এনআরবি সাফল্য

চীনে বাংলাদেশির অ্যাওয়ার্ড অর্জন

post-img

কালচার অব সিল্ক রোড ক্রিয়েটিভ ডিজাইন প্রতিযোগিতায় ভিডিও ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন বাংলাদেশি জাহিদ হাসান তুহিন।


শিয়ান ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনোমিক্স এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স প্রেস কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে প্রথমবার অনুষ্ঠিত হয়েছে কালচার অব সিল্ক রোড ক্রিয়েটিভ ডিজাইন প্রতিযোগিতা। এতে আয়োজক হিসেবে ছিল, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এবং চায়নায় পড়ুয়া সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি চীনের শিয়ান আর্ট মিউজিয়ামে অনুষ্ঠিত হয়। এ সময় মালদ্বীপে চীনা রাষ্ট্রদূত ওয়াং লিক্সিন, চীনে পাকিস্তানের রাষ্ট্রদূত হাশমি এবং কাজাখস্তানের আলমাটির চীনা কনসাল জেনারেল জিয়াং ওয়েই ভিডিওর মাধ্যমে বক্তব্য দেন। এ সময় শিয়ান এবং দুনহুয়াং শহরের সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.