বাঙালী নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াতকে বিদেশীদের কাছে তুলে কাজ করছেন জার্মান প্রবাসী বাংলাদেশী হামিদুল খান। নারীর অগ্রযাত্রায় বাংলাদেশ ভূখণ্ডে যে কাজ করেছেন তিনি,তা বিদেশিদের কাছে তুলে ধরছেন তার জার্মান ভাষার গ্রন্থ প্রকাশনায়। বাংলাদেশি লেখকদের সহযোগিতায় জার্মানি ভাষায় বেগম রোকেয়ার নারী অগ্রযাত্রার তথ্য ও ভূমিকা তুলে ধরেছেন তিনি।
বাঙালি মুসলিম নারী সমাজের শিক্ষার কথা বলতে গেলে প্রথমেই যার নাম আসে তিনি হলেন বেগম রোকেয়া। মুসলিম বালিকাদের শিক্ষাবিস্তারের ক্ষেত্রে তার সাহসী ও অগ্রণী ভূমিকা চিরস্মরণীয়। নারীর অধিকার রক্ষার আন্দোলনেও তিনি অগ্রবর্তী। তার এসব কর্ম দেশের পরে বিদেশে চর্চা হচ্ছে এখন।
জার্মানিতে বিদেশি নাগরিকদের কাছে বেগম রোকেয়ার ইতিহাস তুলে ধরতে জার্মান ভাষায় বই প্রকাশ করেছেন জার্মান প্রবাসী রোকেয়া গবেষক ও সমাজ সেবক হামিদুল খান।
এই বইয়ের প্রকাশনায় সহযোগিতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান খান।
বেগম রোকেয়ার কারণে আজ নারীরা মাথা উচু করে কাজ করে যাচ্ছেন বলে জানান ব্রাক সমকাল সাহিত্য পুরস্কার জয়ী লেখিকা রাশিদা স্বরলিপি।
বর্তমানে জার্মানিসহ বিভিন্ন দেশের নাগরিকরা বেগম রোকেয়ার সাহিত্য চর্চা ও দর্শন অনুপ্রেরণার গল্প জানতে, বাংলাদেশ ভ্রমণ করছেন।
