অনুষ্ঠান

কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠানে ৫০০ প্রবাসীর কর্মসংস্থান

post-img

কাতারের বাংলাদেশি মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান জারুক গ্রুপ কোম্পানির অফিস পরিদর্শন করেছেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। প্রতিষ্ঠানটির কর্ণধার কাতারের পরিচিত বাংলাদেশি উদ্যোক্তা ও প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির কারিগর ইরফান উদ্দিন।

রাজধানী দোহার নাজমা ফোর্ড গাড়ি শোরুম বিল্ডিংয়ের ৫ তলায় অবস্থিত কোম্পানিটির অফিস পরিদর্শনে আসলে রাষ্ট্রদূতকে শুভেচছা জানানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবীর, শ্রম কাউন্সিলর তন্ময় ইসলাম, কাউন্সিলর মাহাদি হাসান, দূতালয় প্রধান নাসির উদ্দীন, কাতার বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, মোহাম্মদ সালাউদ্দিন, নাজমুল হোসেন, আব্দুর রাজ্জাক ও আতিকুল মাওলা মিঠুসহ অনেকে। জারুক গ্রুপ কোম্পানির বিভিন্ন শাখায় পাঁচশোর বেশি অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন। এর মধ্যে তিনশোর বেশি বাংলাদেশি। কাতার ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে ব্যবসা রয়েছে প্রতিষ্ঠানটির।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.