অভিবাসন

তিউনিসিয়া উপকূলে অগ্নিকাণ্ডে নিহত নয় অভিবাসনপ্রত্যাশীর মধ্যে আটজনই বাংলাদেশি

post-img

ভূমধ্যসাগর দিয়ে নৌকাযোগে ইউরোপ যাত্রাকালে তিউনিসিয়া উপকূলে অগ্নিকাণ্ডে নিহত নয় অভিবাসনপ্রত্যাশীর মধ্যে আটজনই বাংলাদেশি বলে জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস। বাকি একজন পাকিস্তানি নাগরিক।

মঙ্গলবার নিহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় নিশ্চিত করেছে দূতাবাস। তাদের মধ্যে মাদারীপুরের পাঁচজন ও গোপালগঞ্জের তিনজন। নিহতরা হলেন- মাদারীপুরের সজল, নয়ন বিশ্বাস, মামুন শেখ, কাজি সজীব, কায়সার এবং গোপালগঞ্জের রিফাত, রাসেল ও ইমরুল কায়েস আপন। দূতাবাস জানায়, সম্প্রতি তিউনিসিয়া উপকূলে নৌ-দুর্ঘটনায় উদ্ধার করা বাংলাদেশিদের সার্বিক কল্যাণ ও মৃত্যুবরণকারীদের তথ্য নিশ্চিত করতে দূতাবাসের প্রথম সচিব মো. রাসেল মিয়ার নেতৃত্বে একটি দল ১৯ ফেব্রুয়ারি তিউনিসিয়ার জারজিস শহরে পৌঁছান।

জানা গেছে,তিউনিসিয়ার নৌবাহিনী নৌকা থেকে ২৬ বাংলাদেশিকে উদ্ধার করেছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দূতাবাসের কর্মকর্তারা নৌ-দুর্ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে হতাহতদের প্রাথমিক পরিচয় নিশ্চিত করেছেন। এছাড়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মাদারীপুরের রাজৈর থানার আমগ্রাম ইউনিয়নের মনোরঞ্জন সরকারের ছেলে মনতোষ সরকার।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.