এনআরবি লাইফ

সংস্কৃতিকে ধারণ করে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের পিঠা উৎসব

post-img

বাংলাদেশ ও বাঙালি ঐতিহ্যকে ধারণ করে সুইজারল্যান্ডের জেনেভায় বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির সংগঠন 'বাংলা পাঠশালা'র উদ্যোগে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পিটা উৎসব। এ উৎসবে জেনেভায় অবস্থিত বাঙালি পরিবারগুলোর অংশগ্রহণে উৎসবমুখর এই আয়োজনে হরেক রকম পিঠার পাশাপাশি ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী সব সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সুইস কালচারাল এসোসিয়েশন (বিএসসি) - এর সভাপতি রিয়াজুল হক ফরহাদ, সাধারণ সম্পাদক এহতেশামুল হক। সঞ্চালনায় ছিলেন আরিনুল হক ও ফারানা হক।

উল্লেখ্য, জেনেভা পাঠশালা ২০১৩ সাল থেকে প্রবাসী বাঙালি পরিবারের শিশুদের বাংলা ভাষার পাঠদানসহ নিয়মিত সাংস্কৃতিক শিক্ষা ও কার্যক্রমের আয়োজন করে আসছে। বাংলা পাঠশালার ১০ বছর পূর্তিতে মূল সংগঠন বাংলা সুইস কালচারাল এসোসিয়েশন বাংলাদেশ ও ভারতের বাংলাভাষীদের সমন্বয়ে নতুন রূপে পুনর্গঠিত হয়ে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। বাংলা পাঠশালার পরবর্তী আয়োজন ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.