খেলা

তামিমের ব্যাটিং নিয়ে যা বললেন কোচ

post-img

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই ফিফটি হাঁকিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে জিতিয়েছেন তানজিদ হাসান তামিম। তরুণ এই ওপেনারের ৬৭ এবং তাওহিদ হৃদয়ের ৩৩ রানের ক্যামিওতে টাইগাররা ৮ উইকেটের বড় জয় পেয়েছে। পাঁচ ম্যাচ সিরিজে এগিয়ে যাওয়ার পর প্রশংসা কুড়াচ্ছেন এই দুই টাইগার ব্যাটসম্যান। তামিম-হৃদয় দুজনেই অনেক উন্নতি করছেন বলে মত ব্যাটিং কোচ ডেভিড হেম্পের।

চট্টগ্রামে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘সে (তানজিদ) উন্নতি করছে। সে ৫০ ওভারের বিশ্বকাপেও খেলেছে। সে এইচপি প্রোগ্রামের আওতায় ছিল, ফলে আমার তাকে আগে দেখার অভিজ্ঞতা আছে। সে প্রতি সপ্তাহে, প্রতি মাসেই এগোচ্ছে। ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে আগের চেয়ে। তবে এখনও উন্নতির অনেক জায়গা আছে তার। তরুণ ক্রিকেটারদের নিজের শক্তির জায়গা প্রয়োগ করে ভালো করতে দেখার বিষয়টি দারুণ। বর্তমানে সে সঠিক পথেই এগোচ্ছে।’

টাইগারদের ব্যাটিং প্রসঙ্গে হেম্প আরও বলেন, ‘আমরা শুধু নিশ্চিত করতে চেয়েছি আমাদের শক্তির জায়গা অনুযায়ী আমরা যেন খেলতে পারি। এভাবেই আমরা ক্রিকেটারদের খেলতে দেখতে চাই। আপনাকে চেষ্টা করতে হবে সঠিকভাবে মানিয়ে নিতে এবং সিদ্ধান্ত নিতে। তবে মাথায় রাখতে হবে যে কাজটা আপনি ভালো করেন তা থেকে যেন দূরে সরে না যান। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে প্লেয়াররা ভালো করবে এবং আমরা ম্যাচ জিততে পারব। এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার।’

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.