বাংলাদেশ

পিপলএনটেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

post-img

বাংলাদেশের আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির বাংলাদেশ অফিসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ শে মার্চ ) ১৫ শে রমজান বিকালে পিপলএনটেকের অফিস রুমে প্রতিষ্ঠানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসেন খান লিয়নের সভাপতিত্বে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে পিপলএনটেক এর সাবেক ডিএমডি মোহাম্মদ ইউসুফ খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়, যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত ওয়াশিংটন ইউনিভার্সিটির চ্যান্সেলর, পিপলএনটেক, এনআরবি কানেক্ট টিভির প্রতিষ্ঠাতা ও সিইও আবুবকর হানিপ , পিপলএনটেকের প্রেসিডেন্ট ও ওয়াশিংটন ইউনিভার্সিটির সিএফও ফারহানা হানিপসহ যুক্তরাষ্ট্রে নিযুক্ত কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশে নিযুক্ত সকল কর্মকর্তা কর্মচারীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  পিপলএনটেকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন বিভাগের ফ্যাকাল্টিবৃন্দ ও শুভানুধ্যায়ীগণ । 

এরআগে মঙ্গলবার দুপুরে পিপলএনটেকের কর্মকর্তারা কেরানীগঞ্জে প্রয়াত মোঃ ইউসুফ খানের পারিবারিক কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.