কুমিল্লায় ভোজ্য তেলের উপর সক্ষমতা বৃদ্ধি ও প্রচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরীর কান্দিপাড়ে একটি পার্টি সেন্টারে এ কর্মশালার আয়োজন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইনপ্রোভ নিউট্রেশন-গেইন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চয়াল মাধ্যমে বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইউম সরকার।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক মোঃ আখতার মামুন এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ইমদাদুল হক তালুকদার,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,কুমিল্লার উপপরিচালক আইয়ুব মাহমুদ, গেইন প্রতিনিধি লায়লুন নাহার।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন এর পরিচালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অভিরূপ সাহা। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ,বিসিক কুমিল্লার উপমহাব্যবস্থাপক মোঃ মুনতাসীর মামুন,ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারি পরিচালক আছাদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,ব্যবসায়ী নেতৃবৃন্দরা।
