ফ্রান্সে দিন দিন বাংলাদেশিদের সংখ্যা যেমন বাড়ছে ঠিক তেমনি তাদের ব্যবসা প্রতিষ্ঠানও বৃদ্ধি পাচ্ছে। যার ফলে অনেক প্রবাসী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফ্রান্সের রাজধানী প্যারিসের গার্ড দো নোর বাঙালি অধ্যুষিত এলাকায় তিন ভাই ফ্যাশন নামে নতুন একটি জেন্টস পার্লার উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন, আইসার প্রেসিডেন্ট ওবায়দুল্লাহ কয়েস, বদরুল ইসলাম, শাহেদ আহমেদ, সাইয়েম জায়েদ, জাবেদ, তুফায়েল, আক্তার, নায়ওর মিয়া,আমিন আহমেদ,নূরুল আমিন,মিসবাহ সেলিম মাসুম, লায়েক ও শাকিলসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
