এনআরবি লাইফ

ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের মহিলা উইংসের পিঠা উৎসব অনুষ্ঠিত

post-img

ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের মহিলা উইংসের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

দেশটির পাঁচ তারকা বিশিষ্ট নাহদা রিসোর্টে এ আয়োজন করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক এম এন আমিন এবং ক্লাবের মহিলা উইংসে কনভেনর ডাক্তার জান্নাতুল নাইম জুঁই এর পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। ক্লাবের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। গেষ্ট অব অনার ছিলেন বাংলাদেশ দূতাবাস মাস্কাট এর ডেপুটি চীফ অব মিশন ও মিনিষ্টার মৌসুমী রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের এইচ ও সি থোয়াইংএ ও ওমান গাল্ফ এক্সচেঞ্জ এর প্রধান নির্বাহী ইফতেখার উল হাসান চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, ক্লাবের ভাইস চেয়ারম্যান সিআইপি রেজাউল করিম, সহ-সভাপতি সিআইপি আজিমুল হক বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আবদুর রহিম, কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল ছালাম আল কাদেরী,ক্রীড়া সম্পাদক সিআইপি সিরাজুল হক ও মহসিন আলী সরকার।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.