বিনোদন

আবারও খোলামেলা শাড়িতে রুনা

post-img

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। সবসময় তিনি নিজেকে ভক্তদের মাঝে ভিন্নভাবে উপস্থাপন করে থাকেন। বিভিন্ন সময় খোলামেলা পোষাকে হাজির হন। তার একটি চমৎকার দিক হলো, যেকোনো লুকে তিনি নজর কাড়েন।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী। যেখানে ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ খোলামেলা ভাবে ধরা দিয়েছেন।

এবার তারই ধারাবাহিকতায় রুনা খানকে ক্রিম কালারের মসলিন শাড়িতে উষ্ণতা ছড়াতে দেখা গেলো। কুরুশকাঁটার স্লিভলেস ব্লাউজে নিজেকে অন্যভাবে সাজিয়েছেন এ অভিনেত্রী। আকর্ষণীয় শাড়িটিতে পুঁতি দিয়ে কারুকাজ করা হয়েছে। হালকা লো-মেকাপ লুকে খোলা চুলে রুনা খান ভক্ত-অনুরাগীদের মাঝে আলাদাভাবে নজর কেড়েছে।

অভিনেত্রী কপালে রয়েছে ছোট্ট সাদা টিপ। এদিকে ব্লাউজের সঙ্গে ম্যাচিং করে কানে পরেছে দুল। ঠোঁটে রয়েছে হালকা গোলাপি রঙের লিপস্টিক। চোখের চাহনি ও উষ্ণ হাসি যেন অনুরাগীদের ঘায়েল করে ফেলবে।

নজরকাড়া এই লুক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। শফিক নামে একজন ছবির পোস্টে লিখেছেন, ‘নিজেকে এত সুন্দর রাখার জন্য নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে।’

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.