ইতালিতে অভিবাসীদের অধিকার আদায়ের নেতা নূরে আলম সিদ্দিকী বাচ্চুর মুক্তির দাবীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দেশটির রাজধানী রোমের তরপিনাত্তারা এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা বলেন, উদ্দেশ্য প্রণোদিত ভাবে নূরে আলম সিদ্দিকী বাচ্চুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে, যা আদৌ সত্য নয়। ইতালির আইনকে সম্মান জানিয়ে তারা, সুস্ঠু বিচারের মাধ্যমে মুক্ত করার অনুরোধ জানান। এসময় সকলে তার মুক্তির স্লোগানে তরপিনাত্তারা এলাকা মূখরিত করে তুলেন। তার মুক্তির আন্দোলনে অসংখ্য প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি অংশ নেন ইতালিয়ানরাও।
