চলবো মোরা একসাথে, করবো জয় মানবতাকে -স্লোগানে ঢাকা বিভাগীয় পরিষদ-বাহরাইন এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সমন্বয়ক সৈয়দ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উদ্যোক্তা আসিফ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দা এফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব মোঃ মাহফুজুর রহমান। পরে সংগঠনের প্রধান উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আসিফ আহমেদ নবগঠিত কমিটি ঘোষণা করেন। এসময় নজরুল ইসলাম নাহিদকে সভাপতি ,শেখ নাহিদকে সিনিয়র সহ-সভাপতি, মুরাদ হোসেনকে সহ-সভাপতি , রুবেল মাহমুদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটিকে পরিচয় করিয়ে দেন।
