সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ নিহত-২
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি এবং মেহেরপুরের গাংনীতে এস বি পরিবহনের ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম মিয়ার মৃত্যু হয়েছে। গতরাতে জেলা শহরের আলফালাহ হাসপাতাল এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে মধ্যরাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে, মেহেরপুরের গাংনীতে এস বি পরিবহনের ধাক্কায় বুলবুল হোসেন নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন,আরো ৫ জন।সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চেংগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
