বার্সেলেনা, প্যারিস ও ভেনিসের পর পর্তুগালের লিসবন শহরে অনুষ্ঠিত হয়েছে বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড-২০২৪।
লিসবনের একটি পাঁচতারকা হোটেলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন বাংলা কাগজ পরিবারের সদস্যসহ যুক্তরাজ্য, স্পেন ও ইতালি থেকে বৃটিশ বাঙালীরা। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে পর্তুগালের বাঙালী কমিউনিটিতে সাফল্য অর্জনকারী ১৭ কীর্তিমান ব্যক্তি ও ১ পর্তুগিজ নাগরিককে এওয়ার্ড দেয়া হয়। যুক্তরাজ্যভিত্তিক এ কমিউনিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের জন্য শহীদ মিনার স্থাপনে অবদানের জন্য পুরস্কার পান বাংলা টিভির সাংবাদিক সেলিম উদ্দিন। পুরস্কার তুলে দেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিসেস রেজিনা আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সাবেক বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী,স্কটিশ পার্লামেন্ট মেম্বার ফয়সাল চৌধুরী ও বামিংহাম বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জয়নাল ইসলাম সহ অনেকে।
