ব্রাডফোর্ডে চাঞ্চল্যকর বাংলাদেশী তরুণী কুলসুমা আক্তার হত্যাকান্ডের অভিযোগে গ্রেফতারকৃত স্বামী হাবিবুর মাসুমকে আদালতে হাজির করা হয় বৃহস্পতিবার। তবে ব্রাডফোর্ড ম্যাজিস্ট্রেট কোর্টে ছয় মিনিটের জিজ্ঞাসাবাদে হাবিবুর নিজের পরিচয় নিশ্চিত করেছে কেবল। তার বিরুদ্ধে হত্যাকান্ডের অভিযোগ এনেছেন আদালত। গত শনিবার ব্রাডফোর্ট সিটি সেন্টারের পশ্চিম গেইটে স্ত্রী কুলসুমা আক্তারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাবিবুর। ওই সময় কুলসুমার কোলে তাদের শিশু সন্তানও ছিলো। কুলসুমার চাচাতো ভাই আফতাব মিয়া জানিয়েছেন, স্বামীর সাথে দুই বছর আগে ব্রিটেনে আসেন কুলসুমা।
