অভিবাসন

তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে ডুবে মৃত্যু মাদারীপুরের তিন তরুণের

post-img

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের তিন তরুণ মারা গেছেন। তাদের এমন অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোক।

এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আপন শেখ নামে আরও এক তরুণ। ইতালি যাওয়ার জন্য তারা প্রত্যেকে দালালকে দিয়েছিলেন ১৩ থেকে ১৫ লক্ষ টাকা। নিহতরা হলেন সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পশ্চিম পাঁচখোলা গ্রামের আলী আকাব্বরের ছেলে সম্রাট, রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামের ইউসুফ আলী শেখের ছেলে মামুন শেখ ও সেনদিয়া গ্রামের সুনীল বৈরাগীর ছেলে সজল বৈরাগী। এ ছাড়া এ ঘটনায় নিখোঁজ আপন শেখ গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের পান্নু শেখের ছেলে। ওই তিন তরুণের মৃত্যুর খবর আসার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, আপনজনদের হারিয়ে শোকে দিশাহারা পরিবার। এ ঘটনায় দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান, এ ব্যাপারে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.