এনআইডি সেবা সহজিকরণের আশ্বাস কমিশনারের
ইউরোপের প্রথম দেশ হিসেবে ইতালিতে গত বছর শুরু হয় এনআইডি বা জাতীয় পরিচয় পত্রের সেবা কার্যক্রম। এক্ষেত্রে দূতাবাসের সেবায় প্রবাসীরা সন্তুষ্ট থাকলেও দেশে নানান জটিলতায় আটকে রয়েছে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র। তবে রোম দূতাবাসে এনআইডি বিতরণ অনুষ্ঠানে সেবা সহজিকরণের কথা জানালেন সফরত নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এছাড়াও প্রবাসীরা যাতে সহজে এনআইডির জন্য আবেদন করতে পারেন, সে ব্যাপারেও কাজ করার আশা ব্যক্ত করেন তিনি। ইউরোপের অন্যান্য দেশের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশীর বসবাস ইতালিতে। প্রায় আড়াই লাখ বাংলাদেশী রয়েছে দেশটিতে।২০২৩ সালের ২৭ অক্টোবর রোমস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এনআইডি বা জাতীয় পরিচয় পত্রের সেবা কার্যক্রম শুরু হয়। তবে বিভিন্ন কারণে সেই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রবাসীরা।
