এনআরবি বিশ্ব

প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে

post-img

প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন,সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রবাসীদের সেবা করার প্রত্যয়ে কাজ করছে মন্ত্রণালয়।

রাজধানীর কারওয়ানবাজারে নিজস্ব ভবনে বৃহত্তর সিলেটবাসীর সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় মন্ত্রী প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা জানাতে সরাসরি যোগাযোগের অনুরোধ জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সি এম কয়েস সামি। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা চৌধুরী মনির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রবাসী কল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান ইশতিয়াক আহমদ চৌধুরী।

মূল প্রবন্ধ পাঠ করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক শোয়াইব আহমদ খান। এছাড়াও প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশের ১২ দফার স্মারকলিপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন আ হ জুবেদ, টি এইচ এম জাহাঙ্গীর ও আনহার সমশাদ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.