অভিবাসন

শিঘ্রই রুয়ান্ডায় যাচ্ছে অভিবাসন প্রত্যাশিরা

post-img

কয়েক দিনের মধ্যেই অভিবাসন প্রত্যাশিদের নিয়ে প্রথম উড়োজাহাজ রুয়ান্ডায় যাত্রা করবে বলে জানিয়েছে বৃটেনের হোম অফিস। রুয়ান্ডা নিয়ে যাওয়ার জন্য কিছু অভিবাসন প্রত্যাশীকে ডিটেনশন সেন্টারে নেয়া হয়েছে- এমন খবর প্রকাশের পর হোম অফিস থেকে এর সত্যতা স্বীকার করেছে। জানিয়েছে, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে আসা অভিবাসন প্রত্যাশিদের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গ্লাসগো ভিত্তিক আইনজীবি আমের আনোয়ার বলেছেন, সোমবার থেকে অভিবাসন প্রত্যাশিদের ডিটেনশন সেন্টারে নেয়া হবে বলে তাকে জানানো হয়েছে। গত সপ্তাহে প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছিলেন, দশ থেকে ১২ সপ্তাহের মধ্যে অভিবাসন প্রত্যাশিদের রুয়ান্ডা পাঠানো শুরু হবে। এ বিষয়ে নিজের দৃঢ় অবস্থানের কথাও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। হোম অফিসের এক মুখপাত্র জানিয়েছেন, তারই ধারাবাহিকতায় ডিটেনশন প্রক্রিয়া শুরু হচ্ছে। তিনি বললেন, এ মুহুর্তে সামগ্রিক কর্ম অগ্রগতি সম্পর্কে না বলাই ভালো।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.