সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীদের ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দেশটির বাংলাদেশী ব্যবসায়ীরা। বিশেষ করে নতুন উদ্যোক্তাদের নিজস্ব লাইসেন্সে কর্মচারী নিয়োগ দিতে না পেরে কর্মচারীদের ভিসা অন্য জায়গা থেকে সংগ্রহ করতে হচ্ছে। যা একটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব নতুন উদ্যোক্তাদের মাঝে একজন ওমর ফারুক সিদ্দিক। এলএলসি লাইসেন্স তৈরির পরও নিজের ভিসা ব্যতীত কর্মচারীদের ভিসা দুবাই থেকে নিতে হয়েছে তাকে।
কক্সবাজার জেলার চকরিয়া থানার নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক সিদ্দিক। ২০০৯ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। চাকুরী দিয়ে শুরু করেন কর্মজীবন। বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে আজমান রাশেদিয়া ৩ এ তৈরি করেন নিজস্ব প্রতিষ্ঠান আল মদিনা সুপার মার্কেট।
আমিরাতের আজমান প্রদেশে বাংলাদেশি ভিসা বন্ধ থাকায় এলএলসি লাইসেন্স তৈরির পরও নিজের ভিসা ব্যতীত কর্মচারীদের ভিসা দুবাই থেকে নিতে হয়েছে তরুন এই ব্যবসায়ীর।
এমন পরিস্থিতিতে নতুন উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে নিতে হতে পারে বলে মনে করেন এই রেমিটেন্স যোদ্ধা।
বাংলাদেশী ব্যবসায়ীদের সুবিধার্থে শিগগিরই সরকারি পদক্ষেপ নেয়ার আহবান প্রবাসী ব্যবসায়ীদের।
