারা ইতিমধ্যে আমাদের মানদণ্ডে পৌঁছেছে।’’প্রথম গ্রুপে প্রায় ৬০ জনের মতো চিকিৎসা কর্মী ছিলেন। রাষ্ট্রদূত সৌদিতে বাংলাদেশি চিকিৎসাকর্মীদের এই নিয়োগকে কেবল শুরু বলে মন্তব্য করেছেন। শুক্রবার আরব নিউজে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রদূত বলেছেন, ‘‘এই সংখ্যা ইনশাআল্লাহ, অদূর ভবিষ্যতে লাফিয়ে লাফিয়ে বাড়বে... এটা কেবল বাজারকে শুরু করার প্রক্রিয়া এবং কেমন চলে তা দেখার জন্য।’’ তিনি বলেন, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দল গত বছর দুবার বাংলাদেশ সফর করেছে। তারা আরও চিকিৎসাকর্মী নিয়োগের জন্য বাংলাদেশ সফর অব্যাহত রাখবে। সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাওয়া পরবর্তী দলে নার্সরা থাকবে।বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম বলেছেন, সৌদি কর্তৃপক্ষ আমাদের ১৫০ জনেরও বেশি প্রশিক্ষিত নার্স পাঠাতে বলেছিল। আমাদের মন্ত্রণালয় এখন শর্তগুলো যাচাই-বাছাই করছে। যেমন বাংলাদেশি নার্সদের কোথায় নিয়োগ দেওয়া হবে, তারা সরকারি হাসপাতাল বা বেসরকারি স্বাস্থ্য সুবিধায় নিয়োগ পাবে কি না, ইত্যাদি। আরব নিউজকে তিনি বলেছেন, যেহেতু এটা নতুন খাত তাই সরকার এখন চিকিৎসকদের নিয়োগের জন্য ব্যবস্থাপনা গড়ে তুলছে। খায়রুল আলম বলেন, আমরা সৌদি আরবকে সর্বশেষ এই পদক্ষেপ— বাংলাদেশি স্বাস্থ্য খাতের কর্মী নিয়োগের জন্য স্বাগত জানাই। আমাদের অভিবাসীদের অন্যতম মূল গন্তব্য হলো সৌদি। এই সুযোগ আরও বাড়ানোর পথ রয়েছে। তিনি বলেন, এজন্য একটি বিস্তারিত নিয়োগ নীতি তৈরি করা হবে। বাংলাদেশের ১০০টিরও বেশি মেডিকেল কলেজ প্রচুর সংখ্যক প্রত্যয়িত চিকিৎসক, নার্স এবং মেডিক্যাল কর্মী তৈরি করে। উচ্চ-মানের সরঞ্জামসহ সৌদিতে কাজ করার মাধ্যমে তারা অনেক কিছু শিখতেও পারবেন।

post
অভিবাসন

অবৈধ অভিবাসীদের ‘বিশেষ সুযোগ’ দিচ্ছে মালয়েশিয়া

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত চলছে অভিযান। তা সত্ত্বেও অবৈধ অভিবাসীদের বড় একটি অংশ রয়ে গেছে দেশটির অভিবাসন পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। এবার অবৈধ এই অভিবাসীদের নিজ দেশে ফেরার জন্য বিশেষ সুযোগ দিতে যাচ্ছে দেশটির সরকার। শিগগিরই তাদের জন্য প্যাকেজ ঘোষণা করবে দেশটির অভিবাসন বিভাগ। এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরাও।মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক বিবৃতিতে জানিয়েছেন, সাধারণ ক্ষমার আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে চলতি বছরের ১ মার্চ থেকে বাস্তবায়ন করা হবে নতুন এই কর্মসূচি।তবে, যথাযথ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ, অভিবাসন আইন লঙ্ঘন এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া অভিবাসীদের নিজ দেশে ফেরার আগে অভিবাসন সংক্রান্ত অপরাধের জন্য অবৈধ অভিবাসীদের কাছ থেকে জরিমানা বাবদ ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা করা হবে। এর মধ্য দিয়ে পুলিশের হাতে আটক ও কারাগারে যাওয়ার হাত থেকে রক্ষা পাবেন অভিবাসীরা।এর আগে, দেশটির সরকার অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে ‘আরটিকে ২.০’ নামের একটি প্রোগ্রামের ঘোষণা দেয়, যার মেয়াদ বিদায়ী বছরের ৩১ ডিসেম্বর শেষ হয়ে গেছে। তবে রেজিস্ট্রেশন পর্ব শেষ হলেও, এর যাচাইকরণ প্রক্রিয়া চলবে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত।এই প্রোগ্রামে এখন পর্যন্ত ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, ফার্মিং, এগ্রিকালচার ও সার্ভিস সেক্টরে প্রায় ৫ লাখ ১৮ হাজার অবৈধ অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.